Author: MK Raj
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করা হয়। চিঠিতে শাহবাজ শরিফ লিখেছেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ, সরকার ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। শুভকামনা জানাচ্ছি। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের উন্নয়নে আপনার বিরাট অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি। আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। দোয়া করি, আপনি…
ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশপথ ‘পুরোপুরিই বন্ধ’ বিবেচনা করতে সব এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে ট্রাম্প লেখেন, ‘সব এয়ারলাইনস, পাইলট, মাদক কারবারি এবং মানব পাচারকারীদের প্রতি আহ্বান থাকবে—অনুগ্রহ করে ভেনেজুয়েলার ওপরের এবং আশপাশের আকাশপথকে পুরোপুরিই বন্ধ বলে বিবেচনা করুন।’ কিন্তু এর দ্বারা কী বুঝিয়েছেন, তা ট্রাম্প ব্যাখ্যা করেননি। জ্বালানি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর চাপ তৈরি করতে সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ মোতায়েন করা হয়েছে। এটি…
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ
গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা ‘মেগাথার্স্ট’ ফল্ট থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভূমিকম্প নিয়ে বাংলাদেশের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ‘আর্থকুয়েক অ্যাওয়ারনেস, সেফটি প্রটোকল অ্যান্ড ইমার্জেন্সি প্রিপারেডনেস’ শীর্ষক সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করা হয়। সেমিনারটি আয়োজন করে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। বাংলাদেশ টেকটোনিক প্লেটের ৩ ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সময়মতো সঠিক প্রস্তুতির মাধ্যমে জনসচেতনতা তৈরি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে বড় ধরনের ভূমিকম্পেও ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে এবং এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত এক…
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো.মান্নান ভূইয়াকে (৫৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৯ নভেম্বর)রাত ১০টার দিকে সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত বিএনপি নেতা ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির বাসার বহিঃ বাথরুমের ছাদ থেকে বস্তাবন্দি দেশীয় তৈরী পাইপ গান সদৃশ্য ১টি,সিসা কার্তুজ ৫টি, দুটি রামদা, ১টি পুরাতন চাপাতি ও ১টি লম্বা ছোড়া এবং ঘর থেকে দুই লাখ…
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার ভাষায়, একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হওয়ার কারণেই খালেদা জিয়া আজকের এ অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এ বক্তব্য রাখার সময় তিনি এসব মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, তিনি সব সময় কারা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থেকেছেন। কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। তিনি আরও জানান, ঢাকায় আসা এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছিলেন— আমরা কি নিয়ে লাফালাফি করছি? উনি তো বাঁচবেন না দুই বছর। আব্বাস জানতে চাইলে…
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস তার সঙ্গী জোডি হেইডেনকে বিয়ে করেছেন। শনিবার (২৯ নভেম্বর) ছোট পরিসরে বিয়ে বন্ধনে আবদ্ধ হন ৬২ বছর বয়সী অ্যান্থনি। গত বছর ভ্যালেন্টাইন্স ডে-তে জোডি হেইডেনকে প্রপোজ করেন তিনি। তবে তাদের বিয়ের তারিখ এবং অনুষ্ঠানের বিস্তারিত কঠোরভাবে গোপন রাখা হয়। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ক্যানবেরার লজে তাদের বিয়ে সম্পন্ন হয়। অ্যান্থনি অস্ট্রেলিয়ার ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “পরিবার-পরিজন ও বন্ধুদের সামনে একে অপরের প্রতি আমাদের গভীর ভালোবাসা এবং সারা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার প্রকাশ করতে পেরে আমরা ভীষণ খুশি।” জোডি হেইডেন গত কয়েক বছরে অ্যান্থনির সঙ্গে…
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কারাবন্দি অবস্থায় বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গেলেও অসুস্থ অবস্থায় বের হয়েছেন। জেলখানায় তার সঙ্গে কী আচরণ করা হয়েছে, সেটা একমাত্র আল্লাহই জানেন। শুক্রবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল বেবীস্ট্যান্ড কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছয় বছর কারাবন্দি থাকার সময় বিএনপি চেয়ারপারসনের ওপর বিভিন্নভাবে অমানবিক আচরণ করা হয়েছে। বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আশা প্রকাশ…
ইরানের নৌবাহিনী যেকোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি। ইরানের নৌ বাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সাইয়্যেদ মুসাভি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের ওপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন, এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। নৌ বাহিনী নিজস্ব সামর্থ্য, কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম- এটা…
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মেগাস্টার শাকিব খানের প্রসঙ্গ হোক বা নিজের কাজ; সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে জাঁকজমকপূর্ণ বধূবেশে হাজির হয়ে ফের নজর কাড়লেন এই তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এল তার নিজের বিয়ে, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা কথা। এই অনুষ্ঠানে বুবলীকে দেখা যায় এক রাজকীয় সাজে; গাঢ় বেগুনি রঙের একটি জমকালো লেহেঙ্গা শাড়িতে; বধূ বেশে। শাড়ি জুড়ে ছিল সোনালি ও রুপালি সুতার নিপুণ কারুকাজ আর পাথরের ঝিলিক, যা তার আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছিল। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল এবং সিঁথিতে টিকলি- সব মিলিয়ে রাজকীয় সাজে তাকে লাগছিল অনবদ্য।…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের লাগাতার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও বেগম খালেদা জিয়ার অটল মনোবল ও আপোষহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। তিনি আরও বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। দেশের বহু প্রজন্ম তাকে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.