Author: MK Raj
নোয়াখালীতে প্রায় ৫ কোটি ৫৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী ১৯ লাখ টাকায় গোপনভাবে নিলামে বিক্রির অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের জেরে একদিন ঠিকাদারদের হাতে অবরুদ্ধ থাকার পর পরদিন অফিসে অনুপস্থিত রয়েছেন। তবে তাকে পলাতক বলে দাবি করেছেন স্থানীয় ঠিকাদাররা। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এর আগের দিন রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে সাধারণ ঠিকাদাররা তাকে অবরুদ্ধ করে রাখেন। ঠিকাদারদের অভিযোগ, ড্যানিডা অর্থায়নে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার…
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাটি শুধু একজন খেলোয়াড় বা একটি ফ্র্যাঞ্চাইজির বিষয় নয়; এটি আন্তর্জাতিক ক্রিকেটে নিরাপত্তা, ক্রীড়া-নৈতিকতা ও রাজনীতির অনভিপ্রেত অনুপ্রবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ‘সাম্প্রতিক পরিস্থিতি’ দেখিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তা দুঃখজনকই নয়, অপমানজনকও-বিশেষ করে এমন একজন খেলোয়াড়ের ক্ষেত্রে, যিনি বহু বছর আইপিএলে খেলেছেন, সাফল্য দেখিয়েছেন এবং কখনোই শৃঙ্খলাজনিত অভিযোগে জড়াননি। ফলে ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এক অশনিসংকেত। প্রকাশ্যে উগ্রবাদী হুমকি, ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য এবং রাজনৈতিক চাপের মুখে পড়ে একটি ক্রিকেট বোর্ড যদি একজন আন্তর্জাতিক খেলোয়াড়কে নিরাপত্তা দিতে অক্ষমতার কথা বলে, তাহলে সেটি আতিথেয়তার ব্যর্থতা। এক…
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। আমরা প্রত্যাশা করছি ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোলি ও শিল্পী কলোনিসহ ৬ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী বলেন, আমার-আপনার দায়িত্ব হচ্ছে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাস-আস্থা এমনভাবে সৃষ্টি করেছেন—মানুষ মনে করছে তারেক…
দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। দলটি বলছে, প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত…
বিএনপিকে, ১৯ শতাংশ মানুষ জামায়াতকে এবং নতুন দল এনসিপিকে (জাতীয় নাগরিক পার্টি) ২ দশমিক ৬ শতাংশ মানুষ ভোট দিতে চান বলে এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। একইসঙ্গে আওয়ামী লীগের সাবেক ভোটারদের ৬০ শতাংশও এবার ধানের শীষে ভোট দিতে আগ্রহী বলেও জানা গেছে। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত জরিপ চালায়। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। সংস্থাটি জানায়, দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীরে মোট ২০ হাজার ৪৯৫ জনের মতামত নেওয়া হয়েছে। জরিপ কার্যক্রম চলে ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।…
নোয়াখালী হাতিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয় জনগণ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার দোষীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সোমবার (৫ জানুয়ারি) সকালে ওই মাদরাসার ছাত্রীকে তার পরিবারের কাছে পৌঁছে দেন স্থানীয়রা। অভিযুক্ত মাওলানা আব্দুল করিম (৩৫) সোনাদিয়া চৌররাস্তা বাজার এলাকার রাস্তার মাথা মাদরাসা ও মজিদের ইমাম। তিনি পৌরসভা ৭নং ওয়ার্ডের মাহমুদ হকের ছেলে। অন্যদিকে ওই ছাত্রী স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই ছাত্রী হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, একই এলাকার একটি মসজিদের…
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি ও রাজনৈতিক চাপে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকে সরাসরি ‘ধিক্কার’ জানান। মিশা সওদাগরের মতে, মোস্তাফিজ বাংলাদেশের একজন গর্ব ও বিশ্ব ক্রিকেটের প্রতীক। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হওয়া সত্ত্বেও মোস্তাফিজের বিনয়ী স্বভাবের প্রশংসা করে তিনি বলেন, মাশরাফির পর মোস্তাফিজের মতো এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই, যা অত্যন্ত সম্মানের দাবি রাখে। ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার এই প্রবণতাকে অত্যন্ত…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর হতে হচ্ছে। এখান থেকে তিনি রংপুরে যাবেন। তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সাজ সাজ রব দেখা দিয়েছে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এ তথ্য জানিয়েছেন। বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছবেন। রাতে তিনি একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার…
গত এক বছরে কুয়েতের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন দেশের ৩৯ হাজার ৪৮৭ প্রবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো বেশিরভাগ প্রবাসীকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে কালো তালিকাভুক্তও করা হয়েছে। ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। ফেরত পাঠানো কেউ পুনরায় নতুন ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করতে পারবেন না। স্থানীয় গণমাধ্যম আরব টাইমসে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এক মালিকানা ভিসায় গিয়ে অন্য মালিকের কাজ করা এবং ফ্রি ভিসার নামে খুঁজে খুঁজে একেক দিন একেক জায়গায় কাজ করা দেশটির শ্রম আইন ও আবাসিক আইনের লঙ্ঘন। গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসরসহ…
বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.