Author: MK Raj
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। পেশায় ব্যবসায়ী ও পরামর্শক এই প্রার্থীর বার্ষিক আয় ৯ লাখ ৩৮ হাজার টাকা হলেও তার নিজের বা স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি, গাড়ি কিংবা বাড়ি নেই। এর আগে ২০১৮ সালের নির্বাচনেও এই আসন থেকে অংশ নিয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল। তবে সেবার তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হন। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় নুরুল ইসলাম বুলবুল নিজের পেশা হিসেবে ‘ব্যবসা ও চাকরি’ উল্লেখ করেছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে হলফনামা জমা দেওয়ার দিন পর্যন্ত…
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা। ১ ও ২ জানুয়ারি—এই দুই দিনে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে তারা মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শোকবইয়ে স্বাক্ষরকারীদের মধ্যে কুয়ালালামপুরে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি মালয়েশিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। তারা শোকবার্তায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোকবইয়ে লেখা বার্তাগুলোতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার…
ইসলামে বিয়ের আকদের মজলিসে খুতবা পাঠ করা সুন্নত। রাসুল (সা.) বিয়ের আকদ অর্থাৎ ইজাব-কবুলের আগে খুতবা পাঠ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, রাসুল (সা.) বিয়ের সময় খুতবা পাঠ করতে শিখিয়েছেন অর্থাৎ ইজাব কবুলের আগে আল্লাহর হামদ ও সানা পড়া এবং পবিত্র কোরআনের তিনটি আয়াত পড়া; আয়াতগুলো হলো, যথাক্রমে সুরা নিসা: ১, সুরা আলে ইমরান: ১০২ এবং সুরা আহজাব: ৭০, ৭১। (সুনানে আবু দাউদ) এ ছাড়া বিয়ের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা ও পাত্র-পাত্রীর উদ্দেশে নসিহতও বিয়ের খুতবার অন্তর্ভুক্ত হতে পারে। আরবি বিয়ের খুতবাإِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ، وَنَعُوذُ بِاللَّهِ…
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি জনগণের মাঝে ভীতিকর অবস্থা বিরাজ করছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, ২০২৫ সালে দেশটি ছেড়ে গেছেন ৬৯ হাজারেরও বেশি ইসরাইলি। বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত গবেষণায় সিবিএস জানিয়েছে, গাজায় হামাসের বিরুদ্ধে চলা যুদ্ধাবস্থার কারণে দেশটির নাগরিকদের মাঝে এই প্রভাব দেখা গেছে। এর ফলে টানা দ্বিতীয় বছরের ইসরাইলের অভিবাসন ভারসাম্য ঋণাত্মক হয়েছে। সিবিএসের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ২০২৫ সালে ইসরাইলের মোট জনসংখ্যা ১.১ শতাংশ বেড়ে রেকর্ড ১ কোটি ১ লাখ ৭৮ হাজারে (১০.১৭৮ মিলিয়ন) পৌঁছেছে। আগের বছরের মতোই এই প্রবৃদ্ধি হার অপরিবর্তিত থাকলেও, এটি ইসরাইলের ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম…
আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার ও রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। পোস্টে সারজিস আলম বলেন, ‘১ জানুয়ারি ২০২৬! ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে শহীদ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার ও রায় কার্যকর করতে হবে।’ উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার…
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলের দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিটিআরসি ভবনের বাইরে দুই দিকের রাস্তা থেকে ঢিল ছুড়ে এই হামলা চালানো হয়। এতে বিটিআরসি ভবনের নামাজের জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় মসজিদ এলাকায় বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির এক কর্মকর্তা বলেন, এনইআইআর চালুর ফলে অবৈধ ও আনঅফিশিয়াল মোবাইল ফোনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে এ হামলা…
খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। নগদ অর্থসহ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ কোটি টাকায় পৌঁছেছে। নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা, যা খুলনা-৫ আসনের অন্তর্ভুক্ত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর খুলনা ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কৃষ্ণ নন্দী উল্লেখ করেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। তার কাছে নগদ রয়েছে ১৮ কোটি ৫৩…
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, ‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।’ সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে একটি বার্তা লেখেন। শোকবার্তায় রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। এর…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মোট সম্পদের পরিমাণ নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। হলফনামায় তিনি নিজের নামে দায়ের হওয়া মামলা সংখ্যাও উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। হলফনামায় উল্লেখ করা হয়, রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বার-অ্যাট-ল। তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। হলফনামা অনুযায়ী, পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়ার বি ব্লকে পিতার কাছ থেকে পাঁচ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট পেয়েছেন। এছাড়া পুরানা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.