Author: MK Raj

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর। গত ২১ নভেম্বরের ভয়াবহ ভূমিকম্পের পর এটি সপ্তম ভূমিকম্প হিসেবে নথিভুক্ত হলো। এর মধ্যে প্রায় ৬টির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এলাকায়। তবে একটি প্রশ্ন কিন্তু রয়েই যায়, একই স্থান থেকে বারবার ভূমিকম্পের কারণ কী। একই স্থান থেকে বারবার ভূমিকম্পের কারণের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ভায়বহ ভূমিকম্পের একই স্থান থেকে বারবার উৎপত্তি হওয়াকে আফটারশক হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমে বলেন, ‘দেশে একটি বড় ভূমিকম্প হওয়ার পর ছোট ছোট মৃদু অনেক ভূমিকম্প হয়েছে, এগুলো আমরা…

Read More

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে আরও ৩৬ আসনের প্রাথমিক প্রার্থীর ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নতুন করে ঘোষণা করা ৩৫ আসনের প্রার্থীরা হলেন— ঠাকুরগাঁও-২ আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম, সিরাজঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল…

Read More

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির দলীয় একটি সূত্রে বিষয়টি জানা গেছে। জানা গেছে, সব ঠিকঠাক থাকলে কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই আগামীকাল (৫ ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারে বিশেষজ্ঞ চিকিৎসক দল। সেই দলে সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সদস্য থাকবেন বলে জানা গেছে।

Read More

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো একটি অডিও ক্লিপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় ও দেশের ভূমিকম্প পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে। ওই অডিওতে তিনি প্রশ্ন তুলেছেন— তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের দিনই কেন বড় ভূমিকম্প হলো, এবং এটিকে তিনি “আল্লার খেলা” বলে ব্যাখ্যা করেছেন। অডিওটিতে বলা হয়, “আমি জানি না এটা আল্লার খেলা কিনা— আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার দিনই দেশের বড় বিক্রির চুক্তিটা হয়ে গেল। আর তার পরপরই ভূমিকম্প। দু’দিন ধরে যে ভূমিকম্পে মানুষ মারা গেছে, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানাই, আর আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয়— সেই কামনা করি।” তিনি…

Read More

সাভারের আশুলিয়া থানাধীন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে ‘মজোর’ সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে গণধর্ষণ ও ভিডিও ধারণের পর জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের ভিপি মৃদুল দেওয়ানের ভাইসহ ৩ শিক্ষার্থী ও বহিরাগত একজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া, তাজুল ইসলাম তাজ, সিনিয়র অন্তু দেওয়ান এবং বহিরাগত শ্রাবণ শাহা। পুলিশ জানায়, অন্তু দেওয়ান গণ বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই।বিশ্ববিদ্যালয়ে তিনি ত্রাস ও সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং একচ্ছত্রভাবে মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত সঙ্গে জড়িত। ভিপির ভাই পরিচয়ের কারণে কেউ তার বিরুদ্ধে…

Read More

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছু দিনের বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা। আসন্ন বিপিএল শুরুর আগে নেই কোনো খেলা। এ ছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশ দলের। তবে গুঞ্জন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল যাচ্ছেন কি না সে বিষয় নিয়ে। কেননা গেল মাসে বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন সালাউদ্দিন। তবে বোর্ড সেটি গ্রহণ করেনি বলে জানা গেছে। এ ছাড়া আশরাফুলকে সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি। যে কারণে গুঞ্জন ছিল এখানেই শেষ কি না আশরাফুল অধ্যায়। তবে তেমন কিছু হচ্ছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে…

Read More

জাপানি, অস্ট্রেলিয়ান ও ভারতীয়দের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করেন। এছাড়া বেশিরভাগ অস্ট্রেলিয়ান ও ভারতীয়রা মনে করেন এশিয়ার জন্য ট্রাম্প সরকার উপকারীর চেয়ে বেশি অপকারী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের ওপর চালানো একটি জরিপের ফলাফলে ওঠে এসেছে এ তথ্য। চারটি দেশই সামরিক জোট কোয়াডের সদস্য। প্রত্যেক দেশের এক হাজার জন মানুষের ওপর এ জরিপ চালায় সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস সেন্টার। জরিপটি হয় গত আগস্টে। এতে দেখা গেছে ৫৬ শতাংশ অস্ট্রেলিয়ান, ৫৪ শতাংশ ভারতীয় এবং ৫৯ শতাংশ জাপানি বলেছেন ট্রাম্পের প্রেসিডেন্সি তাদের দেশের জন্য খারাপ। জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ অস্ট্রেলিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের…

Read More

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় জন্য যুক্তরাজ্যের পর চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে ৪ জন চিকিৎসক এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে চিকিৎসকদের স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানিয়েছেন সাবেক সচিব আব্দুল খালেক। এর আগে সকালে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে আসেন। গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণের অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায়…

Read More

সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের লিভ টু আপিলের শুনানির সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। এ মামলার শুনানিতে আইনজীবীরা…

Read More

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়— এমন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা ‘অক্লান্ত পরিশ্রম’ করেছেন বলে জানান নাহিদ। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা…

Read More