Author: MK Raj
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপরই গুঞ্জন ওঠে বিএনপিতে যোগ দিতে পারেন তিনি। তবে বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাসনিম জারা। রোববার (২৮ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। এর আগে শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সেই লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে…
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৭৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৯৯১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ৮০৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩…
জামায়াতে ইসলামীসহ ৮ দলের জোটের সঙ্গে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্নই থাকছে। এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের (হাতপাখা) আসন সংখ্যা এনসিপির কাছাকাছিই থাকছে বলে জানা গেছে। এর আগে তারা ১২০ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল।
বিপিএলের আগেরদিন নেতিবাচক কারণে আলোচনায় আসা চট্টগ্রাম রয়্যালস নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলনে প্রস্তুতি সারার মাঝে চোট পেয়েছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। মাথায় আঘাত পেয়ে তাকে হাসপাতালেও যেতে হয়েছিল, তবে চোট বেশি গুরুতর নয় বলে জানা গেছে। বিপিএলে দু’দিন খেলা হওয়ার পর আজ (রোববার) বিরতি। খেলা না থাকায় এদিন চট্টগ্রাম রয়্যালসের অনুশীলনে এসেছিলেন শরিফুল। সিলেটের আউটার মাঠে অনুশীলনের সময় বাঁ-হাতি এই পেসার মাথায় আঘাত পান। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় শরিফুলকে। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান…
বলিউডে একসময়ে আলোচিত জুটি ছিলেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন ছাপিয়ে একসময় বাস্তবেও প্রেমের রূপ নিয়েছিল এ তারকা জুটির। তাদের সেই প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এমনকি একসময় গুঞ্জন উঠেছিল— এই জুটি বুঝি বিয়ের পিঁড়িতেই বসছেন! তবে সময়ের ব্যবধানে সেই প্রেমের ইতি ঘটে। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী এবং এক সন্তানের জননী। জীবন বদলে গেলেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা। ভাইজানখ্যাত অভিনেতা সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ভাইজানের ৬০ বছরে পদার্পণ। প্যানভেলের ফার্মহাউসে শুক্রবার মধ্যরাতে ৬০তম জন্মদিন উদযাপন করেন সালমান খান। আয়োজন…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে কোনো আগ্রাসন চালালে তার দেশ গত জুন মাসের যুদ্ধের তুলনায় আরও কঠোর ও দৃঢ় জবাব দেবে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ওয়েবসাইট Khamenei.ir-এ দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর বার্তা সংস্থা মেহের’র। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসনের সময়ের তুলনায় এখন ইরান আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং সব ধরনের সমস্যা থাকা সত্ত্বেও অস্ত্র ও জনবলের দিক থেকে তারা আগের চেয়ে আরও শক্তিশালী। তাই তারা যদি আবার হামলা করতে চায়, তবে স্বাভাবিকভাবেই আরও কঠোর জবাবের মুখে পড়বে।’ সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায়…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জাতীয় পর্যায়ের জনপ্রিয় নেতা হিসেবে বাংলাদেশের যেকোনো আসন থেকেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা রাখেন। জনগণের ব্যাপক সমর্থন ও আগ্রহের কারণে তারেক রহমানের জন্য আসন কোনো বাধা নয় বলেও মন্তব্য করেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের রাজনীতিতে একটি বড় অনুপ্রেরণার নাম। তার…
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘নির্ভরযোগ্য মিত্র নয়’ অভিহিত করে দলটির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা সহযোগিতায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার মতে, জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন এসব কথা বলেন। পোস্টে তিনি এনসিপির রাজনৈতিক আদর্শ ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিরোধিতা করেন। সামান্তা শারমিন লেখেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন যে, জামায়াতের ‘জুলাই স্পিরিট’ ও দেশ নিয়ে ভাবনার সঙ্গে একমত হলে যেকোনো দল তাদের সঙ্গে জোট করতে পারে। তবে…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিমি এ তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭-৮ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। গত…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই কঠিন সময়ে মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হওয়ায় তাকে প্রথমে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার অবস্থা বর্তমানে এমন পর্যায়ে যে তার উন্নতি হয়েছে—এমনটি বলার অবকাশ নেই।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.