Author: MK Raj

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে শিবিরের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বিজিবি তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করেছেন। গ্রেপ্তার আতিক হাসান (২৫) পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি ছিলেন। তিনি উপজেলার সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও…

Read More

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও শহীদ ওসমান হাদির সহচর আবদুল্লাহ আল জাবের বলেছেন, আমি যদি চলেও যাই, আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না। আশা করি, আমি চলে গেলেও আপনারা এই লড়াই চালিয়ে যাবেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তিনটার দিকে রাজধানী শাহবাগে ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে চলা চলমান এই আন্দোলনে তিনি এই কথা বলেন। জাবের বলেন, এখানে অনেকেই আসবেন, অনেকেই কথা বলবেন কিংবা বলতে চাইবেন। দয়া করে আপনারা আমার কথার বাইরে অন্য কারও বক্তব্য ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে ধরবেন না। আমার কথা ছাড়া অন্যদের কথা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল বক্তব্য নয়।…

Read More

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়। এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‌‌‌’ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মো. তৌহিদ হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব কয়েকটি কারণে। এর মধ্যে একটি ১৫ বছরের সত্যিকারার্থে কোনো নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০০৮ সাল। তিনি বলেন, ৩০ বছরের নিচে যুবকরা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। তারা…

Read More

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক ব্যক্তি। বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রমজানুল করিম নামে এক ব্যক্তি। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান পরাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।…

Read More

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা নীমতলা সীমান্ত এলাকা দিয়ে রাতের আধারে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে দর্শনা বাসস্ট্যান্ডে তাদের অবস্থানের খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে নদীয়া জেলার গেদে সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পুশইন হওয়া ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে বিভিন্ন স্থানে আশ্রয়ের খোঁজে ঘোরাফেরা করেন। বাংলাদেশে তাদের কোনো পরিচিত ঠিকানা বা পৈত্রিক বাড়ির অবস্থান জানা না থাকায় তারা কোথাও আশ্রয় না পেয়ে দর্শনা বাসস্ট্যান্ডে এসে অস্থায়ীভাবে একটি তাবু টাঙিয়ে রাত কাটান। পুশইন হওয়া এই ১৪ জন…

Read More

বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রোববার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। অবশ্য রাশেদ খানের দলবদলের বিষয়টি অনুমিতই ছিল। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন। বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ যুগান্তরকে বলেন, ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি। এলাকার জনগণও চায় আমি শহীদ জিয়ার মার্কায়…

Read More

বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের কালো ছায়া। মাঠে হার্ট অ্যাটাক করে মৃৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হার্ট অ্যাটাক করেছিলেন বলে নিশ্চিত করেছিল ঢাকা ক্যাপিটালস সূত্র। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। জানা গেছে, হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যু হয়েছে দেশবরেণ্য এই কোচের। বিপিএল…

Read More

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় নির্বাচন কমিশনে (ইসি) তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন। এর আগে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, আমরা যতটুকু জেনেছি, তিনি (তারেক রহমান) অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কিনা। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে টানাপোড়েন ক্রমেই তীব্র হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ট্রাম্পের টিম ‘ক্রমবর্ধমানভাবে হতাশ’—এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা মহলে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউস চিফ অব স্টাফ সুজি ওয়াইলস—সবাই মনে করছেন, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে শান্তিচুক্তির বাস্তবায়ন ধীর করছেন এবং গাজায় যুদ্ধবিরতি দুর্বল করার চেষ্টা করছেন। তবে এক ইসরাইলি কর্মকর্তা দাবি করেছেন, এই বিষয়ে রুবিওর অবস্থান নেতানিয়াহুর সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ, যেখানে উইটকফ ও কুশনারের অবস্থান ভিন্ন।…

Read More

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তার পরবর্তী গন্তব্যের পথে যাত্রা শুরু করেন। নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন করতে ফিঙ্গার প্রিন্ট, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রক করা হবে তারেক রহমানের। এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। বায়োমেট্রিক সম্পন্ন করার ৭ থেকে ২৪ ঘণ্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হচ্ছেন ঢাকা- ১৭ আসন, অর্থাৎ গুলশান এলাকার। পরে, এভার কেয়ার হাসপাতালে…

Read More