Author: MK Raj
রাজধানী কারাকাস ছাড়াও আরও কয়েক জায়গায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার বিভিন্ন জায়গা বিস্ফোরণে কেঁপে ওঠে। দেশটি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার বলেছে, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা এবং লা গুইরাতে সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত ২টার সময় রাজধানী কারাকাসের অন্তত সাত জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় খুব নিচ থেকে বিমান উড়ে যাওয়ার শব্দও পাওয়া যায়। সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ‘সঠিক সময় ও পরিস্থিতিতে’ সামরিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এদিকে হামলার পর যুক্তরাষ্ট্র…
মুস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা
কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে আজ (শনিবার) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল– মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই কলকাতা মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো। শাহরুখ খানের দল জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই।…
টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবেন। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় তার মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টুকু বলেন, এখন পর্যন্ত প্রশাসনের ভূমিকা সন্তোষজনক রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি। প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে, এটাই জনগণের প্রত্যাশা। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান…
মানুষ সাধারণত সুস্থ থাকলে অসুস্থতার কথা ভুলে যায়, জীবিত থাকলে মৃত্যুর কথা এড়িয়ে চলে। কিন্তু ইসলাম আমাদের শেখায়— বুদ্ধিমান সে-ই, যে আগেভাগেই প্রস্তুতি নেয়। রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে এমনই দিকনির্দেশনা দিয়েছেন এভাবে— وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ ‘তোমার সুস্থতার সময় তোমার পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি লও। আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি লও।’ এই সংক্ষিপ্ত অথচ গভীর হাদিসটি আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা— সময় সীমিত, সুযোগ অস্থায়ী, আর মৃত্যু অবশ্যম্ভাবী— হাদিসের পরিভাষা এই সত্যটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ‘সুস্থতার সময় থেকে অসুস্থতার জন্য প্রস্তুতি লও’ সুস্থতা আল্লাহর এক মহামূল্যবান নেয়ামত। কিন্তু অসুস্থতা এলে মানুষ অনেক…
তাসনিম জারার মনোনয়ন বাতিল
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ বিষয়ে তাসনিম জারা বলেন, আমি আপিল করব, আপিলের প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসাবে জানিয়েছেন- স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছি। সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন, তার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি…
কয়েক বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান। তবে বাঁ–হাতি এই কাটার মাস্টারের আসন্ন আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার প্রতিক্রিয়ায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই।…
কানাডায় বসবাসরত প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর চরম ঝুঁকির মুখে পড়েছেন। মূলত কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন ভিসা প্রাপ্তি বা স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ সংকুচিত হয়ে আসায় এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিসিসাগা-ভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ কানওয়ার সিরাহ কর্তৃক কানাডার অভিবাসন দপ্তর (আইআরসিসি) থেকে সংগৃহীত তথ্যানুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে প্রায় ১০ লক্ষ ৫৩ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। ২০২৬ সালের মধ্যে আরও প্রায় ৯ লাখ ২৭ হাজার পারমিট শেষ হওয়ার পথে রয়েছে। এই পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে,…
বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের আবির্ভাব বিভিন্ন নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। এর শুরু হয় ’৭৫-পরবর্তী সংকট মোকাবিলায় জিয়াউর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বের আবির্ভাবের মাধ্যমে। বিশেষ করে দেশ পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্থিতিশীলতা নিয়ে একটি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম-বর্ণনির্বিশেষে সব জনগোষ্ঠীকে একটি জাতীয় আকাঙ্ক্ষার পতাকাতলে নিয়ে এসে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি দেশের মানুষকে দেখাতে পেরেছিলেন। জিয়াউর রহমানের নেতৃত্বে সাহসিকতা এবং জেমস বার্নসের রূপান্তরমূলক নেতৃত্বের ধারণার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যা জিয়াউর রহমানকে একজন ক্যারিশম্যাটিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও তাঁকে হত্যার মধ্য দিয়ে সেই নেতৃত্ব থেকে বঞ্চিত হয় আমাদের দেশ। বাংলাদেশ আবারও একটি রাজনৈতিক…
বর্তমান যুগে ‘উদ্যোক্তা’ শব্দটির একটি প্রবল রোমান্টিক আবরণ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই চাকরি ছেড়ে নিজের কিছু করার এক অদ্ভুত মোহ ছড়িয়ে দেওয়া হচ্ছে। চারদিকে স্টার্ট-আপ কালচার, কোটি টাকার ফান্ডিং এবং সফল ব্যবসায়ীদের রাজকীয় জীবন দেখে অনেকের মনেই ধারণা জন্মায় যে, ব্যবসা হয়তো সাফল্যের কোনো শর্টকাট বা স্বাধীনতার এক অবারিত দুয়ার। কিন্তু মুদ্রার উল্টো পিঠটি বড়ই ধূসর এবং কণ্টকাকীর্ণ। বাস্তবতা হলো, ব্যবসা একটি অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক এবং স্নায়বিক যুদ্ধ, যেখানে টিকে থাকার ক্ষমতা সবার থাকে না। বিখ্যাত লেখক ও উদ্যোক্তা সেথ গডিন যথার্থই বলেছেন, “উদ্যোক্তা হওয়া মানে হলো অনিশ্চয়তাকে আলিঙ্গন করা।” কিন্তু সাধারণ মানুষের সহজাত প্রবৃত্তি…
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া, একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে, এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ ডিসেম্বর, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শেষ দিনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.