Author: MK Raj

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে দল। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা মেনে নেবো না৷ বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের দেয়া নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল এ কথা জানিয়ে আমির বলেন, চীন বিগত দিনের চেয়ে আরো বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে এ প্রত্যাশা করি। তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত বলেও…

Read More

ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বাগদাদের জাদিরিয়া এলাকার একটি ভবনে বোমা ফেলেছে মার্কিন বাহিনী। ভবনটিতে একটি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা থাকতেন। যে চারজন নিহত হয়েছেন, তারা সেই ভবনটির বাসিন্দা এবং ওই গোষ্ঠীটির সদস্য। গতকাল সোমবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন ছোড়ে ইরানপন্থি সেই সশস্ত্র গোষ্ঠী। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে দূতাবাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া বিভিন্ন ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, ড্রোন হামলার…

Read More

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের…

Read More

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ-ট্যাংকার জাহাজগুলোকে পাহারা দিতে জাপান-সহ যে ৬ মিত্রদেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন যে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে সেখানে নিজেদের নৌবাহিনীর কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা টোকিওর নেই। গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শিগগিরই হরমুজ প্রণালিতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে পাহারা দেওয়া শুরু করবে। তবে গতকাল ১৫ ফেব্রুয়ারি ট্রাম্প এই কাজে জাপান-সহ মিত্র ৬ দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। বাকি দেশগুলো হলো চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং…

Read More

এয়ার ফোরস ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের রাজপথে না নামার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, বর্তমানে ইরানিরা একটি ‘সন্ত্রাসী’ নেতৃত্বের শাসনের অধীনে রয়েছেন, যারা বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালাচ্ছে। ট্রাম্পের মতে, ইরানি নেতৃত্ব ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে কেউ প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হবে। আর এই প্রাণভয়ের কারণেই সাধারণ মানুষ আন্দোলনে নামতে পারছেন না বলে তিনি মনে করেন। এর আগে ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরুর পর ট্রাম্প দেশটির সাধারণ মানুষকে রাস্তায় নেমে বর্তমান সরকারকে হটিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে প্রত্যাশিত গণঅভ্যুত্থান কেন ঘটছে না, এমন প্রশ্নের জবাবে তিনি ইরানিদের এই…

Read More

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “বিষয়টি এখনো বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তখন দেখা যাবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পথ থেকে পদত্যাগ করেছেন, যাতে নিরপেক্ষতা বজায় থাকে।…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টায় সিঙ্গাপুর নেওয়া হবে। তাকে বহন করতে যাওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। রোববার (১৫ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ৯টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করেছে। দুপুর ১২টায় এটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। জানা গেছে, মির্জা আব্বাসের সঙ্গে যাবেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস। গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে…

Read More

লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (১৫ মার্চ) ভোররাত থেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরাইলের কফার ইউভাল বসতির উত্তরে অবস্থিত ‘কাফ হিল’ সাইটে মোতায়েন করা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে একঝাঁক রকেট নিক্ষেপ করেছে। এই হামলার কিছুক্ষণ পরই লেবাননের সীমান্ত সংলগ্ন শহর মেইস আল-জাবালের ঠিক বিপরীতে অবস্থিত ‘জিবিয়া’ পয়েন্টে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। রোববারের এই হামলাগুলোর মাধ্যমে দিন শুরু হতেই ইসরাইলি…

Read More

আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চার মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে আহমাদ হানজালা বলেন, এ দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন। এ দেশের সব…

Read More

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১-দলীয় জোট। ঈদের পর আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, আমরা আজকে বৈঠক থেকে এ সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব। শীর্ষ নেতারা বৈঠক ডেকে কর্মসূচি দেবেন। তিনি আরও বলেন, একই দিনে দুটো নির্বাচন হয়েছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সরকারের দায়িত্ব…

Read More