Author: MK Raj
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি আসন্ন জানুয়ারি মাসেই কিয়েভ ও মস্কো স্বাক্ষর করবে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি। ঘোষণায় গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক সফল হয়েছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার সাম্প্রতিক বৈঠক সফল হয়েছে। আশা করছি, আগামী জানুয়ারির মধ্যেই ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ প্রস্তাবিত নথি (ট্রাম্পের শান্তি পরিকল্পনা) নিয়ে ঐকমত্যে পৌঁছাবে এবং সেটি স্বাক্ষরিত হবে।” বিভিন্ন সূত্রে জানা গেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার নিশ্চয়তা (সিকিউরিটি গ্যারান্টি)…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে তার মরদেহ আনা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তারও আগে সকাল ৮টা ৫৪ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার…
বৈরি আবহাওয়ার বিষয়টি আমলে নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্যালুউটিং আওয়ার কালচারাল হিরো’ প্রচার কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এরপর আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমাদের অনলাইন কর্মসূচি ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে সামাজিক মাধ্যমসহ যত মাধ্যম রয়েছে, সবগুলোতে আপনারা প্রচার করবেন। ধরুন, যারা একটা নজরুল সঙ্গীত গাবেন, ওখানে ওসমান হাদীকে উৎসর্গ করে নজরুল সঙ্গীত পোস্ট করবেন। আব্দুল্লাহ আল জাবের বলেন, আবহাওয়ার খোঁজ নিয়ে দেখেছি, আগামীকাল খারাপ থাকবে।…
সকল প্রচেষ্টা ব্যর্থ করে ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গণেও। বিসিবি ও বাফুফে থেকে শুরু করে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম সবাই শোকবার্তা দিয়েছেন। সেই সাথে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে দেয়া পোস্টে মাশরাফি লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোক সন্তপ্ত পরিবার, তার স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। ’ খালেদা জিয়ার অবদানের কথা…
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। দেশব্যাপী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুধু সাধারণ মানুষই নয়, শোবিজ অঙ্গনের সেলেবরাও শোক প্রকাশ করেছেন। এই তালিকায় আছেন বেবী নাজনীনও। তিনি মন্তব্য করেছেন, বেগম খালেদা জিয়ার মত মহান নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে । শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে কষ্ট দেয়া হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিবহবহীন।…
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন। জাতীর অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে। মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।…
দক্ষিণ ভারতীয় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএমের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভারতের ব্যাঙ্গালুরুতে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন এই অভিনেত্রী, যেখানে নিজের মৃত্যুর জন্য তিনি তার মা-বাবাকে দায়ী করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নন্দিনী। কাকতালীয়ভাবে, সম্প্রতি শুটিং হওয়া একটি দৃশ্যে তার চরিত্রটিকে বিষপান করতে দেখা গিয়েছিল। শুটিং শেষ করে বাসায় ফেরার পর তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে নন্দিনী…
খালেদা জিয়া, গৃহবধূ থেকে আপোষহীন এক নেত্রীর নাম। তার আপসহীন সংগ্রামী মনোভাব বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ের বারবার লড়াইয়ে পথ দেখিয়েছে। সাধারণ একজন গৃহবধূ থেকে রাষ্ট্রের ক্রান্তিলগ্নে এক অপ্রতিরোধ্য নেতৃত্ব হয়ে উঠেছিলেন তিনি। শুধুমাত্র স্বৈরাচার এরশাদের বিরুদ্ধেই নয়, পরবর্তীতে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার কালো ছায়া থেকে বাংলাদেশকে নিরাপদে রাখতে তার ভূমিকা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনবারের প্রধানমন্ত্রী জনপ্রিয় এই নেত্রী ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চন্দনবাড়ির মেয়ে তৈয়বা মজুমদার আর পিতা ফেনীর ফুলগাজির ইস্কান্দার মজুমদার। দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন তিনি।…
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্টের এক্স অ্যাকাউন্টের এক পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।’ পোস্টে আরও বলা হয়, ‘তিনি (জারদারি) বলেন , তার (খালেদা জিয়া) নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। মহান আল্লাহ যেন তার আত্মাকে শান্তিতে রাখেন।’ এর আগে, বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রীও। শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘খুবই সংবেদনশীল সময়ে’ এই হামলা ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলা ঘটে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার পুতিনের বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থার মাধ্যমে সবগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছে। এই হামলার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করেছেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান মস্কো পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট এই অভিযোগ…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.