Author: MK Raj

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত জনপ্রিয় খল নায়ক মনোয়ার হোসেন ডিপজল। এলাকাবাসীর কাছে তিনি ‘দানবীর’ খেতাব পেলেও এবার তার তিন বোন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পৈত্রিক সম্পত্তি নিয়ে। পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন তার সহোদর তিন বোন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপজল এটাকে ‘মিথ্যা অপবাদ’ দাবি করে লিখেছেন, আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপজল এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি তার বোনদের অভিযোগকে ‘মিথ্যা অপবাদ’ বলে দাবি করেন। অপরদিকে ভক্ত ও এলাকাবাসীরা বোনদের এমন দাবিকে দেখছেন ‘প্ররোচনা’ হিসেবে। ডিপজল তার ফেসবুকে স্ট্যাটাসে বলেন, সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে,…

Read More

জাপানে অতিসম্প্রতি ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি বাড়িঘর। বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিটে জাপানে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার। সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া দপ্তর। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে নিকট ভবিষ্যতে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ভূতত্ত্ববিদরা।…

Read More

পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ (পিটিআই)- এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ‘কখনই মাইনাস হতে পারেন না।’ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গওহর আলী জোর দিয়ে বলেন, ইমরান পাকিস্তানের মানুষের সমর্থিত একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা হিসেবে এখনও আছেন ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে জিও নিউজকে গওহর বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা এমন নেতা নন যে আপনি তাকে মাইনাস করার কথা ভাবতেও পারেন।’ এ সময় রাজনৈতিক নেতাদের গণতান্ত্রিকভাবে চিন্তাভাবনা এবং ইতিবাচক চিন্তাভাবনা করার আহ্বানও জানান তিনি। এরপর গওহর কর্তৃপক্ষের কাছে পিটিআই প্রতিষ্ঠাতা, বুশরা বিবি এবং তাদের পরিবারের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার আহ্বান জানান। ‘বৈঠকের আয়োজন…

Read More

বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি জোট করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাশেদ খাঁন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমরা বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করবো। তবে, বিএনপির ৩১ দফা কর্মসূচির সঙ্গে গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো একমত হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা বিএনপির সঙ্গে এক হয়ে লড়াই করেছি। নির্বাচনে জোট গঠনের বিষয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির মধ্যে আগেও আলাপ-আলোচনা হয়েছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে যদি গণঅধিকার পরিষদের…

Read More

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আমাদের অভ্যুত্থান, এতো বড় আত্মত্যাগ, এতগুলো তাজা প্রাণ। কিন্তু, আমরা অতিদ্রুত এই রক্তের ঋণ অস্বীকার অথবা ভুলে যেতে শুরু করেছি। সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. হাশেম চৌধুরী প্রমুখ। সভায় উপস্থিত নেতাদের উদ্দেশ্যে সাকি বলেন, দাবি আদায় করার জন্য আপনাকে প্রয়োজনে আন্দোলন করতে হবে। আপনাদের দল যদি দাবি না মানে, দরকার হলে আপনাকে নিজ দলের বিরুদ্ধে কথা বলতে হবে। এভাবে যদি সামাজিক, রাজনৈতিক সংস্থাগুলো গড়ে না উঠে…

Read More

সংসদ নির্বাচনে ‘প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য’ বলে ছাত্রদলের নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আজকে আমাদের বসে থাকার সময় নেই। বিভিন্ন এলাকায় আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। হয়ত এমনও হতে পারে তোমার এলাকায় যে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, হয়ত তুমি যাকে পছন্দ করতে সে পায়নি, যে পেয়েছে তার সঙ্গে হয়ত তোমার সম্পর্ক আছে, একটু কম। ভাইরে, তুমি তো প্রার্থীর জন্য কাজ করছ না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছ।’ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।…

Read More

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে কান্টু মিয়া (৪৫) ও কমল মিয়া (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন। নিহত কান্টু মিয়া (৪৫) দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মৃত মকজল হোসেনের ছেলে। কমল মিয়া তার বিয়াই, তিনি একই ইউনিয়নের পোড়াভিটা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কান্টু মিয়ার বাড়িতে শীতকালীন দাওয়াত খেতে যান তার বিয়াই কমল মিয়া। ওইদিন রাতে গ্যাস্টিকের ওষুধ খাওয়ার সময় ভুল করে ঘরে থাকা…

Read More

দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের সামনে নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যখন এই সরকার আসে, তখন কি এরকম কোনো শর্ত ছিল? শর্ত ছিল না। আমরাই বললাম, ইলেকশন হবে। সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলের দৌড়াদৌড়ি শুরু হয়, সেটাতে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্তুষ্ট কি না, জানতে চাইলে এম সাখাওয়াত হোসেন বলেন, এখন যে রাজনৈতিক পরিস্থিতি…

Read More

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি নিয়েছিল। তবে আজ সেই অনুমতি প্রত্যাহার চেয়ে আবেদন করেছে তারা। অর্থাৎ মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদা জিয়াও আপাতত লন্ডন যাচ্ছেন না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। এর আগে রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও একই…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে। ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়বো। আমরা কোনও…

Read More