Author: MK Raj

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার কার্ড হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন। এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।…

Read More

শরিফ ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে, সেটা জানলে আমরা তো তাকে ধরেই ফেলতাম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই। সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। উপদেষ্টা ওই পোস্টে লেখেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০২২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। এর আগে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ইনকিলাব মঞ্চের এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো…

Read More

শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারো না হয়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আজ আমি ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলাম। আপনারা জানেন যে, ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীচরের ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন। এই আসনের…

Read More

যুক্তরাষ্ট্রের চলমান অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বাজেট বিপুল পরিমানে বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের স্বাক্ষরিত এ আদেশের ফলে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন বছরের জন্য ১৭ হাজার কোটি ডলার রাষ্ট্রীয় বরাদ্দ পাচ্ছে অভিযান পরিচালনাকারী দুই সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। যুক্তরাষ্ট্রে বাৎসরিক বাজেট কার্যকর হয় ১ অক্টোবর থেকে। বর্তমানে ২০২৫-’২৬ অর্থবছর চলছে। এটি শেষ হয়ে ২০২৬-’২৭ অর্থবছর শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। সেই হিসেবে আগামী তিন বছরের জন্য এই অর্থ বরাদ্দ…

Read More

আইএলটি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই এমিরেটসের হয়ে খেলতে নেমে প্রথম দুই ম্যাচে সাকিব আল হাসান ছন্দে ছিলেন না। এক ম্যাচে ১২ বলে ১৬ রান করার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বল হাতেও প্রথম দুটি ম্যাচে ২ ওভার করে বোলিং করে যথাক্রমে ২৭ ও ২০ রান দেন তিনি। তবে তৃতীয় ম্যাচে সাকিব নিজের ভালো ফর্ম ফিরে পান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। মুম্বাইয়ের হয়ে বেশি খেলার সুযোগ না পেলেও তিনি বেশ আনন্দিত। ম্যাচসেরা নির্বাচিত হয়ে সাকিব বলেন, ‘প্রথমে এমআই এমিরেটসকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দলে জায়গা…

Read More

বিনোদন জগতের ছোট ও বড়পর্দার মডেল-অভিনেত্রী আফসান আরা বিন্দু একসময় নিয়মিত দেখা যেত। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু কালের বিবর্তনে আজ তিনি হারিয়ে যেতে বসেছেন। অথচ একটা সময় ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও ছিলেন পরিচিত মুখ। ২০১৪ সালের পর বিন্দুকে আর পর্দায় দেখা যায়নি। এমনকি সামাজিক মাধ্যমেও ছিলেন অনুপস্থিত। প্রায় এক দশক পর ২০২৩ সালে ‘উনিশ২০’ নামের একটি ওয়েব ফিল্মে আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে নতুন রূপে ফিরে আসেন তিনি। ওয়েব ফিল্মটি দর্শকদের প্রশংসা কুড়ায় এবং পুরোনো জুটির রসায়ন নতুন করে আলোচনায় আসে। তারপর আবারও বিন্দু আড়ালে চলে যান। শুরুর দিকেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, সংবাদপত্রের ওপর হামলা গণতন্ত্র ও জুলাই বিপ্লবের ওপর আঘাত। এখন শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারাজীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনো দিন দেখিনি। মির্জা ফখরুল বলেন, আজ ডেইলি স্টার বা প্রথম…

Read More

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন তিতাস উপজেলার শিবপুর এলাকার দিলু মিয়ার ছেলে। সোমবার (২২ ডিসেম্বর) র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর শিকদার বাড়িতে সুফিয়া বেগম (৭০) নামের এক নারীকে পানিতে চুবিয়ে হত্যা করেন তার মেয়ের স্বামী জামাল উদ্দিন। এ ঘটনায় তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সুফিয়ার নাতি। আলোচিত এই হত্যার ঘটনার ঘাতক জামালকে গ্রেপ্তারের লক্ষে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।…

Read More

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত এই রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থি ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন। বিবিসিকে স্মোতরিচ বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে এ বিষয়ক একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, গতকাল সেটি পাস হয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রস্তাবিত স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বাধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রসঙ্গত, স্মোতরিচ নিজেও একজন দখলদার বসতিস্থাপনকারী বা সেটলার। পশ্চিম তীর এলাকায় যেসব দখলদার বসতিস্থাপনকারী বসবাস করছেন, তাদের মধ্যে স্মোতরিচও আছেন। সৌদি আরব ইতোমধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েলের এই সিদ্ধান্তের…

Read More