Author: MK Raj

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি অনেক আগে থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় দেড় মাস ধরে তিনি প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর মসজিদের সামনে প্রচারণা চালাতেন। তবে তিনি এখন সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। যার ফলে তার প্রচারণাও বন্ধ হয়ে পড়ে। এবার তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি ভোট চাইছেন ওসমান হাদির জন্য। রোববারই তিনি ঘোষণা দিয়েছিলেন, হাদির পক্ষে ভোট চাইবেন। আজ সকালে তিনি ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল-কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। আজ (১৪ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার…

Read More

আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন বলেন, তরুণরা নিজেরা ভোট দেবেন, অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন। কারণ তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। তরুণদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। আপনাদের নিয়েই হবে এবারের ভোট। সিইসি বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ এ দেখিয়েছে। তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক। তরুণদের সৃষ্টিশীলতা, জ্ঞানভিত্তিক ধারণা ও যে শক্তি আছে এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। …

Read More

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটানার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেছেন, এ ধরনের তৎপরতা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন, “সুদানের কাদুগ্লিতে জাতিসংঘের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলার জেরে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিহত ও আহত হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর এ ধরনের হামলা পুরোপুরি অন্যায্য এবং এ ধরনের ঘটনা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হতে পারে। “আমি সবাইকে জাতিসংঘের কর্মী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য তাদের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিচ্ছি। জবাবদিহিতা থাকা দরকার।” এক্সবার্তায়…

Read More

দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচনটা হবে দুটো শক্তির মধ্যে। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি। এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি, এই শক্তি হচ্ছে সত্যিকার অর্থেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার শক্তি। আর আরেকটি শক্তি হচ্ছে, সেই পেছনে পড়া- যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে ধর্মের কথা বলে। তিনি বলেন,…

Read More

দেশের প্রশাসনিক কাঠামোয় উদ্বেগজনক এক বাস্তবতার কথা তুলে ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আগে রাজনীতিবিদরা আমলাদের কাছে গেলেও এখন উল্টো চিত্র দেখা যাচ্ছে। আমলারা রাজনীতিবিদদের কাছে গিয়ে নতি স্বীকার করছেন এবং বলছেন, ‘আমি আপনার’। এই প্রবণতাকে রাষ্ট্র পরিচালনার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব ও ক্ষমতার সীমা স্পষ্ট না থাকায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। ‘এমপিদের দায়িত্ব স্পষ্ট করতে হবে। তাকে সব কাজের এখতিয়ার দিয়ে দিলে, তিনি অনিয়ম করবেনই,’ বলেন তিনি। রাজনীতিবিদ…

Read More

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে দ্বিতীয় দিনেও আশাবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বরং সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের তুলনায় আরও বেড়েছে এবং একইসঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। চিকিৎসকদের মতে, এই দুটি লক্ষণই রোগীর অবস্থাকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন হাদির সর্বশেষ সিটি স্ক্যানে…

Read More

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বরিশালে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে স্মৃতিসৌধের বেদিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন। ঠিক একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তার অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত…

Read More

লন্ডন থেকে ঢাকায় ফিরলে তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কখনো কোনো নেতা পাননি– বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভায় ১৮ বছর পর তারেক রহমানের নির্বাসিত জীবনের সমাপ্তি উপলক্ষে দলের এই প্রস্তুতির কথা জানান তিনি। তিনি বলেন, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে, আমাদের নেতা দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকার পরে ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়।’ তিনি আরও বলেন, ‘আসুন, আমরা ২৫ তারিখে তাকে এমন এক সংবর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। আমরা সবাই প্রস্তুত…

Read More

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ অনুসারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বরিশালের চরমোনাইয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দলে যোগদান করেন। চরমোনাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে দলীয় সদস্য ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলভুক্ত হন আব্দুর রউফ তালুকদার। আব্দুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং তিনি চারবার ওই উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। তবে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।…

Read More