Author: MK Raj
ম্যাচটা বার্সেলোনা শুরু করেছিল পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থেকে, একটা হার দলটাকে নিয়ে যেতে পারত প্রথম রাউন্ড থেকে বিদায়ের দুয়ারে। এমন পরিস্থিতিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে তারা শুরুতে গোল হজমও করে বসেছিল। তখনই বার্সার ত্রাতা হয়ে এলেন জুলস কুন্দে। ৩ মিনিটে দারুণ ২ হেডারে করলেন ২ গোল, আর তাতেই বার্সেলোনা জিতল ২-১ গোলে। ১১৯০ দিন পর পেল ভুলতে বসা এক জয়ের স্বাদ। নানা কাঠখড় পুড়িয়ে প্রায় আড়াই বছর পর ন্যু ক্যাম্পে বার্সেলোনা ফিরে এসেছে চলতি মৌসুমের মাঝপথে। তবে চ্যাম্পিয়ন্স লিগে এই মাঠে কাতালানরা সবশেষ খেলেছে আরও অনেক আগে। এই টুর্নামেন্টে সবশেষ জয়টা এসেছে তারও আগে। ২০২২-২৩ মৌসুমের গ্রুপপর্বে দলটা বিদায় নিয়েছিল…
বাংলাদেশে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত ‘বালিশ কাণ্ডের’ মতো কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এবার নেপালেও। সরকারি টাকায় কেনা বালিশের দাম অস্বাভাবিকভাবে বেশি দেখিয়ে আলোচনার জন্ম দিয়েছিল রূপপুর কেলেঙ্কারি। এ ঘটনা ‘বালিশ কাণ্ড’ নামেই পরিচিত হয়ে উঠেছিল। নেপালেও প্রায় একই ধরনের দুর্নীতির মামলার ঘটনা সামনে এসেছে। নেপালে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে কৃত্রিমভাবে ব্যয় বাড়িয়ে অবৈধ অর্থ লেনদেন করা হয়েছে। দুর্নীতির অভিযোগে পাঁচ সাবেক মন্ত্রী, ১০ সাবেক সচিবসহ ৫৫ জন ব্যক্তি ও একটি কোম্পানিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে দেশটির দুর্নীতি তদন্ত কমিশন। রোববার দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, চীনা অর্থায়নে নির্মিত এই প্রকল্পে ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে প্রায় ৭ কোটি ৪৩ লাখ…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ বাংলাদেশের প্রয়োজন রাজনীতির চেয়েও বড় কিছু- একটি ঐক্যবদ্ধ দেশ, যেখানে সবার জন্য মানবাধিকারের নিশ্চয়তা থাকবে, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, বিরোধী মত যেখানে হুমকি না হয়ে বরং গণতন্ত্রের অংশ হবে। যেখানে ভিন্ন মতের কারণে কাউকে নিপীড়িত হতে হবে না বা গুম হয়ে যেতে হবে না। বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ১৬টা বছর ধরে বাংলাদেশ যেন একটা কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল। কেউ সেই অন্ধকারকে খুব তীব্রভাবে টের পেয়েছে, কেউ চুপচাপ বয়ে বেড়িয়েছে। কিন্তু যাদের রাজনৈতিক অবস্থান তখনকার…
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ নারীবাদীদের ‘নোংরা দুশ্চরিত্রা’ বলে গালি দিয়েছেন। অপর একজনের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন। যা কোনোভাবে রেকর্ড হয়ে যায়। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্যারিসে ধর্ষণে অভিযুক্ত অভিনেতা ও কমেডিয়ান আরি আবিত্তানের একটি অনুষ্ঠানে যোগ দেন ফার্স্ট লেডি। আরি আবিত্তানের ওই অনুষ্ঠানের বিরোধীতা জানিয়ে নারীবাদীরা বিক্ষোভ করে আসছেন। গার্ডিয়ান জানিয়েছে, গত রোববার আবিত্তান ওই অনুষ্ঠানে পারফর্ম করার আগের দিন রাতে নারীবাদীরা এতে বাগড়া দেন। তারা তাকে ধর্ষক বলে স্লোগান দেন। পরেরদিন রোববার এই অভিযুক্ত ধর্ষকের সঙ্গে অনুষ্ঠানের পেছনের মঞ্চে…
অনৈতিক সুবিধার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে চীনের রাষ্ট্রায়ত্ব শীর্ষ একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাবেক একজন নির্বাহীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘুষের দায়ে মঙ্গলবার ওই কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে। সিসিটিভি বলেছে, চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের (সিএইচআইএইচ) সাবেক মহাব্যবস্থাপক বাই তিয়ানহুই ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে প্রকল্প অধিগ্রহণ এবং অর্থায়নে অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে ১৫৬ মিলিয়ন ডলারের বেশি ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ আনা হয়। পরে আদালতে দীর্ঘ শুনানি শেষে ঘুষের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। চায়না হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান সিএইচআইএইচ। দেশটির অন্যতম বৃহৎ সম্পদ ব্যবস্থাপনা তহবিল হিসেবে মন্দঋণ ব্যবস্থাপনা নিয়ে কাজ…
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো উপদেষ্টা পদে থেকে বা সরকারের অন্য যেকোনো পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না। এই নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ ভোটে অংশ নিতে পারবেন না। তিনি বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণা জন্য যে প্রস্তুতি প্রয়োজন সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে ইসি। আসন বিন্যাস, আইন অনুযাযী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদেন প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে। সেখানে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা অন্তর্বর্তী সরকার দিয়েছে, এনসিপি তা সমর্থন করে। নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে হলে দেশের জন্য সেটি সবচেয়ে ভালো হবে। নির্বাচন এগিয়ে নেওয়া বা পিছিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা আমরা দেখি না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এনসিপি জেলা কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। দলগুলোর মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি এড়িয়ে যৌক্তিক সমালোচনার চর্চা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা নীতিগতভাবে কাদা ছোড়াছুড়ি সমর্থন করি…
গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্বাভাবিক। তবে মতপার্থক্য থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগ যাতে বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লেখক ও চিন্তাবিদ ড. মাহবুব উল্লাহ বিএনপির ভিশন-২০৩০ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জানিয়ে দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, জাতির সামনে উপস্থাপিত ওই রাষ্ট্রগঠনের রূপরেখার মূল কাঠামো নির্ধারণের দায়িত্বে ছিলেন মাহবুব উল্লাহ এবং পুরো প্রক্রিয়ায় তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। আজ (মঙ্গলবার) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, কোনো আনহোলি নেক্সাসকে ম্যানেজ করে আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় বা তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী তাহলে যেতে চাই। কোনো মিডিয়া, মিলিটারিকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায়…
অন্য কেউ নয়, দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি- এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ এবং জনগণকে পক্ষে নিতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে। বিভাজন ও বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয়। যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, আইনের মাধ্যমে বিচার করা হবে। দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। সরকার গঠনে সক্ষম হলে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.