Author: MK Raj

মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘোষণায় ক্রিকেটীয় সম্পর্কেরও অবনতি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের। যা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন টাইগার ক্রিকেট ভক্তরা। যেখানে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ না করার পাশাপাশি আইপিএল বয়কটেরও ডাক দিচ্ছেন কেউ কেউ। অন্যদিকে, আইপিএলের সম্প্রচার বন্ধের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। এর আগে আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। কিন্তু এবার ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে ৩০ বছর বয়সী এই তারকার জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেছে। প্রথমে কট্টর সংগঠনগুলো আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি তোলে, এরপর বিসিসিআইয়ের নির্দেশনা মেনে সেই পথে হেঁটেছে কলকাতা। যদিও তারা এবারই প্রথম…

Read More

গণ-অভ্যুত্থানে সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নানের আদালত তার জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে সাড়ে ১০টার দিকে আদালত থেকে নেতাকর্মীদের সঙ্গে বের হন তিনি। আদালত থেকে বের হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। এ সময় মাহদী বলেন, সারাদেশের সহযোদ্ধাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পুরো বাংলাদেশের আমার বিপ্লবি ভাইয়েরা যে সকল জুলাই যোদ্ধা দল-মত নির্বিশেষে সকল মানুষ যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এ ঋণ কখনও শোধ করতে পারবো না। আপনাদের এ…

Read More

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিলে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তাসনিম জারা। তিনি জানিয়েছেন, তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার মতো শক্ত আইনি যুক্তি রয়েছে। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, দল থেকে পদত্যাগ করার কারণে তার নির্বাচনী তহবিলে ‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অনুদান দেওয়া অর্থ যারা ফেরত চাইবেন, তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে। শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র…

Read More

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীনস্থ বিদেশিকর্মী ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টারের (ওএসসি) সাক্ষাৎকার সংক্রান্ত সকল কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। সেবা কার্যক্রমে সমন্বয় সাধন এবং কাউন্টার সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্থগিতাদেশের আওতায় ১৯৫৫ সালের কর্মসংস্থান আইন এর ৬০কে ধারার অধীনে অনুমোদন-পরবর্তী সাক্ষাৎকার, বিদেশি কর্মী কোটা আবেদন সংক্রান্ত সাক্ষাৎকার এবং নিয়োগকর্তা পরিবর্তন সংক্রান্ত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাৎকার ব্যতীত অন্যান্য প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মেই চালু থাকবে। ফলে যেসব আবেদন বা সেবা সরাসরি সাক্ষাৎকারের সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলো…

Read More

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। বিবৃতিতে বলা হয়েছে, “ভেনেজুয়েলায় উত্তেজনা বৃদ্ধির জেরে মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। সেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ যুক্তরাষ্ট্রের শনিবারের সামরিক অভিযান এবং মহাসচিবের আশঙ্কা, এ অভিযানের জেরে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হবে।” “নিরপেক্ষভাবে ভেনেজুয়েলার পরিস্থিতি বিচার-বিবেচনা করলে বলতে হয়, এ অভিযানের মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক…

Read More

ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন তিনি এবং তার কাছে গোটা অভিযান ‘টেলিভিশন শো’-এর মতো মনে হয়েছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাকে সামরিক বাহিনীর লোকজন বলেছিলেন যে পৃথিবীতে আর এমন কোনো দেশ নেই, যারা এমন নিখুঁত কৌশল অবলম্বন করতে পারে। অভিযানে আপনি যদি দেখতেন যে সত্যিই কী কী ঘটেছে…. আমি এটি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে একটি টিভি শো দেখছি। আর আপনি যদি আমাদের সেনাবাহিনীর গতিশীলতা, দেখতেন….এটা ছিল দারুন একটা ব্যাপার। আমাদের…

Read More

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেটর মাইক লি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেফতার করার পর এই মন্তব্য আসে। খবর বিবিসি। সিনেটর মাইক লি জানান, রুবিওর সঙ্গে ফোনালাপের পর তিনি নিশ্চিত হয়েছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করা হয়েছে। লি বলেন, ‘মাদুরো এখন মার্কিন হেফাজতে থাকায় রুবিও ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপের প্রয়োজন দেখছেন না।’ তিনি আরও যোগ করেন, এই মার্কিন হামলা ‘মাদুরোর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে যারা দায়িত্ব পালন করছিলেন, তাদের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্যই পরিচালিত হয়েছিল।’ এর আগে এক্সে দেওয়া এক পোস্টে মাইক লি লিখেছিলেন, ‘যুদ্ধ ঘোষণা বা…

Read More

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি মালয়েশিয়া ও বিএনপি কোতারায়া শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোতারায়া বাংলা মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং আপসহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশ ও জাতির জন্য তার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দরা প্রবাসেও তার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠিত থাকার আহ্বান জানান। মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে সরকারি দফতর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়। এ সময় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই। বিচার সময় বেঁধে হয় না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার। তৌহিদ হোসেন বলেন, হাদি হত্যাকাণ্ডে…

Read More

এ সময়ের জনপ্রিয় মুখ ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি অভিনীত ‘রইদ’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গত বছরের ১৬ ডিসেম্বর, যা বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ‘হাওয়ার’ চেয়েও চ্যালেঞ্জিং কাজ বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্টরা। ট্রেলারটি প্রকাশের পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক হবে বলে অনেকে আশা করছেন, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন হাওয়াখ্যাত অভিনেত্রী নাজিফা তুষি। নতুন বছরেও অভিনেত্রীর একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তার ক্যারিয়ারের শুরু থেকেই সংখ্যার চেয়ে কাজের মানের দিকে বেশি…

Read More