Author: MK Raj
দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও লিখেছেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুরা উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে গত ২১ নভেম্বর টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তাকে ক্ষমতা ছেড়ে নিজ দেশ থেকে চলে যাওয়ার জন্য বলেছেন ট্রাম্প। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে খুব কম সময় কথা হয়েছে। ওই সময় ট্রাম্পের কাছে মাদুরো বিভিন্ন দাবি দাওয়া জানান। তবে ট্রাম্প তার বেশিরভাগই প্রত্যাখ্যান করেছেন। রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছেন, মাদুরো বলেছেন যদি তাকে ও তার পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাহলে তিনি দেশ ছাড়তে রাজি আছেন। সাধারণ ক্ষমার মধ্যে রয়েছে তার ওপর…
বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো নোয়াখালী দল পেল। নোয়াখালী এক্সপ্রেস নামের এই দল নিলামের আগে পরে মিলিয়ে বেশ ভালো দল সাজিয়েছে। তবে এবার দলটি নিয়ে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন। ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা, কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন, এমনই শোনা যাচ্ছিল। বিষয়টি এখনও আনুষ্ঠানিক নয়। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ব্যাটে বলে মিলে গেলেই নোয়াখালীর হয়ে দূতিয়ালী করতে দেখা যাবে পলাশকে। সোমবার (১ ডিসেম্বর) তিনি নিজেই একটি সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে নোয়াখালী দলের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে বলতে পারব।’ ইতোমধ্যে সদ্য শেষ হওয়া নিলামে নিজেদের…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে— এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এছাড়া পরিবারের কোনো সদস্যও তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি। এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এর আওতায়— যেকোনো ধরনের সভা, সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ,…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গভীর রাতে হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সূত্রে জানা গেছে, সোমবার (১ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে যান। সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বের হয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল। দেশে ফেরার বাধা প্রসঙ্গে তারেক রহমানের পোস্ট, যা বললেন মির্জা ফখরুলবিজ্ঞাপন এর আগে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রধান ফটক ও আশপাশে দেওয়া হয় ব্যারিকেড। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের…
খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এটা আমাদের নিয়মিত বৈঠক। এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনী কৌশল, নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সব তথ্য ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি…
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও আপসহীন নেত্রী। আজকে উনি (খালেদা জিয়া) কোনো দলের নেত্রী নন। উনি সমগ্র মানুষের নেত্রী। সোমবার দুপুরে রাজধানীর ইউনাইটের হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি ছিলেন এই জামায়াত নেতা। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তাহের বলেন, আমি আজকে অত্যন্ত বেদনার সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে, আবেগের সঙ্গে বাংলাদেশের সব মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। এসময় তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন।তাহের বলেন, জাতীয় রাজনীতি এবং…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা। মূল চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় আসবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল আগামীকাল (মঙ্গলবার) আসবে। এদিকে মেডিকেল বোর্ডের মতে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন। এর আগে, দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চেয়ারপারসন অত্যান্ত অসুস্থ।…
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে, না। এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়। কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.