Author: MK Raj

ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে গোপনে নতুন সিনেমার শুটিং করছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। পরিচালক সাইফ চন্দনের একটি সিনেমায় তারা দুজন শুটিং করছেন। সেই সিনেমার প্রস্তুতিতে টানা দেড় মাস মহড়াও দিয়েছেন এ তারকা জুটি। কিন্তু এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। এ নিয়ে নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। এটি মুক্তির অপেক্ষায়। এখনো সিনেমাটির কোনো গান প্রকাশ্যে আসেনি। কিন্তু এর মধ্যেই কেউ একজন…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই দেশে ফিরতে পারছেন না—বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে ‘সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’—তার নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে; তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে কোথায়, কার হাতে রয়েছে এই নিয়ন্ত্রণ? বিএনপির অবস্থান এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে। এ বিষয়ে আর কিছু বলার নেই। একইদিন অন্যদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর বিকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল…

Read More

পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, হাসিনার ভাগ্নি টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) দুর্নীতির এ মামলার রায় হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ১০ বছরের সাজা হবে বলে ধারণা করা হচ্ছে। ৪৩ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ নিয়ে খবর প্রকাশ করে সংবাদমাধ্যম ডেইলি মেইল। এরপর সিটি মিনিস্টারের…

Read More

ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না, সরকার নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩০ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চাই। একই ভাষায় আমরা কথা বলি, আমরা এক জাতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। দেশের মানুষকে ভালো উল্লেখ করে তিনি বলেন, তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দেব। দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে জামায়াত আমির বলেন, মা-বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে…

Read More

ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আসা ভুটানের প্রথম ট্রানশিপমেন্ট চালানের পণ্যবাহী একটি কনটেইনার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে আছে। রোববার (৩০ নভেম্বর) সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সড়কপথ ব্যবহার করে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য পরিবহনের জন্য অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। ফলে থাইল্যান্ড থেকে সমুদ্রপথে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালান বন্দরে আটকে রয়েছে। জানা যায়, থাইল্যান্ডের ব্যাংক ৮ সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিংয়ের মাধ্যমে ছয় ধরনের পণ্য (ফল, জুস, জেলি, শুকনো ফল, লিচু-স্বাদের ক্যান্ডি ও শ্যাম্পু) কনটেইনারে পাঠায়। ল্যাম চ্যাবাং বন্দর থেকে ছাড়ানো এসব পণ্য ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছায়। প্রথম…

Read More

এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিন দিন পর গতকাল শনিবার সকালে পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে অল্প কথা বলেছেন—এ তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ সূত্র। চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিনের তুলনায় তার অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে চার দিন ধরে টানা ডায়ালাইসিসে রাখা হয়েছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বাড়ায় তার অবস্থা আরও জটিল হয়ে পড়ে। সচেতন থাকলেও তিনি সাড়া দিচ্ছিলেন না বলে জানানো হয়। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসক,…

Read More

বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এশিয়া কাপে উঠতে পারেনি। দুই ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হামজা-জামালরা। সিনিয়ররা ব্যর্থ হলেও অনূর্ধ্ব-১৭ দল এশিয়ার মূলপর্বে খেলার খুব কাছাকাছি। এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে চীনকে আজ (রোববার) হারালেই আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক চীন দুই দলের পয়েন্ট সমান ১২। তাই আজ গ্রুপের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল। দুই দলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে। বাংলাদেশ বিগত চার ম্যাচ খেলেছে চীনের স্থানীয় সময় বিকেল ৩টায়, আজকের ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যায়। চীনের চংকিনে সন্ধ্যায় অনেক ঠান্ডা আবহাওয়া, যা…

Read More

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন এবং দাবি করেন, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ হলেই অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুফতি কাভি সেই পডকাস্টে বলেছেন- অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত। তার দাবি, ‘তাদের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে আমি কখনোই চাই না যে তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এরকম কিছু হয়, তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’ পডকাস্টের সঞ্চালক…

Read More

এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিন দিন পর গতকাল শনিবার সকালে অল্প অল্প কথা বলেছেন—এ তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ সূত্র। চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিনের তুলনায় তার অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে চার দিন ধরে টানা ডায়ালাইসিসে রাখা হয়েছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বাড়ায় তার অবস্থা আরও জটিল হয়ে পড়ে। সচেতন থাকলেও তিনি সাড়া দিচ্ছিলেন না বলে জানানো হয়। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড…

Read More

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বিদেশিদের কাছে ৪০–৪৫ বছরের জন্য বন্দর ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তিনি অভিযোগ করেন, চুক্তির মাধ্যমে সরকারি উপদেষ্টারা ‘কমিশন বাণিজ্য’ করছেন। ক্ষমতায় এলে পরবর্তী সরকার প্রত্যেক উপদেষ্টা ও কর্মকর্তার দুর্নীতির তদন্ত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (২৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না বাজারে দলীয় সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, সরকারের উপদেষ্টা ও প্রেস সচিব অনেকে বলছেন ওই বন্দরে নাকি চাঁদাবাজি হয়। চাঁদার টাকা ভাগ নেওয়ার জন্য নেতারা এমন কথা বলছেন। কিন্তু বিদেশিদের কাছে বন্দর তুলে…

Read More