Author: MK Raj

তোশাখানার দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই কারাদণ্ডকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবেক অভিহিত করেছে। পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার, পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কারাবন্দি ইমরান তার কাউন্সেল সালমান সাফদারের বরাতে জানিয়েছেন, ইমরান খান বলেছেন, “যা কিছুই হোক, আমি কারও কাছে কোনো কিছুর জন্য ক্ষমা চাইব না। আর এ ব্যাপারে আমি আমার অবস্থানে অঙ্গিকারাবদ্ধ রয়েছি।” এছাড়া নিজ সমর্থকদের আন্দোলনের প্রস্তুতিও নিতে বলেছেন তিনি। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের থেকে প্রাপ্ত উপহার নিয়ে প্রতারণার অভিযোগ সংক্রান্ত মামলায় ইমরান ও তার…

Read More

মেহেরপুরের গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে চার বছরের প্রেমের অভিযোগ এনে বিয়ের দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা দুই দিন ধরে অনশন পালন করছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের দাবিতে মাধ্যমিক সহকারী শিক্ষিকা সালমা খাতুন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে অভিযুক্ত স্কুল শিক্ষক আমিরুল ইসলাম সুফল বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন। আমিরুল ইসলাম গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের আনারুদ্দীনের ছেলে ও চেংগাড়া সরকারির প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সালমা খাতুন একই উপজেলার গোপালনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বাংলা)। সালমা খাতুন অভিযোগ করেন, বিগত চার বছর যাবৎ আমার সাথে প্রেম করছে সে। প্রেমের সম্পর্কের…

Read More

বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়া যেটি লালন করেছেন, সেই গণতন্ত্র সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমানের আগমন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত। শনিবার (২০ ডিসেম্বর) গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, যারা দেশের ভালো চায় না, দেশকে ভালোবাসে না, তারা দেখতে মানুষের মতো হলেও প্রকৃতপক্ষে মানুষরূপী শয়তান। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে,…

Read More

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ যত দিন ঠিকে থাকবে, তুমি আমাদের মধ্যে থাকবে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় ওসমান শরীফ হাদির জানাজায় এসে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মত লোক আসছে, সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে, তারা তাকিয়ে আছে, হাদিস কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে, বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই। এখানে তুমি আমাদের…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে তার জন্য নির্ধারিত স্থানে পৌঁছেছেন ড. ইউনূস। জানাজা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের কিছু সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার উদ্দেশ্যে ওসমান হাদির মরদেহ আনা হয়। এর আগে, সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছানো হয়। এদিকে, ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ হাসপাতালের সামনে জড়ো হন। দেশে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।…

Read More

কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে নারান্দিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত বর্তমান ও সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে। এই অবৈধ মার্কেট উচ্ছেদে করে দখলমুক্ত করার দাবি জানিয়ে পাউবো কুমিল্লা নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন। আবেদনে উল্লেখ করেন, তিতাস উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একোয়ারকৃত ভূমি গোমতী নদীর বেড়িবাঁধ নির্মানকালে বাঁধ সংলগ্ন জোয়ার গোবিন্দপুর মৌজার ভিটিকান্দি ইউনিয়নের অন্তর্গত আসমানিয়া বাজারে বেড়িবাঁধ নির্মানের পর একোয়ারকৃত কিছু ভূমি অব্যবহৃত রয়েছে। উক্ত বাজারে বেড়িবাঁধসহ অব্যবহৃত ভূমি দীর্ঘদিন যাবৎ এলাকার ভূমি দস্যুরা অবৈধভাবে দখল করে ব্যবহার করে আসতেছে। এতে বাঁধের…

Read More

বিয়ের পর যৌথ পরিবারে সবাই মিলে এক বাড়িতে থাকতে স্বচ্ছন্দ নয়, কিন্তু তার হবু স্বামীর বক্তব্য— সে তার পরিবারকে ছেড়ে কোথাও যেতে পারবে না। এ কথাও সত্য— ছেলেটির বাড়ির সবাই মেয়েটিকে অত্যন্ত ভালোবাসতো, রানির মতো আদর-যত্নে রাখত। কিন্তু মেয়েটি এতে অভ্যস্ত নয়। কিন্তু শেষমেশ মেয়েটিকে রাজি করিয়ে, অনেক প্রেম-ভালোবাসা দিয়ে তাকে শ্বশুরবাড়িতে এনে রাখতে সক্ষম হলো তার স্বামী। এই গল্পটি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার। স্পষ্ট কথা বলে নিজের অনুভূতি জানানোর পরও তার ‘না’ কে ‘হ্যাঁ’তে পরিণত করা হয়। আর তাতেই নাকি সুখী হলো পরিবার। বিষয়টি আদতে নিজের মতো করে অন্যের পছন্দ-অপছন্দকে গড়ে নেওয়া। ইংরেজিতে যাকে ‘ম্যানিপুলেশন’ বলা হয়। সিনেমায়…

Read More

ম্যাচ শুরুর অনেক আগে শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুকে দেখা মিলল একটা ছবির। তাসকিন আহমেদ কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজুর রহমানের। বিদেশ বিভূঁইয়ের লিগে দেখা হয়ে গেল দুই ‘দেশি’র, তবে এবার ভূমিকাটা ছিল ভিন্ন, একজন খেলছিলেন আরেকজনের বিপক্ষে। সেই লড়াইয়ে শেষমেশ শেষ হাসিটা মোস্তাফিজই হেসেছেন। তার দল দুবাই ক্যাপিটালস জিতেছে ৬৩ রানের বিশাল ব্যবধানে। দল হারলেও তাসকিন নিয়েছিলেন ৩ উইকেট। যদিও ৪ ওভারে রান দিয়েছেন ৪০টি। মোস্তাফিজ ২ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট, রান দিয়েছেন মোটে ১৩। তবে দুজনকেই ছাপিয়ে গেছেন মোহাম্মদ নবি। ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে তুলে নেন ৩ উইকেট।…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। এদিকে জানাজায় অংশগ্রহণ করতে আসা হাজারো ছাত্র জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে…

Read More

গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্দেহজনক ব্যক্তিদের’ লক্ষ্য করে গুলি চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাজা মার্টায়ার্স স্কুলে অবস্থিত আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণের ফলে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আশ্রয়কেন্দ্রটি গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় অবস্থিত। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকার তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পশ্চিমে কমান্ড কাঠামোর কাছে কয়েকজন ‘সন্দেহজনক ব্যক্তি’ শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনাক্ত করার কিছুক্ষণ পরই সেনারা হুমকি দূর করতে ওই ব্যক্তিদের লক্ষ্য করে…

Read More