Author: MK Raj

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রায় ১৭ থেকে ১৮ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। ‘সারা দেশের কোটি কোটি মানুষ তাকে শুধু এক নজর দেখার জন্য এবং তার মুখ থেকে দু’একটি কথা শোনার জন্য অপেক্ষা করছে, বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলনের…

Read More

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সম্প্রতি বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায়। এই আকাঙ্খাকে চীনা নেতাদের ‘মূল লক্ষ্য’ হিসেবে অভিহিত করেছে তারা। অরুণাচল ছাড়াও তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বেইজিং। তাদের লক্ষ্য হলো ২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনর্জাগরণ’ অর্জন করা। আর এই মহান পুনর্জাগরণের মধ্যে ভারতের অরুণাচল, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহান পুনর্জাগরণের ক্ষেত্রে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করা একটি ‘স্বাভাবিক প্রয়োজনীয়তা’ মনে করে চীন। নতুন লক্ষ্য অনুযায়ী, পুনর্জাগরণকৃত চীন বিশ্বব্যাপী উঁচুস্তরে…

Read More

৬ হাজার ৩১৪ দিন পর ঢাকা পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ ঢাকা পোস্টকে অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ অপরিবর্তিত রেখে নির্বাচনি তফসিলের অন্যান্য সময়সূচি সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি। বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এনসিপির শীর্ষ নেতারা এসব তথ্য জানান। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নাজুক অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, দেশ এখন একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। আমরা যথাসময়ে নির্বাচন চাই, তবে তফসিলের কিছু…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। মনোনয়ন ফরম নেওয়ার সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন বলেন, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আজকে ফরম নিয়েছি৷ পরবর্তী…

Read More

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। এসময় প্রধান উপদেষ্টাকে ৫ মার্কিন আইনপ্রনেতার চিঠি দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, তিনি ওই চিঠিটি দেখেননি। এ বিষয়ে তিনি জানেন না। এর আগে, চলতি বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী…

Read More

অবশেষে বিএনপি-গণঅধিকার পরিষদের চূড়ান্ত সমঝোতা হয়েছে। দলের সভাপতি নুরুল হক নুরকে মন্ত্রিত্বসহ চারটি বিষয়ে দলটিকে আশ্বাস দিয়েছে জাতীয়তাবাদী দলটি। যদিও সমঝোতা হলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবে সংগঠনটির নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, আমাদের সাথে বিএনপির সমঝোতা হয়েছে দুটি আসনের। এ ছাড়াও আমাদের দলীয় প্রধান নুরুল হক নুরকে মন্ত্রীত্ব এবং আমাদেরকে উচ্চ কক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসন দেওয়ার সমঝোতা হয়েছে। তিনি আরও বলেন, আমরা ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করব। ৩০০ আসনে আমাদের প্রার্থী থাকবে। সবাই ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গণঅধিকার পরিষদ (জিওপি) খাইরুল…

Read More

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পরীক্ষার্থীরা কোনও বাধা ছাড়াই বই দেখে উত্তরপত্র পূরণ করছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুস অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের এই সুবিধা দিয়েছেন। তবে অধ্যক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভিডিওটি আমাদের প্রতিষ্ঠানের হলেও এটা কোনও পরীক্ষার সময়ের নয়। সম্ভবত অ্যাসাইনমেন্ট করার সময় কেউ ভিডিওটি করে ছড়িয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, এই অসদুপায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত…

Read More

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগের সৃষ্টি করে। তিনি এরইমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশে আমরা তার নির্দেশনা পালনের শত চেষ্টা করে হয়ত শতভাগ পারিনি। তিনি বলেন, তারেক রহমান বিমানবন্দরে থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান, যেতে চান পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করতে। তিনি এমন একটি দিন তার স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে আগামীকাল জন্মভূমিতে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করে রাখতে নানামুখী কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে দেশের মাটিতে অবতরণ করবে তাকে বহনকারী বিমান। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চ এখন প্রায় প্রস্তুত। এই আয়োজন ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ঢাকায় মানুষের ঢল নামতে শুরু করেছে। সবাই ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে চায়। দূর থেকে হলেও একনজর দেখতে চায়, তার কণ্ঠস্বর শুনতে চায়। এ জন্য দেশের নানা প্রান্ত থেকে যে…

Read More