Author: MK Raj

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রার্থনা জানান। পোস্টে রাশেদ খান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি আরও উল্লেখ করেন, বিগত ‘ফ্যাসিস্ট সরকারের’ অমানবিক আচরণ ও নিষ্ঠুরতার কারণেই খালেদা জিয়ার এমন শারীরিক অবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। বেগম খালেদা জিয়া আগামীর বাংলাদেশের জন্য অপরিহার্য, গণতন্ত্রের জন্য আপোষহীন, সংগ্রামের জন্য অনুকরণীয় এবং…

Read More

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। জারা বলেন, রাজনীতি, দল–মত, মতাদর্শ—সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি। ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা আরও জানান, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তার অল্প সময়ের দেখা হয়েছিল। ওই সময় দেশেই থেকে দেশের জন্য কাজ করতে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। জারা বলেন, অসংখ্য মানুষই একই কথা বলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে এ উপদেশের গভীরতা, ইতিহাস আর সত্যতা সম্পূর্ণ আলাদা। তিনি উল্লেখ করেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও খালেদা জিয়া দেশ…

Read More

দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমূখী রয়েছে এক মাসেরও বেশি সময় ধরে। এতে বাজারে গিয়ে ফুঁসে উঠছেন স্বল্প আয়ের মানুষ। কেউ কেউ সরকারের নীতি সিদ্ধান্তকে দায়ী করে কটুক্তি করতেও পিঁছু হাটছেন না। অথচ পাশ্ববর্তী দেশ ভারতে পেঁয়াজের ব্যাপক দরপতন হওয়ায় ব্যবসায়ীরা তাদের সরকারি নীতিকে দুষছেন। এদিকে বাংলাদেশে পেঁয়াজে সংকট নেই বলে জানাচ্ছে সরকার। অথচ দেশের ব্যবসায়ীরা বলছেন, বাজারে সংকট থাকায় দাম কমছে না। একপর্যায়ে ভারতের পেঁয়াজ আমদানির ঘোষণা এলেও শেষ পর্যন্ত আমদানির অনুমোদন মেলেনি। এতে খুচরা বাজারে মাসের অধিক সময় ধরে শতক ছাড়িয়ে বিক্রি হচ্ছে রান্না ঘরের অতীব জরুরি এই পণ্যটি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শনিবার সকালে খুচরা পর্যায়ে…

Read More

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সকল স্তরের নাগরিকের আন্তরিকতা ও প্রার্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে, বর্তমান সঙ্কটকালে মায়ের স্নেহস্পর্শ লাভের তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি, তবে বলেছেন—এক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত। বাংলাদেশ সময় আজ (শনিবার) সকালে তারেক রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই পরিস্থিতি তুলে ধরেন। তার স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। তারেক রহমান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, খালেদা জিয়া বর্তমানে ‘গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালের নিবিড়…

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল (বৃহস্পতিবার) রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-২ আসনে মনোনীত এমপি প্রার্থী শিশির মনির বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি এমপি নির্বাচিত হই, তাহলে আমার নির্বাচনি আসনে (দিরাই-শাল্লায়) প্রতি মাসে গণপার্লামেন্ট করব। যাতে ইউএনও-ওসিসহ সব কর্মকর্তাদের আমরা জনগণের মুখোমুখি করতে পারি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শহরের কাজির পয়েন্টের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী বলেন, আমিও জনগণের মুখোমুখি হব। তাদের কী সমস্যা আছে, আমরা শুনব। আমরা ভুল করলে, কোনো কাজে ঘাটতি থাকলে দুঃখ প্রকাশ করব। তিনি বলেন, আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই। এ সিস্টেমের কারণেই আমাদের…

Read More

কোনো বাধাই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের শাহাদাত-বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, বাংলাদেশে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতাবিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনও চালাচ্ছে। কিন্তু কোনও বাধাই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না। বিএনপির এই নেতা বলেন, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথমেই হবে নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে। জনগণ গণতন্ত্রে ফিরে যাবে।…

Read More

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে দলীয় বিষয় নিয়ে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধার সঙ্গে বাকবিতণ্ডা হয় স্থানীয় জামায়াত নেতা ইকবাল হোসেনের। ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী সাহাপুর ইউনিয়নের আলহাজ্ব মোড় এলাকায় যান। এ…

Read More

পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আজলান শাহ ও ওয়ারিশা ২০২২ সালের ডিসেম্বরে ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্ত্রী ওয়ারিশা খান পেশায় একজন চিকিৎসক। এবং এর পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ পরিচিত তিনি। এ দম্পতির সংসারে আজওয়া নামে দুই বছর বয়সি এক কন্যাসন্তান রয়েছে। তবে ওয়ারিশার সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করেছিলেন আজলান শাহ। মঙ্গলবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এরপর এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। ইনস্টাগ্রাম স্টোরিতে আজলান শাহ বলেন, একজন পাবলিক ফিগার হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে বিষয়টি প্রকাশ করেছেন তিনি। এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চেয়েছি। একজন পাবলিক ফিগার হিসেবে…

Read More

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। এর আগে পান্না নিজেই শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আইনজীবী হিসেবে নিয়োগ চেয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল তাকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। আইনজীবী পান্না তার সিদ্ধান্ত পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করেন, আদালতে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে…

Read More