Author: MK Raj
চলমান বিপিএলে নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের জনপ্রিয় চরিত্র কাবিলাখ্যাত জিয়াউল হক পলাশ। দলটির দ্বিতীয় ম্যাচ দেখতে সিলেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তিনি। এ সময় পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাসের মুখে পরিচিত এক নাম শুনে সরাসরি সম্প্রচারে চমকে ওঠেন পলাশ। গত ২৭ ডিসেম্বর নোয়াখালী ও সিলেটের ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা পলাশ। ম্যাচের ফাঁকে জয়নব আব্বাস তাকে মাঠে ডেকে নেন এবং নোয়াখালী এক্সপ্রেস নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। হাসিমুখে সাবলীল উত্তর দিচ্ছিলেন পলাশ। হঠাৎই জয়নব যখন রোকেয়ার নাম উল্লেখ করে প্রশ্ন করেন, তখনই দৃশ্যপট বদলে যায়। প্রশ্ন শুনে মুহূর্তেই বিস্মিত হয়ে পড়েন পলাশ। অবাক…
সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান নায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। এসবের মাঝেই ফের শাকিব খান আর বুবলীকে নিয়ে আবার নতুন গুঞ্জন চাউর হয়েছে। বুবলী নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন। সম্প্রতি কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সন এ খবরটি প্রকাশ করে। যেখানে বলা হয়, বাংলাদেশের তারকা শাকিব খানকে নিয়ে তার দুই স্ত্রীর ‘দড়ি টানাটানি’ নতুন নয়। শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস, দ্বিতীয় স্ত্রী বুবলী। অভিনেতার দাবি, দুজনই তার প্রাক্তন। তবে দুই পুত্রসন্তানের প্রতি কর্তব্য পালনে অবিচল শাকিব। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী…
ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে সেগুনবাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছে। তাকে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আমরা আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি,…
যুক্তরাষ্ট্র নয়, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার ভারতের উচ্চকক্ষের রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত সরকারি তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসী তাড়ানোর নিরিখে গোটা বিশ্বে প্রচারের শিরোনামে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। যদিও বাস্তব রিপোর্ট বলছে ভিন্ন কথা। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১-২০২৫ সময়কালে বিশ্বে সর্বোচ্চ ভারতীয় ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে সৌদি আরবে। রিয়াদে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৮৮৮৭ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। ২০২২ সালে ফেরত পাঠানো হয়েছে ১০,২৭৭ জনকে। এছাড়া ২০২৩ সালে ১১,৪৮৬ জন, ২০২৪ সালে ৯,২০৬…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের বিনিয়োগ বান্ধবতার জন্য এটা গুরুত্বপূর্ণ; বিনিয়োগকারীদের জন্য একটা কনফিডেন্স বুস্টার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। রোববার (২৮ ডিসেম্বর) তার ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে তিনি লেখেন, তারেক রহমানের দেশে ফেরা সিগন্যাল দেয় যে আমরা একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের বিনিয়োগ বান্ধবতার জন্য এটা গুরুত্বপূর্ণ; বিনিয়োগকারীদের জন্য একটা কনফিডেন্স বুস্টার। গত সপ্তাহে আরও একটা ভালো ঘটনা ঘটেছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার পরিপ্রেক্ষিতে: বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ)। বিষয়টি ব্যাখ্যা করে তিনি লেখেন, বিশ্ববাজারে দুই দেশের মধ্যে বাণিজ্য ও…
দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অপরিসীম উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেওয়া হবে না। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই প্রস্তুতি নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে বিজিবি…
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান। রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান। আতিকুর রহমান লিখেছেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা-১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। আতিকুর রহমান দাবি করেন, এই সময়ে ব্যক্তি, পরিবার ও পেশাগত…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার দাবি নাকচ করেছে রাজ্য পুলিশ। একইসঙ্গে সেখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে আটকের কথাও অস্বীকার করেছে তারা। এমনকি ভারতের সেন্ট্রাল ইন্টেলিজেন্সের ব্যুরোর (আইবি) কাছেও এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলে জানা গেছে। মেঘালয় পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা অনানুষ্ঠানিক চ্যানেলে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও সামীকে গ্রেপ্তার করেছে। আমরা সন্দেহ করি আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে। তবে মেঘালয় মনিটরকে রাজ্য পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) ইদাশিশা নংরাং বলেন, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। অন্যদিকে…
বিএনপি ছাড়া অন্যকোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন। নুরুল হক নুর বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা বলা হচ্ছে। গণ অধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়নি, এটি নিয়ে বিভ্রান্তি রয়েছে। সময় হলে আপনারা দেখতে পাবেন, বিএনপি আমাদের কিভাবে মূল্যায়ন করে। আমরা সবাই তারেক রহমানকে চিনি ও…
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ঢাকা। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম। বিবৃতিতে ঢাকা বলেছে, ‘বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তার মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বাংলাদেশ সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে- এমন কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।’ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.