Author: MK Raj
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হাসনাত বলেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। আমরা চাই না গোলামির দিকে কেউ হেলে পড়ুক।…
১১ দলীয় জোট বাংলাদেশকে সব অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে আজাদ করার লড়াই অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনে জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা ছিল- আজাদীর জোট এবং গোলামীর জোট। আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সঙ্গে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে। তখন আমরা চিন্তা করলাম, আগামীর যে নির্বাচন হবে সেখানে আমরা কি গোলামীর পক্ষে যাবো নাকি আজাদীর পক্ষে যাব? এজন্য আমরা আজাদীর জোট…
ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ কিংবা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেন— তাহলে ফের দেশটিতে হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হামলা আরও ভয়াবহ হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যা করা উচিত, তা যদি তিনি (দেলসি রদ্রিগুয়েজ) না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবহ মাদুরোর চেয়েও বেশি। ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি আমাদের আছে।” “এমন কিছু লোকজনের সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে, যারা মাত্র শপথ নিয়েছেন। আমি আশা করব তারা আমাদের সহযোগিতা করবেন।…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ নেই। সেখানে দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে এ বিষয়ে জানা গেছে। চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রসমূহের মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে ওই কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে নির্ধারিত ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। এদিকে নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম…
মানবসভ্যতার ইতিহাস মূলত মানুষের অনুসন্ধিৎসা, কল্পনাশক্তি ও বাস্তব অভিজ্ঞতার সম্মিলিত ফসল। মানুষ অতীতকে জানার মধ্য দিয়েই বর্তমানকে বোঝে এবং ভবিষ্যতের দিশা খোঁজে। এই ইতিহাসচেতনা যখন কেবল কাহিনিনির্ভর না হয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ, দলিল, সূত্র ও গভীর অন্তর্দৃষ্টির আলোকে গড়ে ওঠে, তখন তা সভ্যতার এক অনন্য অর্জনে পরিণত হয়। ইসলামি ইতিহাসচর্চার ক্ষেত্রেও এই রূপান্তর ঘটেছে কোরআনের মৌলিক দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে। কোরআনের শিক্ষা অনুযায়ী মানবজাতি একটি অভিন্ন উৎস থেকে আগত এবং ইতিহাস মূলত আল্লাহর নির্ধারিত সুন্নত বা বিধানের ধারাবাহিক প্রকাশ। এই দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করেই যারা মানবেতিহাস রচনা করেছেন, তাদের মধ্যে ইবনে জারির তাবারি (৮৩৮–৯২৩ খ্রিস্টাব্দ) সর্বশ্রেষ্ঠ ও অগ্রগণ্য। আবু জাফর মুহাম্মদ ইবনে জারির…
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ। রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসা ও পার্শ্ববর্তী গাড়ির বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।…
পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে রাজধানীর কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এনইআর বাস্তবায়নের প্রতিবাদসহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সামনে এগোলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছোড়া হয় ইটপাটকেল। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট, ব্যাহত হয় যানচলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা পিছু হটে বাংলামোটরের দিকের সড়কে অবস্থান নেন এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিরোধ সৃষ্টি করেন।…
‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কিছুটা ক্রিকেটীয় দূরত্ব তৈরি হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। আজ (রোববার) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যেখানে সিদ্ধান্ত হয়েছে– ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। বিসিবির শীর্ষ একজন পরিচালক এমনটাই নিশ্চিত করেছেন। আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে,…
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। গত বছরে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে এই জুটি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি তাদের পর্দার রসায়ন নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি এই দুই তারকা অংশ নিয়েছিলেন রাফসান সাবাবের জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’-তে। সেখানে আড্ডায় উঠে আসে তাদের ব্যক্তিগত জীবন, কাজ এবং একে অপরের প্রতি ধারণা। আড্ডার একপর্যায়ে তাদের নাটকের শুটিংয়ের মজার কিছু মুহূর্ত নিয়ে আলোচনা হয়। একটি ভিডিও দেখানো হয়। দেখা যায়, অভিনেতা আরশ খান গাছে উঠে বসে আছেন আর নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে। সঞ্চালক রাফসানের প্রশ্নের জবাবে সুনেরাহ হাসিমুখে জানান,…
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম কেবল ক্ষমতার হিসাব-নিকাশে সীমাবদ্ধ থাকে না। তারা সময়কে অতিক্রম করে একটি ধারার প্রতীক হয়ে ওঠে। বেগম খালেদা জিয়া তেমনই এক নাম। দীর্ঘ চার দশক ধরে যিনি বাংলার রাজনীতির আকাশে ধ্রুবতারার মতো ছিলেন। আজ তিনি নেই। ৩০ ডিসেম্বরের বিষণ্ণ সকালটা জাতিকে দাঁড় করিয়েছে এক গভীর শূন্যতার সামনে। রাজনীতির উত্তাল অধ্যায়, গণতন্ত্রের সংকট ও উত্তরণের লড়াই, আপসহীন অবস্থান- সব মিলিয়ে বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, ছিলেন একটি সময়ের ভাষ্যকার। গৃহবধূ থেকে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসা তাঁর জীবনপথ ছিল ব্যতিক্রমী, কঠিন ও ঘটনাবহুল। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। যে সময়ে দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্ব…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.