Author: MK Raj

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ রায় ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এ রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে এটি মাথায় রাখে যে, এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এ পরিণতি হবে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের অতন্দ্র প্রহরী শীর্ষক’ সমাবেশের তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো এ দেশের রাজনৈতিক…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কনভেনশন হলে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবার এবং দুস্থ-অসহায় ও নির্যাতিত পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম…

Read More

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় হয়, এই রায় সরাসরি কার্যকর হয় না। সেই রায়ের বিরুদ্ধে আপিলের বিধান আছে। আপিলে নিষ্পত্তি হবে, রিভিউর শুনানি হবে। তার পরে কার্যকরের বিষয় আসে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড কার্যকরের উপায় নিয়ে দৈনিক যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এই জ্যেষ্ঠ আইনজীবী। শিশির মনির বলেন, যে দুজনের মৃত্যুদণ্ড হয়েছে, তারা যেহেতু আদালতে আত্মসমর্পণ করেন নাই। সেই জন্য তাদের আপিল করার ইখতেয়ার নাই। কারণ আপিল করতে গেলে জেলে থাকতে হয় অথবা বেলে থাকতে হয়, তবে আপিল করা যায়। তারাও আপিল করতে পারবেন, যদি তারা বাংলাদেশে…

Read More

রাজধানী ঢাকাসহ সারা দেশে অনুভূত হওয়া ভূমিকম্পের ঘটনায় গভীর আবেগ ও আত্মসমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আত্মসমালোচনা করেন। ভূমিকম্প নিয়ে কুরআনে কী লেখা আছে সে বিষয়টিও তিনি পোস্টে উপস্থাপন করেন। ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার আশুলিয়ার বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন। এ তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটি একটি…

Read More

গণভোট নিয়ে এখনো মানুষ বুঝতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’- মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না। শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৫-১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এতো মুসলমানের দেশ, এতো মাদ্রাসা,…

Read More

২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার গাজীপুরের বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন। এই তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’ এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া…

Read More

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, মনোনয়ন চাওয়া দোষের কিছু না। মনোনয়ন যে কেউ চাইতেই পারে। যে ৭ জন দল ও ধানের শীষের বিরুদ্ধে একসঙ্গে বসে ষড়যন্ত্র করছেন তাদের মধ্যে অনেকের বিএনপির প্রাথমিক সদস্য পদটিও নাই। তাই ষড়যন্ত্র পরিহার করে দলের সিদ্ধান্ত মেনে দল ও দলের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করুন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সিটি মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশে তিনি এসব কথা বলেন। আজহারুল ইসলাম মান্নান বলেন, আল্লাহ আমার…

Read More

দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ১৩ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে লেবানন কর্তৃপক্ষ হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি। লেবানন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) আইন আল-হেলওয়ে শিবিরে চালানো ওই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দক্ষিণ লেবাননে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে চালানো ‘সুনির্দিষ্ট হামলায়’ হামাসের ১৩ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন জাওয়াদ সিদাওয়ি, যিনি লেবানন থেকে ইসরাইলের বিরুদ্ধে হামলা পরিচালনার প্রশিক্ষণে জড়িত ছিলেন। বাকি ১২ জনের পরিচয় জানার…

Read More

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮টি পয়েন্ট সম্বলিত যে যুদ্ধবিরতি পরিকল্পনাটি গতকাল ফাঁস হয়েছে, সেটি আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলেনস্কিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। যদি এই সময়সীমার মধ্যে জেলেনস্কি এই পরিকল্পনার ব্যাপারে ইতিবাচক কোনো সম্মতি না দেন— তাহলে এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রতি যাবতীয় মার্কিন সমর্থন ও সহায়তাও বন্ধ হয়ে যাবে। গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি এর আগেও বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছি এবং আমি মনে করি, যদি সবকিছু…

Read More

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামন বাচ্ছু বলেছেন, এখন আমাদের দায়িত্ব, ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া। আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার পাগলা থানার সাহেব আলী একাডেমি প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্ট্র সংস্কারের ৩১ দফার প্রচারনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আক্তারুজ্জামন বাচ্ছু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিন, বিএনপিকে বিজয়ী করুন। পাগলা…

Read More