Author: MK Raj
মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনার নিরপেক্ষ, পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও উসকানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। সোমবার (২৪ নভেম্বর) দলের ধর্ম ও সম্প্রীতি সেলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মতবিরোধ বা অভিযোগ যাই থাকুক— সহিংসতা, হয়রানি বা আইনহীনতার কোনো বৈধতা নেই। বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে বাউল, ফকির, সুফি, তাসাওফপন্থিসহ বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছে। এই বৈচিত্র্য রক্ষা করা মানে আমাদের মানবিক রাষ্ট্রচিন্তা ও ঐতিহাসিক সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষা করা। বাংলাদেশটা সবার— এখানে ভিন্নমতকে দমন নয়, বরং শোনা ও বোঝার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।…
ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইয়েমেনের হুথি পরিচালিত একটি আদালত। হুথি-চালিত গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। সাবা সংবাদ সংস্থার প্রতিবেদন মতে, দ্য স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট নামে রাজধানী সানার একটি আদালত ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত একটি গুপ্তচর নেটওয়ার্কে অংশ নেওয়া’র অভিযোগে এসব ব্যক্তিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে। একই মামলায় একজন পুরুষ ও একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড এবং আরও একজনকে খালাস দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী আব্দুল বাসিত গাজী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৪–২০২৫ সময়কালে শত্রু দেশগুলোর সঙ্গে যোগাযোগ, মোসাদসহ বিদেশি…
রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়ন পরিষদের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। সচিবের নামে ডিও থাকলেও চাল বিতরণের দায়িত্ব পান স্থানীয় বিএনপি–জামায়াতের নেতারা। এ ব্যবস্থাপনার ফাঁকে হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ থেকে ২৮ বস্তা চাল রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা যায়, ডিলার না থাকায় লতিবপুর ইউনিয়ন পরিষদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য ডিও হয় ইউপি সচিবের নামে। কিন্তু ১৪, ১৬ ও ১৭ নভেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল বিতরণ করেন বিএনপি অঙ্গ সংগঠন কৃষক দলের নেতা আমিনুল ইসলাম ও জামায়াত নেতা সামসুল। ২৮ বস্তা চাল পাওয়া যায়নি। স্থানীয় কার্ডধারী ও ভুক্তভোগীরা অভিযোগ…
বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ কথা জানান তিনি। তারেক রহমান বলেন, কোন হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতোবিরোধ দেখা গেছে। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, ভিন্নমত যাতে সমাজে ফিৎনা তৈরি না করে, সেদিকে আলেম-ওলামাদের সতর্ক থাকতে হবে। বরাবরের মতো বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী তৎপরতা রোধে স্বোচ্চার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে রওনা হবেন। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, নিয়মিত কিছু শারীরিক জটিলতার ফলোআপ পরীক্ষা করতেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বিগত কয়েক বছর ধরে লিভারসহ নানা জটিল অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। দলীয় নেতাদের ভাষ্য, হঠাৎ করে শারীরিক অবস্থার পরিবর্তন না হলেও নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই আজকের এ যাত্রা। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানা গেছে।
রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, গ্রামের জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্লাট কিনছে। মানুষ অতিদ্রুত বড় লোক হতে চাচ্ছে। সেই বিস্তৃর্ণ ধানক্ষেত, সেই নদী, সেই পুকুর আর রাখতে চাচ্ছে না। টাকাকেই ভাবা হচ্ছে দেবতা। এ কারণেই আজ সামন্য প্রকৃতিক দুর্যোগে আমরা কেঁপে উঠছি। এজন্য আমরা বলছি, যার যে কাজ, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করছে তাদের ওপর রাজনীতি ছেড়ে দেওয়া। এখানে অন্য কেউ যদি আসে ওই উপলব্ধিটা বুঝবে না। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটু’র আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া…
প্রেমের টানে চীন থেকে লি ইয়াং নামে এক যুবক বাংলাদেশে এসে নাম পাল্টে আবদুল্লাহ রেখেছেন। বিয়ে করেছেন বাংলাদেশিকে তরুণীকে। তার সাথে সংসার করছেন মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে। তরুণীর পরিবারের সঙ্গে খাবার খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দেড় বছর আগে ফেসবুকে চীনা যুবক লি ইয়ংয়ের সাথে পরিচয় হয় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামের মেয়ে মঞ্জুরি আক্তার জেসিকার। পরিচয় হওয়ার পর সম্পর্ক রুপ নেয় প্রেমে। গত ৬ মাস আগে থেকে জেসিকাকে বিয়ে করার জন্য বাংলাদেশে আসতে চেয়েছিলেন চীনা ওই যুবক। কিন্তু জেসিকা বিভিন্ন পত্র-পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা নাগরিকদের বিভিন্ন দেশের…
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলার রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসব মামলায় এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। দুদকের পক্ষে প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি শেখ হাসিনাসহ অপর আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। মামলায় গ্রেপ্তার…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগের সুরে বলেন, আসন্ন নির্বাচনকে রাজনৈতিক দলগুলো ভাগাভাগির নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্ত করছে। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উদ্বেগ জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না। অনেক আগেই এ বিষয়ে বলেছি। বাংলাদেশের নির্বাচনি সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ারের…
ঢাকা–৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির সুজনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিফ ওসমান হাদি। নির্বাচনের আগে নিজের প্রচারণায় তিনি বলেন, তিনি তার এলাকার ৫০০০ শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি শেখাবেন। তার এই ঘোষণা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে। সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল হাদির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘যে শিক্ষকের মুখের ভাষাই এত নোংরা, সে জাতিকে কী শেখাবে?’ তিনি আরও বলেন, ‘নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার।’ নীলা ইসরাফিল বলেন, ‘দেশের ট্র্যাজেডি এখানেই অশিক্ষিত আচরণই যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানেই ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়।’ তিনি অভিযোগ করে বলেন, ‘সংসদে বসে নীতি ঠিক…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.