Author: MK Raj
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন। তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। আসামি লুৎফুল তাহমিদা খান প্রত্যক্ষ সহযোগিতায় নিজ এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক…
প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় যুক্ত হন তিনি। পরে সেখানে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায় জাইমা রহমানকে। সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন। জাইমা রহমান লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি…
বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে। বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ আছে। আপনারা নিজেরাই আজ দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়। আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু সমস্যা। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। আমরা ৩১ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি…
বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের আচরণে মনে হয় গরিব শিক্ষকরা দেশের নাগরিক না। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন। এ সময় নন-এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সঙ্গত জানিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা। উল্লেখ্য, বিগত ২৩ দিন ধরে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সম্মিলিত নন এমপিও ঐক্যপরিষদের ব্যানারে…
ম্যাচের ফল তখন কার্যত নির্ধারিত,বাকি কেবল রেফারির শেষ বাঁশির অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে ডান দিক থেকে বক্সে দারুণ এক ক্রস বাড়ান নাওয়াফ। গোলমুখে দৌড়াতে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো হঠাৎ থেমে গিয়ে শরীর ঘুরিয়ে শূন্যে উঠে নেন অসাধারণ এক বাইসাইকেল কিক। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেলেও জালে পাঠানো থেকে ঠেকাতে পারেননি। এরপরই কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে রোনালদো করেন তার সেই চিরচেনা উদযাপন। বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য দৃষ্টিনন্দন গোল উপহার দিয়েছেন রোনালদো। সৌদি প্রো লিগে আল নাসর ও আল খালিজের ম্যাচে পাওয়া এই গোলটি সেই তালিকায় নতুন সংযোজন। ৪০ বছর বয়সেও তার এমন অভিনব গোল আবারও প্রমাণ করে ফিটনেসে তিনি এখনও টপ…
ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে চরম দুঃসময় পার করছেন শিল্পীর পরিবার। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অসহায় পরিস্থিতির কথা জানিয়েছেন তার মেয়ে জলের গান ব্যান্ডদলের সদস্য কণ্ঠশিল্পী ইন্নিমা রোশনি। জানিয়েছেন, ঘরবাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক পালাগানের আসরে আবুল সরকার সংগীত পরিবেশন করেন। সেই পরিবেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ‘মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি’ করার অভিযোগ তুলে স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদি জনতা মানববন্ধন করে। পরিস্থিতির প্রেক্ষিতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এই সময়ের মধ্যেই একটা বড়–ভালো দৃষ্টান্ত রেখে যাবে। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজওয়ানা বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগোলাম। যে নারী ও শিশুরা নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে এ আদালত। অনেক আবেদন ব্যবস্থা অনলাইন থাকলেও, তা অনলাইনে করা যায় না। এ সময় এই উপদেষ্টা ই-পারিবারিক আদালতের সার্ভার যাতে ডাউন না থাকে সেদিকে নজর দিতে আহ্বান জানান। তিনি বলেন, ইট ভাটা ভাঙতে চাইলে…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি এ কথা বলেন। অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনারা জানেন গত কয়েক মাস বিএনপি চেয়ারপার্সন ঘন ঘন রোগে আক্রান্ত হয়েছেন। তিনি একাধিক সমস্যায় ভুগছেন। তাই আজ আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।…
মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, দেশে এখনো নির্বাচনের মতো লেভেল প্লেয়িং…
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা করছে ঢাকা। মানবতাবিরোধী অপরাধের দায়ে সম্প্রতি আদালত তার বিরুদ্ধে এই রায় দিয়েছে। কিন্তু এই রায় কার্যকরের পথে সবচেয়ে বড় বাধা এখন ভারত। গত শনিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, একসময় শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। একইসঙ্গে তিনি একজন বিপ্লবী নেতার কন্যা। ১৯৭০-এর দশকে বাবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ খুলে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শীর্ষে ওঠা শেখ হাসিনার সেই উত্থানের পর এসেছে নাটকীয় পতন। আর তা ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুতি এবং শেষ পর্যন্ত পালিয়ে ভারতে আত্মগোপন। এখন তার অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ড…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.