Author: MK Raj
জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এরা ইসলামে বিশ্বাস করে না। এরা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’ তিনি বলেন, ‘কোনও ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। ধর্ম বিকৃতকারী একটা দল, এরা মওদুদীবাদে বিশ্বাস…
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠেছে। যদিও সম্প্রতি এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’ বলে দাবি করেছেন। এতকিছুর মধ্যে কেউ কেউ বলছেন, তারেক রহমানের দেশে না ফেরার অন্যতম কারণ নিরাপত্তাহীনতা। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে প্রবেশের পর বিমানবন্দর থেকে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর নিরাপত্তাও পেতে পারেন। এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত সময়মতো নেওয়া হবে। বাংলাদেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা এই নিরাপত্তা পেয়ে থাকেন। সম্প্রতি,…
মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চান তিনি। তবে কবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে—তা উল্লেখ করেননি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘যে মানুষ আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসে, সেই-ই আসলে আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভালো ঘটনা।’ জানা যায়, আরিয়ানের স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। পরিচালক জানান, তাদের পরিচয় সাত বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়স্বজন, বন্ধু এবং সহকর্মীদের নিয়ে বড় আকারে আয়োজন করে আনুষ্ঠানিক অনুষ্ঠান করবেন তারা। নতুন জীবনের এই সূচনায় দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা। রোমান্টিক ঘরানার নির্মাতা হিসেবে পরিচিত আরিয়ান এ পর্যন্ত পঞ্চাশেরও বেশি নাটক পরিচালনা…
প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ের অফিস কক্ষে বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়য়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যকার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সভায় উপস্থিত ছিলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা তিনটি ফোন আনতে পারবেন।…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বিক্রি করছেন এমন একটি এআই ভিডিও নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। দেশটির বিরোধী দল কংগ্রেসের নেত্রী রাঘিনি নায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও শেয়ার করেন। এরপর এ নিয়ে সমালোচনা তৈরি হয়। সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৩ ডিসেম্বর) জানিয়েছে, সংসদের চলমান শীতকালীন অধিবেশনের মধ্যে এ ভিডিও রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে। এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে, মোদির এক হাতে চায়ের কেটলি, আরেক হাতে তিনটি গ্লাস। ভিডিওতে বোঝানো হচ্ছে, কোনো আন্তর্জাতিক সম্মেলনে মোদি চা বিক্রি করছেন। ওই সময় তাকে ‘এই চা’ বলে চিৎকার করতে দেখা যাচ্ছে। নরেন্দ্র মোদির বাবা গুজরাটের ভাদনগর রেলস্টেশনে চা বিক্রি করতেন। ছোট বয়সে…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। কখনো কখনো অন্যায় আবদার করা হয়েছে, দেশের স্বার্থে বেগম জিয়া মেনে নিয়েছেন– জানিয়ে তিনি বলেন, কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। যারা হত্যাযজ্ঞ করে তত্ত্বাবধায়ক সরকার…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত…
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা শুরুর আগেই জন্ম দিয়েছিল আলোচনা। দল নির্বাচনে অসন্তোষ প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন লিটন দাস। তাতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টিও প্রকাশ্যে চলে আসে। তাতে অধিনায়কত্ব নিয়েও শঙ্কা তৈরি হয় লিটনের। ঘটনার শুরু শামীম হোসেন পাটোয়ারীকে দল থেকে বাদ দেওয়া দিয়ে। বিষয়টি নাকি তার জানা ছিল না, জানান লিটন। পরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও নিজের ব্যাখ্যা দেন। জানান, ‘আমাদের কারও অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। কারণ, আমরা তাদের মতামত নিয়েছি। এটা আমাদের চাকরি। আমি কী বলব যে অধিনায়ক-কোচ (যেভাবে) বলেছে, (সেভাবে) দল দিয়ে দিয়েছি। তাহলে আর আমাদের থাকার দরকার…
এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেব। কেউ সমালোচনা করলে হাসিমুখে মেনে নেবো। বাকিটা আল্লাহর হাতে। আপনারা বিভেদে যাবেন না। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গনসংযোগ কর্মসূচিতে তিনি এসব বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যামু না। রাস্তার মধ্যে কর্মী নামাইয়া গত ১৭ বছর কে কোথায় ছিল—আমরা দেখেছি। তিনি বলেন, মানুষের কাছে শুনি—আমি নাকি ৫০০ ভোট পাব! ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট…
পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলার পর অভিযুক্ত আসামি নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাণী কল্যাণ আইন ২০১৯ এর ৭ ধারায় মামলা করা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে আসামি করা হয়েছে। এদিকে মামলার পরপরই রাতে অভিযান চালিয়ে আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.