Author: MK Raj

টালিউডের নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রথমবারের মতো জুটি হয়েছেন সময়ের আলোচিত হিরো দেবের। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, প্রথম যখন দেবের নাম শুনেছিলেন, তখন গায়ে চিমটি কাটতে হয়েছিল। আর প্রথম যেদিন দেবদাকে দেখেছিলেন, সেদিন তিনি ভয় পেয়েছিলেন। সামাজিক মাধ্যমে দ্বিতীয় গান প্রকাশ্যে আসতেই আহ্লাদে আটখানা বড়পর্দার নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু! প্রথম সিনেমাতেই দেবের বিপরীতে নায়িকা। শুরুতে সত্যি সত্যিই ভাবতে পারেননি। অনুভূতি প্রকাশ করার মতো নয় বলে জানান তিনি। জ্যোতির্ময়ী বলেন, লোকে আমার মুখ দেখে বুঝতে পারে না, খুশি হয়েছি না কি দুঃখ পেয়েছি! দেবও বুঝতে পারেননি তার সঙ্গে পর্দায় রোম্যান্সের পর নায়িকার অনুভূতি কেমন? ভাষায় প্রকাশ করতে জ্যোতির্ময়ীর…

Read More

‘আমরা ধানের শীষের বাইরের কেউ না। ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে তাহলে কোনো কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি প্রার্থীর পক্ষে গণ মিছিল শেষে বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। বিএনপি নেতা স্বপনের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাঙ্গুড়ারপর চাটমোহর উপজেলা সহ পাবনা-৩ এলাকার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রসঙ্গত, পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান কৃষিবিদ হাসান জাফির তুহিন কে। তাকে ‘বহিরাগত’ উল্লেখ…

Read More

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। যে সহযোগিতা আমরা সবসময় পেয়ে আসছি- সাধারণ মানুষের সেই সমর্থনেই এনসিপি এতদূর আসতে পেরেছে। মানুষের আস্থা ও ভরসাতেই এনসিপি সামনে এগিয়ে যাবে। উদ্বেগ জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যেই লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল…

Read More

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার (২৩ নভেম্বর) সকালে দেশটির প্রধানমন্ত্রী অবস্থানরত হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এর আগে, গতকাল শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এরপর বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।

Read More

প্রশাসনকে আন্ডারে (কব্জায়) আনা নিয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার এ বক্তব্য নিজস্ব এবং এক্ষেত্রে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রামের জোনের প্রধান মুহাম্মদ শাহজাহান। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় মুহাম্মদ শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, বক্তব্যটি আমরা দেখেছি। এটা একান্তই উনার বক্তব্য। এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি। তিনি আরও বলেন, আমরা মনে করি,…

Read More

বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে, আর এই কার্ড হবে পরিবারের নারী সদস্যদের নামে। এতে নারীরা পরিবারেও সম্মানিত হবেন। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর জয়ই,সকলের জয়’ শ্লোগানে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বলেন,তৃণমূলের নারীদের ক্ষমতায়ন করতে হবে, তাদের কাজের সু-ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নগরকান্দা উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত সমবেশে তিনি আরো বলেন, ১৭ বছর দেশে ভোট হয়নি। ২০১৮ সালে নিশি…

Read More

ইংল্যান্ডে আগামী বছর রেলভাড়া বাড়ানো হবে না। ৩০ বছর পর এই প্রথম এমন ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। মূলত দেশটিতে আগামী তিন বছর রেলভাড়া বাড়ানো হবে না। জীবনযাত্রার ব্যয় কমানো ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই এমন ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত ইংল্যান্ডে রেলভাড়া স্থির থাকবে। এটি রেগুলেটেড ভাড়া— যার মধ্যে সিজন টিকিট, অফ-পিক রিটার্নসহ নির্দিষ্ট কিছু টিকিটও অন্তর্ভুক্ত থাকবে। এর আগে চলতি বছরের মার্চে রেলভাড়া গড়ে ৪.৬ শতাংশ বাড়ানো হয়েছিল। বিবিসি বলছে, সাধারণত রেলভাড়া প্রতিবছর জানুয়ারিতে বাড়ানো হতো। আর সেই হার নির্ধারিত হতো আগের বছরের জুলাইয়ে…

Read More

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই আসনে জামায়াত যদি বিজয়ী হয় এবং দেশে সরকার গঠন করতে পারে, তাহলে তিনি বিষ খাবেন। তিনি জামায়াতকে মুনাফেক, বেইমান এবং অকৃতজ্ঞ বলেও উল্লেখ করেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি… রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি… একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো… আমি বিষ খাইয়্যাম।” ফজলুর রহমান আরও বলেন, “এরা যে বেঁচে আছে…

Read More

জামায়াতের রাজনীতির কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, এটা কোথায় আছে আমাকে বলুক। দেখিয়ে দিক কোথায় আছে। এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই ইসলাম এই কথা বলে না। রাজধানীর আইডিইবির মাল্টিপারপাস হলে শনিবার (২২ নভেম্বর) দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ইসলামিক ফাউণ্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ এই আয়োজন করেন। বিএনপির মহাসচিব বলেন, জামায়াত ইসলামী রাজনীতিতে দাঁড়াতে পারছিল না। জিয়াউর রহমান সেই সুযোগ করে দিয়েছিলেন। এরপর আমরাও তাদের সঙ্গে কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত দশ বছরে শেখ…

Read More

আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। নিজেদের মধ্য থেকে বিভেদ দূর করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিভেদ আমাদের দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল একত্রিত না থাকতে পারলে বহিঃশত্রু আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে। দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা…

Read More