Author: MK Raj
শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে আসেন তিনি। সেখানে কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসা থেকে রওনা দেন তারেক রহমান। কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। বিএনপি জানিয়েছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান…
ভারত তার সমুদ্রসীমায় পারমাণবিক শক্তির ভারসাম্য বজায় রাখতে এক বিশাল পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার(২৩ ডিসেম্বর) বঙ্গোপসাগরে পরমাণু শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে অত্যন্ত শক্তিশালী কে-৪ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। ৩ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিশাখাপত্তনম উপকূলে ৬ হাজার টন ওজনের আইএনএস আরিঘাট থেকে এই পরীক্ষা চালানো হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, সলিড-ফুয়েল চালিত এই কে-৪ মিসাইলটি প্রায় দুই টন ওজনের পরমাণু অস্ত্র বহন করতে পারে।…
দীর্ঘ প্রায় দেড় দশকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের নেতাকর্মী। বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দুপুর ১২টা ৩৫মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা রাস্তার দুপাশে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছে উপস্থিত লাখো জনতার…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন-আই হ্যাভ এ ড্রিম। তেমনি আমিও বলছি-আই হ্যাভ এ প্ল্যান।আর এই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে। তারেক রহমান বলেন, আজকেই এই মঞ্চে আমাদের সমমনা দলগুলোর শীর্ষ নেতারাও আছেন। আমি আমার দলের নেতৃবৃন্দ, দেশবাসী ও সমমনা নেতাদের নিয়ে সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ব। রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এদিন, বিকেল ৩টা ৫০ মিনিটে…
দেশে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। এর আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। যাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা…
ভারতে বড়দিনকে সামনে রেখে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়সহ বিভিন্ন রাজ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া (সিবিসিআই)। জবলপুরে প্রার্থনা সভায় হামলা এবং এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সংগঠনটি এই ঘটনাগুলোকে ভারতীয় সংবিধানে নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে। খবর দ্য ওয়্যারের। বিবৃতি অনুযায়ী, গত ২২ ডিসেম্বর জবলপুরের শক্তিনগর এলাকায় একটি ক্যাথলিক প্রার্থনা সভায় উগ্রপন্থী একদল লোক জোরপূর্বক ঢুকে পড়ে হামলা চালায়। এর আগে ২০ ডিসেম্বরও গোরখপুর এলাকায় একই ধরনের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি…
বুধবার দিনব্যাপী সামাজিক মাধ্যমে অনেকে পোস্ট দিয়ে জানতে চান নায়ক রিয়াজ বেঁচে আছেন কি না। কেউ কেউ মৃত্যুর গুজব ছড়ান। বিষয়টি ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় পড়ে যান নায়কের ভক্তরা। তবে রিয়াজের পরিবার জানিয়েছে, তিনি সুস্থ আছেন, ভালো আছেন। গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন অর্থাৎ গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কার্যত আত্মগোপনে চলে যান রিয়াজ; এখন পর্যন্ত রয়েছেন লোকচক্ষুর অন্তরালেই। এরপর থেকে তার কোনো প্রকাশ্য উপস্থিতি কিংবা চলচ্চিত্র অঙ্গনের কারও সঙ্গে সরাসরি যোগাযোগের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। রিয়াজের ব্যক্তিগত মোবাইল নম্বরটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায়…
দেশে ফিরছেন মোস্তাফিজ-তাসকিন
ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২৩ ডিসেম্বর পর্যন্ত খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন। যদিও চলমান আসরে তাদের নিজ নিজ দলের আরও ম্যাচ বাকি আছে, তবু গত বুধবারই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলেছেন তারা। সংযুক্ত আরব আমিরাতের এই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে দেশে ফিরছেন মুস্তাফিজ। এই আসরে শীর্ষ উইকেটশিকারি হওয়ার সুযোগ ছিল বাঁহাতি এই পেসারের সামনে। তবে সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসর শুরু হওয়ায় আইএল টি-টোয়েন্টি ছেড়ে দেশে ফিরতে হচ্ছে দুজনকেই। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। আইএল টি-টোয়েন্টির মতো বিপিএলেও মোস্তাফিজ ও তাসকিন খেলবেন ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির…
নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীবাহী একটি বাস। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছিলেন বলে জানা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে ছেড়ে আসা একটি বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.