Author: MK Raj
নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বছর এ নিয়ে তৃতীয়বার ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নিলেন তিনি। ইসরায়েলের গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ–এর খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে। গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে। এর আগে খবর ছিল, চলতি বছর শেষের…
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক এক অভিযানে (আইবিও) ভারতপন্থি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ২২ জন সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই ঘটনাকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে ‘বড় সাফল্য’ হিসেবে উল্লেখ করেছে। খবর ডনের। মঙ্গলবার (২৪ নভেম্বর) আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার নিরাপত্তা বাহিনী ভারতের এজেন্ট হিসেবে পরিচিত এই নিষিদ্ধ সংগঠনটির সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ওই অভিযানে অংশ নেয়। পাকিস্তান তাদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে। বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় আমাদের বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র বন্দুকযুদ্ধের পর ২২ খাওয়ারিজকে হত্যা করা হয়। এলাকাটি সম্পূর্ণরূপে সন্ত্রাসীমুক্ত করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’…
দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর গুলশান-২ এর এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তিনি। এরই মধ্যে বসবাস উপযোগী করে প্রস্তুত করা হয়েছে বাড়িটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন তারিখ বলা না হলেও তিনি যে সহসাই দেশে ফিরছেন সে বিষয়ে নিশ্চিত করেছেন তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি। এমনকি গত ৬ অক্টোবর প্রকাশিত বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কবে দেশে ফিরছেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব দ্রুতই ইনশাআল্লাহ।’ জানা গেছে, এখন পর্যন্ত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে…
আর্জেন্টাইন ফুটবলে শোকের ছায়া। জাতীয় দলের দীর্ঘদিনের ম্যানেজার ওমর সাউতো ৭৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সাউতোর সুবাদেই লিওনেল মেসি স্পেন নয়, আর্জেন্টিনার হয়ে খেলছেন। এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, “অপরিমেয় শোকের সঙ্গে আমরা ওমার সাউতোর মৃত্যু সংবাদ জানাচ্ছি। জাতীয় দলের প্রতি তার দায়িত্ববোধ, নিষ্ঠা ও মানবিকতা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।” আর্জেন্টিনা ফুটবল সভাপতি ক্লাউদিও তাপিয়া বলছেন, “আজ আকাশ আরও একটি আর্জেন্টাইন আত্মাকে গ্রহণ করল। জাতীয় দলের জন্য তুমি যা করেছ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তুমি সবসময়ই উদাহরণ হয়ে থাকবে।” এদিকে, ওমর সাউতোর স্মৃতিতে হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন মেসি, “আপনি সবসময়ই পাশে ছিলেন এবং আপনিই সেই মানুষ, যিনি…
ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে। গ্রেফতার সাগর মণ্ডলের বাড়ি শাকরাইল গ্রামে। তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র কাবা শরিফ অবমাননা করে স্টোরিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যায় গোড়াইল বাজার এলাকায় কয়েকশ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাগর মণ্ডলকে স্থানীয়রা আরিফ ডাক্তারের ফার্মেসির ভেতর আটকে…
ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দিবে না। কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার কারো নাই। সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্মপালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারো নাই।’…
তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে এ মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, তৌহিদী জনতা একেক এলাকায় একেক গ্রুপ অব পিপল হতে পারে। তাদের প্রত্যেকের ওপর সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। এখন পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে, সরকারের তরফ থেকে নিন্দা জানানো ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে যখন একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে। একটার পর একটা সম্প্রদায় হামলার শিকার হচ্ছে। কখনো বাউল সম্প্রদায়, কখনো আহমেদিয়া সম্প্রদায়, কখনো নারী ফুটবলারদের ওপর হামলা।আবার কখনো নাটক বন্ধের চেষ্টা…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং বন্দরের বিষয়সহ যে কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সরকারেরই আছে। নির্বাচনী ম্যান্ডেট যাদের নেই, তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নেই বলে জানিয়েছেন তিনি। সোমবার নিজের ফেসবুক পাতায় দীর্ঘ এক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন এসব বিষয়ের। তিনি লিখেছেন, ‘একবার গাজীপুরের একজন ছোট পোশাক কারখানার মালিককে কল্পনা করুন। তিনি দশ বছরের বেশি সময় ধরে নিজের ব্যবসা গড়ে তুলেছেন। শতাধিক কর্মীকে কাজ দিয়েছেন। খুব চাপের মধ্যে থেকে হিসাব মিলিয়েছেন। কঠিন বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে আছেন। একদিন হঠাৎ কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সেই শুল্ক সুবিধাগুলো, যেগুলো তার পণ্যের…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিগত দিনে গুলশান ও মগবাজারে হাজিরা দিলে মনোনয়ন নিশ্চিত ছিল। আমরা সে প্রক্রিয়ায় যাচ্ছি না। আমাদের মনোনয়নপ্রত্যাশীরা জনগণের কাতারে হাজিরা দিয়েছেন। আমরা চাষাভুসা, কৃষকের সন্তান ও রিকশাচালককেও মনোনয়ন দিয়েছি। ‘শাপলা কলি’কে বিজয়ী করতে জনগণ অপেক্ষায় আছেন। দেশকে জামায়াত বা বিএনপি বানানোর সুযোগ নেই। সবাইকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।’ সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সমাপনী দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় সাক্ষাৎকার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নাসীরুদ্দীন…
মিয়ানমারের রাখাইন প্রদেশের কিয়াউকফিউ ঘিরে তীব্র সংঘর্ষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সামরিক জান্তা বাহিনী। সংঘর্ষের কেন্দ্র মিন পিয়িন গ্রাম। আরাকান আর্মির পরিকল্পিত হামলা ও কৌশলগত ফাঁদে পড়ে গুরুতর হতাহতের শিকার হয়েছে মিয়ানমার সেনারা। এর পাশাপাশি প্রায় ২০টি গ্রাম জনশূন্য হয়ে গেছে। নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরও প্রায় দশ হাজার মানুষ। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে বিভিন্ন এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে জান্তার বেশ কয়েকটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী প্রতিরোধ যোদ্ধারা। অন্যদিকে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল পুনঃদখলে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমার জান্তা। মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকফিউ শহরে জান্তা সেনা ও…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.