Author: MK Raj
বিএনপি একমাত্র দল, যাদের বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, একটা দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইন্সট্রুমেন্ট হলো বা মেশিন হলো স্টেট মেশিন, রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা— এটা তো বিবেচনার বিষয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের তালিকায় বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংখ্যা বেশি উল্লেখ করে তিনি…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ (বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ম্যাডামের নিউমোনিয়া হয়েছে। চিকিৎসা চলছে। মাল্টি ডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ঝুঁকি থেকেই যায়। বিভিন্ন পরীক্ষা হয়েছে—ভালো ও খারাপ, দুই ধরনের রিপোর্টই এসেছে। গত রোববার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে আজ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ তারিখে উদ্বোধন করা হলো কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন ক্যান্টিন। দুপুর ১টা ৩০ মিনিটে ক্যান্টিনটির উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, দিলুয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পিএস এর দপ্তর ও সভাপতি, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। নতুন রূপে আধুনিক সাজে সজ্জিত এই ক্যান্টিনকে ঘিরে দীর্ঘদিন ধরে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার বাস্তবায়ন…
জাতীয় দল নির্বাচন নিয়ে বিতর্কে জড়ালেন অধিনায়ক লিটন কুমার দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে শামীম হোসেনকে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে তিনি সরাসরি অভিযোগ করেছেন, দল নির্বাচনের প্রক্রিয়ায় তার বা কোচের মতামত নেওয়া হয়নি। তার এমন অভিযোগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘দল নির্বাচন নিয়ে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসেস আছে—সব সময় অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলা হয়। মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে অধিনায়ককে আমরা আমন্ত্রণ জানাই সিলেক্টরস রুমে, সেখানে দল নিয়ে আলোচনা হয়। যদিও খুব লম্বা সময় ছিল না আলোচনাটা।’ তিনি আরও বলেন,‘আলোচনার এক…
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অন্তত তিন সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না, ফলে কারাগারের অভ্যন্তরে তার শারীরিক অবস্থা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ। এই পরিস্থিতিতে ভারতীয় ও আফগান সামাজিক যোগাযোগমাধ্যম সাইটগুলোতে তাকে হত্যার গুজব ছড়িয়ে পড়লে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয়। পিটিআইয়ের অভিযোগ, সেখানে ইমরান খানের তিন বোনকে নির্মমভাবে পিটিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন। এ সময় তাদের ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর পুলিশ হামলা চালায়। পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান…
আগুনে সর্বস্ব হারানোর পর পাশের একটি অক্ষত দোকানে বসে থাকা আইরিনের মুখে গভীর ট্রমার ছাপ। গালে হাত দিয়ে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা সেই চেহারা বলে দিচ্ছে রাতের ভয়াবহতা। চারদিকে পোড়া গন্ধ, ঘরবাড়ির ছাই আর ভবিষ্যতের অনিশ্চয়তা ঘিরে ধরেছে তাকে। পাশে সেলাই মেশিনের টেবিলে কাপড়ের থান দিয়ে বালিশ বানিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন আড়াই বছরের ছেলে আইমানকে। আগুনে চারটি কক্ষ ভস্মীভূত হওয়ার পর পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব। আতঙ্কিত আইরিন বললেন, ‘এখন কোথায় যাবো? একটা কাপড়ও বাঁচাতে পারিনি। বাচ্চাটাকে কীভাবে আগলে রাখবো? আইরিনের শ্বশুর আব্দুর রশিদ বলেন, আমি বাড়িতে ছিলাম না। যখন খবর পেলাম তখন আর ভেতরে ঢুকতে পারিনি। সকালে এসে দেখলাম, চারপাশ…
কুমিল্লার চান্দিনায় মাদক ও ড্রেজার ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ নভেম্বর) চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের পৃথক প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর। বহিষ্কৃতরা হলেন- এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. রাসেল পারভেজ, উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা। জানা যায়- এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি রাসেল পারভেজকে গত ২৩ নভেম্বর রাতে ইয়াবাসহ গ্রেফতার করেন চান্দিনা থানা পুলিশ। ওই ঘটনার পরদিন ২৪ নভেম্বর…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিগগিরই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। যা বিএনপি ও জামায়াতের বাইরে থাকা দলগুলোর নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তাদের উদ্দেশ্য হবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। তিনি আরও বলেন, এই জোট কাজ করবে সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে। এর আগে, গত ২৩ নভেম্বর ফেনীতে একটি অনুষ্ঠানে রাজনৈতিক জোট গঠনের কথা জানান এবি…
দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, এ দেশের মানুষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। তিনি আরও বলেন, খালেদা জিয়া নানা রোগ-শোক, নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের সম্পদ চুরি…
নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য ‘দুটি গুরুত্বপূর্ণ সুখবর’ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সুখবর দেন। সারজিস আলম তার পোস্টে লেখেন- ‘পঞ্চগড়বাসীর জন্য দুইটি সুখবর: ১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্থ ‘পঞ্চগড় সরকারি অডিটরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে। ২. আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।’ এদিন বেলা ১১টা ৪৪ মিনিটে দেওয়া সারজিসের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মুহুর্মুহু…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.