Author: MK Raj
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করছেন। এজন্য নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংলাপে উপস্থিত ছিলেন। জহিরুল ইসলাম মুসা বলেন, বিএনপির প্রধান ম্যাডাম খালেদা জিয়া। তার ছবি প্রার্থীরা ব্যবহার করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। এটাতে আমরা আপত্তি জানিয়েছি। ইসি এটাকে কীভাবে…
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ‘মব ভায়োলেন্স’ (উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা) থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের প্রধানতম কথা হচ্ছে, অন্যের মত সহ্য করতে হবে। আমি কথা বলব, আপনার কথা সহ্য করব না, পিটিয়ে দেব, মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ জড়ো করে বলব, “ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তাকে মেরে ফেলো পিটিয়ে”—এটা গণতন্ত্র নয়।’ রাজধানীর লেক শোর হোটেলে আজ বুধবার দুপুরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। মির্জা ফখরুল…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ (বুধবার) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি। জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি।’ এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ…
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে তিনি ট্রাক মার্কা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। নুরুল হক নুর বলেন, গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য ও সমঝোতা প্রয়োজন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে নুর বলেন, গত এক বছরে…
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষ্যেও কোনো শঙ্কা নেই। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরেও কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসে কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। জাহাঙ্গীর আলম বলেন, বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। বরং আরও বেশি হবে। তবে গতবারের ন্যায় এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় জনগণের ইচ্ছার প্রতিফলন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, কোনো বিচারের আগে শর্ত আরোপ করা হলে সেই বিচার নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বিচার প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা কখনো ভালো পরিণতি বয়ে আনে না। শেখ হাসিনার রায়কে ঘিরে দেশ-বিদেশে নানা আলোচনা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন পর্যবেক্ষণ দিচ্ছে। এমনকি হাসিনার শাসনামলে যিনি সমালোচনায় সোচ্চার ছিলেন সাংবাদিক ডেভিড বার্গম্যানও লিখেছেন—প্রসিকিউশনের হাতে ‘শক্ত…
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার আইনে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থাকলেও মামলা দীর্ঘসূত্রিতার কারণে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারের নামে অযথা বিলম্ব বন্ধ করা হবে। ধর্ষণসহ যেসব মামলায় যথাযথ তথ্য-প্রমাণ রয়েছে, সেসব মামলা ৩০ দিনের মধ্যেই শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাটে কোতায়ালী থানা জামায়াতের উদ্যোগে ঢাকা-৬ আসনের নারীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আব্দুল মান্নান বলেন, নারীর প্রতি…
ফুটবলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ফুটবলপ্রেমীরা এই জয় উদযাপন করেছেন রাতভর। বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হামজা চৌধুরী আজ (বুধবার) সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন। ফিফা উইন্ডোতে হামজা ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে বাংলাদেশের হয়ে খেলতে আসেন। উইন্ডো শেষে দ্রুত ক্লাবে ফিরতে হয় তাকে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে। ফলে বাংলাদেশের জার্সিতে আবারও হামজাকে দেখতে আরও চার মাস অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের। হামজা ইংল্যান্ডে ফিরে গেলেও বাংলাদেশে কয়েকদিন কাটাবেন সামিত সোম। কানাডার লিগে বিরতি রয়েছে কয়েকদিন। এজন্য তিনি পরিবার-আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে সকালে সিলেটে রওনা হয়েছেন। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদের আগামীকাল (বৃহস্পতিবার) বাবার সঙ্গে ঢাকা ত্যাগের সূচি রয়েছে। স্থানীয়…
চলতি বছর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালনে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দিনটি উপলক্ষ্যে কেক কাটা, পোষ্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী দলের সব ইউনিটের নেতাকর্মীদেরকে দলীয় এই নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য আহবান জানানো হয়। তারেক রহমানরে জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক…
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালালে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের “শেষ” ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এছাড়া ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সোমবার এক টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, এ ধরনের উসকানি ট্রাম্পকে “ধ্বংসের মুখে ঠেলে দেবে।” তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায়। তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড়…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.