Author: MK Raj

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে…

Read More

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। এ সময় তিনি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরতের আহ্বান জানান। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।

Read More

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। আজ (বৃহস্পতিবার) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন। এখন ৩০ দিনের মধ্যে আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এর আগে ২ জুন মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০ হাজার…

Read More

চলতি মাসেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। তবে, কীভাবে তিনি দেশে ফিরবেন, তা নিয়ে এখনও রয়ে গেছে প্রশ্ন। কারণ, এই মুহূর্তে বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই তার কাছে। এমনকি আবেদনও করেননি এখন পর্যন্ত। মূলত, তারেক রহমান বাংলাদেশের বৈধ পাসপোর্ট নিয়ে ২০০৮ সালে যুক্তরাজ্যে গেলেও পরে আওয়ামী লীগ সরকারের আমলে তার পাসপোর্ট আর নবায়ন হয়নি। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, তারেক রহমান ও তার স্ত্রী-মেয়ে বাংলাদেশি পাসপোর্ট ‘সারেন্ডার’ করেছেন। ব্রিটিশ হোম অফিস বাংলাদেশ হাইকমিশনে সেই পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে। তখন বিএনপি আবার তার প্রতিবাদ জানিয়ে বলেছিল, তারেক…

Read More

মাগুরায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর সোনার চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এলে তিন ছিনতাইকারী অস্ত্র ফেলে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাক টিকারবিলা শাখার ওই নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে গলার চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগী নারী বলেন, নির্জন রাস্তায়…

Read More

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে—এমন দাবি তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪–এর কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা-১২ আসনের প্রার্থী মুনতাসির মাহমুদ। তিনি বলেন, মাঠের রাজনীতি ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিজ্ঞতা থেকেই তিনি এই মূল্যায়ন করছেন। গত এক মাস ধরে আশপাশের সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তিনি দেখেছেন—“রিকশাওয়ালা থেকে সবজিওয়ালা, চাকুরিজীবী থেকে ব্যবসায়ী—সবাই বলছে এবার জামায়াতকে ভোট দেবে।” তার দাবি, “বিএনপি বা এনসিপি নিয়ে সাধারণ মানুষ আগ্রহী নয়। বিএনপি ও আওয়ামী লীগের সময় মানুষ অনেক কিছু দেখেছে—এবার ইসলামী দলকে সুযোগ দিতে চায়।” তবে জামায়াতের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি দেখছেন পেশীশক্তি, কেন্দ্র দখল ও…

Read More

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বার্তায় এ বিষয়টি জানান। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের আমি সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। এই দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। এ কারণে মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১…

Read More

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি বর্জন করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের কোনো নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা যদি মাঠে নামে, জনগণ তাদের প্রতিহত করবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা : সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, নির্বাচনী পরিবেশ এখনো তৈরি হয়নি। পুলিশসহ অন্যান্য বাহিনী সঠিকভাবে কাজ করছে না। জনগণের মধ্যে সন্দেহ রয়েছে- ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। আমরা এখন শুধু সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছি। সেনাবাহিনীকে গণতন্ত্রের পক্ষে জনগণের পাশে…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র নিতে যাচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির দলিয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পার্টির কেন্দ্রিয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তার। তবে জাতীয় নির্বাচনে ঠিক কোন আসন থেকে তিনি লড়বেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি সুজন। জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে আলোচনায় আসেন এই রিকশা শ্রমিক। সেই জনপ্রিয়তার ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন আশাবাদী সুজন। এর আগে, দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জুলাইয়ে মারাত্মকভাবে আহত খোকন…

Read More

ভারতকে হারিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ হালনাগাদে ৯১১.১৯ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজরা এখন অবস্থান করছে ১৮০ নম্বরে, যা গত নয় বছরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং। এর আগে, ২০১৬ সালের মে মাসে বাংলাদেশ ছিল ১৭৮তম স্থানে। এরপর দীর্ঘ সময় পাড়ি দিয়ে ২০১৭ সালের শেষ দিকে নেমে যায় ইতিহাসের সর্বনিম্ন ১৯৭তম স্থানে। সেখান থেকেই ধীরে ধীরে উন্নতির পথে ফিরতে থাকে দলটি। ২০১৯ সালের এপ্রিলে নব্বইয়ের ঘরে ফেরার পর এবারই সবচেয়ে ভালো অগ্রগতি দেখা গেল। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলে জয় তুলে নেয়। রাকিব হোসেনের দারুণ অ্যাসিস্ট…

Read More