Author: MK Raj

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফরকে কেন্দ্র করে যখন কলকাতা জুড়ে উন্মাদনা, ঠিক সেই সময় এক শব্দের ভুল ব্যবহারে তীব্র সমালোচনার মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কলকাতায় পৌঁছান ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভশ্রী। সেখানে মেসির সঙ্গে একাধিক ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। নিজেকে বাংলা সিনেমার প্রতিনিধি হিসেবে তুলে ধরে তিনি লেখেন,“বাংলা ফিল্মকে Goat-এর সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।” কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। মেসির নামের সঙ্গে জনপ্রিয় শব্দ G.O.A.T (Greatest Of All Time)-এর জায়গায় সরাসরি ‘Goat’ লেখায় নেটিজেনরা অভিনেত্রীর খেলাধুলা সম্পর্কিত জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।…

Read More

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবির্তত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ তথ্য জানিয়েছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি। রোববার সকাল ১০টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে। আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি…

Read More

নিজের ফেসবুক স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রতি সংহতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এক হাদিকে থামিয়ে দিলেই আন্দোলন থেমে যাবে—এমনটা যারা ভাবছে, তারা ভুল করছে। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে।’ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে কীভাবে চলতে হয় এবং মনের অব্যক্ত ভাষাকে কীভাবে শব্দে রূপ দিতে হয়—তা শরীফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন। তার ভাষায়, হাদি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শিখিয়েছেন এবং সমাজে সুশীলতার মুখোশে লুকিয়ে থাকা ভণ্ডামির চরিত্র উন্মোচন করেছেন। জাহিদুল ইসলাম আরও লেখেন, ‘তাগুতের উত্তরসূরীরা মনে করেছে, একজন হাদিকে হত্যা করলেই তাদের পথে আর কোনো…

Read More

দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। তার সঙ্গে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকায় ফেরার কথা রয়েছে। তারেক রহমানের দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত ও উজ্জীবিত দলের নেতা-কর্মীরা। তারা বলছেন, এ আগমন শুধু দলের নেতা-কর্মীর জন্য নয়, সমগ্র জাতির জন্য আনন্দ ও আশার বার্তা বয়ে আনছে। সরেজমিনে দেখা গেছে, গুলশান-২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়ির দেয়াল নতুন করে সাদা রঙ করা হয়েছে, চারপাশে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স…

Read More

নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এরকম ঘটনা আরও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশঙ্কা করছি, এইরকম আরও ঘটনা ঘটতে পারে।’ বিএনপির মহাসচিব জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন।…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠানটি বেসিস-এর সদস্য। তার মালিকানাধীন ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাপেল সফট আইটি লিমিটেড’ কোম্পানিটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর…

Read More

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিজের সন্তানতূল্য উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাদি আমার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। একইসঙ্গে হাসপাতালে হাদিকে দেখতে যাওয়ার পর যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি ঢাকার ছেলে। দীর্ঘ ৫০ বছর ঢাকায় রাজনীতি করি। আমি শান্ত ছিলাম। আমার নির্দেশনা পেলে কর্মীরা তোমাদের তুলোধুনো করত কিন্তু আমরা শান্ত না থাকলে হাদির চিকিৎসা ব্যাহত হতো।’ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে…

Read More

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল। বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদিকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ থেকে অপারেশনের পরে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় অপারেশন-পরবর্তী চিকিৎসার জন্য। বিবৃতিতে ১১টি অবজারভেশন ও সিদ্ধান্ত তুলে ধরে মেডিকেল টিম। সেগুলো হলো— ১. ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে…

Read More

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা গুলি করেছে। হামলাকারী ঢাকার আদাবর থানা ছাত্রলীগের সভাপতি। শনিবার (১৩ ‍ডিসেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে হাসিনা ও পুরো আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ এই হামলার মাধ্যমে শুধু হাদিকে হত্যা চেষ্টা নয়, পুরো দেশের মানুষকে ভয় দেখানোর অপচেষ্টা করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বানচাল করার উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। দুলু বলেন, আমাদের…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ…

Read More