Author: MK Raj
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।’ খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্সশফিকুল আলম আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার। অপরদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে।…
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এর জেরে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি। যুক্তরাষ্ট্র ও কানাডার স্থানীয় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে হয়েছে এ ভূমিকম্প। এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার হলো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী এবং প্রত্যন্ত একটি এলাকা। আলাস্কার জুনেউ শহর থেকে ২৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে এটি ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান এই এপিসেন্টারের। এপিসেন্টার ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এপিসেন্টারটির অবস্থান ছিল বলে জানিয়েছে ইউএসজিএস। কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ হোয়াইটহর্স…
গাজায় ইসরাইলি দখলদারত্ব শেষ হলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটির প্রতিরোধ গোষ্ঠী হামাস। শনিবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সশস্ত্র সংগঠনটির আলোচক দলের প্রধান খলিল আল-হায়া। তিনি বলেন, ‘দখলদারি ও আগ্রাসনের কারণেই আমরা অস্ত্রশস্ত্র রাখছি। দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে।’ রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে আল-হায়ার দফতর জানিয়েছে। খলিল আল-হায়া আরও বলেন, ‘আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে, তা মেনে নেওয়া হবে না।’ গত ১০ অক্টোবর…
সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা এবং মহানগর কমিটির বিরোধ তীব্র আকার ধারণ করেছে। জেলা ও মহানগরের দুই শীর্ষ নেতার বিরোধ এখন ওপেন সিক্রেট। এরইমধ্যে একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয়ে তালা ও অবরুদ্ধের মত অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসবের মধ্যেই এবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এমন সিদ্ধান্ত বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা…
তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন।’ জুবাইদা রহমানের রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা তার স্বাস্থ্যগত পরিস্থিতির ওপর নির্ভর করছে। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে…
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিষয়ে জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব ‘‘পরিস্থিতি’’ তাকে ভারতে নিয়ে এসেছে, সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ওই সময় ব্যাপক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভারতে পালিয়ে যেতে বাধ্য হন…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা তরুণরা গত ১৬ বছরে ভোট দিতে পারিনি। আজ তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেভাবে জুলাই আন্দোলন ভূমিকা পালন করেছে, সেভাবে ভোটকেন্দ্রগুলো নিরাপদ রাখার জন্য ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে তারুণ্যকে ধারণ করে, ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। এদেশের মাটি ও ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এদেশে এসেই রাজনীতি করতে হবে। লন্ডনে, দিল্লিতে বা পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। তিনি বলেন, আজকের তরুণরা প্রতিবাদ করতে শিখে গেছে। এদেশের তরুণরা এখন সচেতন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জুলাইয়ে শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সেই…
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিকেল বোর্ড ‘সবুজ সংকেত’ দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেই ভাবে তারা এখন প্রস্তুত রয়েছে।’ ‘এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমেন্ট করেছে।’ জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খোলাশা করে তিনি বলেন, ‘জার্মানি থেকে অ্যাম্বুলেন্স … এটা ঠিক আছে। আমরা নই, কাতার কর্তৃপক্ষই…
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার বলেছেন, বাংলাদেশ-পাকিস্তান ও চীনকে নিয়ে ত্রিদেশীয় ‘জোট গঠনের’ যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিতে অন্য আরও দেশকে যুক্ত করে জোটের পরিধি বাড়ানো যেতে পারে। এই অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলের দেশকেও এতে যুক্ত করা হতে পারে বলে জানান তিনি। গত বুধবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ কনক্লেভ ফোরামে ইশহাক দার বলেন, “আমরা নিজেরা লাভবান হয়ে অন্যের ক্ষতি হওয়ার বিপক্ষে। আমরা সবসময় সংঘাতের বদলে সহযোগিতার ওপর জোর দিয়েছি।” নতুন জোট গঠনের মাধ্যমে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মূলত সার্কের বিকল্প কোনো কিছু প্রতিষ্ঠার কথা বলেছেন। কারণ ভারত-পাকিস্তানের উত্তেজনার কারণে সার্ক প্রায় অকার্যকর হয়ে আছে। গত জুনে চীন-পাকিস্তান এবং বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন।…
সীমান্তে পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলিতে আফগানিস্তানের বোলদাক বিভাগে চারজন নিহত হয়েছেন। তারা বেসামরিক সাধারণ নাগরিক ছিলেন বলে জানিয়েছে কাবুল। গতকাল রাতে দুই দেশের সীমান্ত গুলি ও কামানের গোলার শব্দে কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা পর থামে। গত অক্টোবর থেকেই উত্তপ্ত হয়ে আছে পাক-আফগান সীমান্ত। ওই মাসে ব্যাপক সংঘর্ষে দুই শতাধিক মানুষ নিহত হন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থামে। দুইদিন আগে সৌদি আরবে আবারও শান্তি আলোচনায় বসে দুই দেশ। কিন্তু এতে কোনো ব্রেকথ্রু পাওয়া যায়নি। এরপরই গতকাল রাতে আবারও গোলাগুলির ঘটনা ঘটল। কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর চারজন…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.