Author: MK Raj
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং প্রয়োজনে যে কোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ বলেন, গত শুক্রবার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সেসময় ফ্লাই করার উপযুক্ত না থাকায় আমরা তাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি। তিনি বলেন, ‘তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এতে দলটির পক্ষ থেকে বগুড়া-৬ আসন থেকে আব্দুল্লাহ-আল-ওয়াকি লড়বেন। এই আসনে ধানের শীষ নিয়ে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশেনর তথ্য বলছে, ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই আসনে চারবার সংসদ সদস্য হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০০৮ সালে বিকল্প ধারার হয়ে বগুড়া-৬ আসনে নির্বাচনের পর এবার এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন আব্দুল্লাহ-আল-ওয়াকি। তিনি বলেন, এনসিপি নমিনেশনের জন্য আবেদন করতে আহ্বান করেছিল। সেখানে আমি আবেদন…
মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট। বিষয়টি নিশ্চিত ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং পরেরটির মাত্রা ছিল ৩ দশমি ৩। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে। প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪ দশমিক ৮৩০; ৯২ দশমিক ১৮০। গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪ দশমিক ৭৯০ ; ৯২ দশমিক ২১০…
সব পুলিশ সদস্যকে আসন্ন নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১০ ডিসেম্বর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নভেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদ্য যোগদান করা ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশে তিনি আরও বলেন, নতুন ওসিদের থানা এলাকার অপরাধ চিত্র ও পরিস্থিতি ভালো করে বুঝে নিতে হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে অভ্যাসগত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, অপরাধ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন। বুধবার (১০ ডিসেম্বর) ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে ইসি সচিব জানান, আজ বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে। আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানবাধিকার একটি মূল্যবান আমানত, সামাজিক সুবিচারের রক্ষাকবচ। কখনো রাজনৈতিক স্বার্থ বা মতের কারণে অন্যের অধিকার হরণ করা যায় না। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে জামায়াত আমির বলেন, “১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি আরও বলেন, আজকের দিনে আমরা জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সমগ্র দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই, মানবাধিকার একটি মূল্যবান আমানত, সামাজিক সুবিচারের রক্ষাকবচ।…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। এর মধ্যে…
চব্বিশের জুলাই-আগস্টে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানির দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তাদের পক্ষে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এদিন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সময় চান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়। পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী।…
পাবনায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির দুই প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। দুই প্রার্থী হলেন- পাবনা-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-৪ আসনের প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব বাড়ি ফিরেছেন। আহত অন্য তিনজনের মধ্যে শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ও বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন রইচ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আর মাইক্রোবাস চালক শফিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে…
টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পেশাগত কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়া নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামেই না। এবারও নতুন করে বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বাথটাবে লাস্যময়ী ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে ফের নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন এই জনপ্রিয় নায়িকা। শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে সাবানের ফেনাভর্তি বাথটাবে। ছবিতে সোনালি রঙের বিকিনিতে আবৃত নায়িকার মুখে লেগে রয়েছে চেনা হাসি। চোখে আবেশের রেশ, যা তার অনুরাগী মহলে মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘নিজেকে সিক্ত করতে থাকুন।’ ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অসংখ্য অনুরাগী ভালোবাসা প্রকাশ…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.