Author: MK Raj
আমাদের বিপুল জনসংখ্যা বোঝা নয় বরং মানবসম্পদ, তাই ক্রমবর্ধমান জনসংখ্যাকে কর্মের হাতিয়ারে পরিণত করে মানবসম্পদে পরিণত করলেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর শেওড়াপাড়ার মেহফিল কনভেনশন হলে ঢাকা ১৫ আসনের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় নেতা এএএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ…
অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়াও আদায় করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে রাশেদ খান লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’ এর আগে, দেওয়া এক পোস্টে হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা…
বিশ্বের ১৯টি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানান। এরফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না। এই সিদ্ধান্ত কার্যকর হলো এমন ১৯ দেশের নাগরিকদের ওপর, যারা এরই মধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। এতে অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর বিধিনিষেধ যোগ হলো—যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্ল্যাটফর্মের অন্যতম মূল প্রতিশ্রুতি। বুধবার প্রকাশিত স্মারকে যে ১৯টি দেশকে লক্ষ্য করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন—যাদের ওপর জুনে সবচেয়ে কঠোর…
সামাজিক মাধ্যম ফেসবুকে হাজারেরও বেশি অ্যাকাউন্টের একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে। সাংবাদিক, সংবাদমাধ্যম, রাজনৈতিক প্রতিপক্ষ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সমন্বিত রিভিউ আক্রমণ চালানো হচ্ছে এই নেটওয়ার্ক থেকে। ফেসবুকের “রিভিউ” টুল ব্যবহার করে সমালোচকদের সুনামহানি কিংবা সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ করতে সক্রিয়ভাবে কাজ করছে তারা। আওয়ামী লীগ বিরোধী বা দলটির কার্যক্রমের সমালোচনা করে—এমন পেজগুলোতে এসব অ্যাকাউন্ট থেকে একই ভাষায় নেতিবাচক রিভিউ দিয়ে পেজের ফেসবুক রেটিং কমিয়ে দেওয়া হয়েছে। ডিসমিসল্যাব ফেসবুকের ১,১১৮টি পেজে দেওয়া ৬২,৫২৯টি রিভিউ বিশ্লেষণ করে দেখেছে এই নেটওয়ার্ক কীভাবে কাজ করে, কারা ওদের লক্ষ্যবস্তু এবং কীভাবে একই ধরনের ভাষ্য দিয়ে খুব অল্প সময়ে পেজগুলোতে আক্রমণ চালায়। ২০২৫ সালের জানুয়ারি…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। এমনকি বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবার নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে। বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিতে কেন…
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন এক ব্যক্তি! রোববার ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলে। নিহতের নাম শ্রী প্রিয়া, তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্বামী বালামুরুগম তামিলনাড়ুর তিরুনেলভেলির বাসিন্দা। স্বামীর কাছ থেকে আলাদা থাকতেন তিনি। স্ত্রী পরকীয়া সম্পর্কে ছিলেন-এমন সন্দেহে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বালামুরুগম নির্মমভাবে তার স্ত্রীকে একটি নারী হোস্টেলে কুপিয়ে হত্যা করে। পরে স্ত্রীর মৃতদেহের সঙ্গে সেলফি তোলে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রোববার বিকালে হোস্টেলে আসেন। তিনি নিজের পোশাকে একটি দা লুকিয়ে রেখেছিলেন এবং শ্রী প্রিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার লক্ষ্যে চীনের পর এবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। বুধবার তারা ঢাকায় আসবেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, সোমবার চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। একইভাবে বুধবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা এসে তাকে দেখবেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘রোগীকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি…
রাজনৈতিক দলকে কাগজে-কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না এবং এটিতে কোনো সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, পলিটিক্যাল পার্টিকে কাগজ-কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। জামায়াতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল। এর আগেও জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিল করেছিল।সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার। কিন্তু সেটি পারেনি। নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না। মুসলিম লীগের উদাহরণ টেনে তিনি বলেন, মুসলিম লীগ বাংলাদেশের এখনো রাজনীতি করে। এই দলের কর্মী আছেন কতজন, নেতা-সমর্থক কতজন, ভোটার কতজন— এটা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কর্তৃক অনলাইনে ‘অপপ্রচার’ ও সাইবার বুলিংয়ের অভিযোগে কয়েকটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে তাকে আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান। এর আগে গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগ থানায় অনলাইনে ‘অপপ্রচার’ ও নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের অভিযোগে ডাকসু কণ্ঠস্বর, বঙ্গোগ্রাফ, আমার ডাকসু, কাঁঠেরকেল্লা, রৌমারিসহ কয়েকটি ফেসবুক পেইজ ও আইডির বিরুদ্ধে মামলা…
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাস চাননি জানিয়ে উপদেষ্টা বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে। তার ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.