Author: MK Raj

বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরশহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি। ভারতের নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টু-ডেকে জানিয়েছেন, সম্প্রতি বঙ্গপোসাগরের উত্তরদিকে চীনা নৌবাহিনীর তৎপরতা বাড়ছে; আবার একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনী। বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে কয়েকবার পাকিস্তান সফরও করেছেন। এসব ব্যাপার বিবেচনাধীনে রেখেই নতুন এই নৌঁঘাটি তৈরির পরিকল্পনা নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ঘাঁটিটির দূরত্ব হবে ১০০ কিলোমিটার। হলদিয়ায় নৌঘাঁটি স্থাপন করা হলে হুগলি নদী থেকে অল্প সময়ের মধ্যে বঙ্গপোসাগরে পৌঁছানো সম্ভব হবে ভারতীয় নৌ…

Read More

নব্বইয়ের দশকের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী আফসানা মিমি। সংযত অভিনয়, সহজ উপস্থিতি আর চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতায় তিনি হয়ে উঠেছিলেন দর্শকের নির্ভরতার নাম। গত ২০ ডিসেম্বর ৫৭ বছরে পা রেখেছেন নন্দিত এ অভিনেত্রী। কিন্তু প্রতি বছর জন্মদিন এলেই তিনি কোনো আয়োজন বা উদযাপনে নয়, হাজির হন ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে। সেদিন সেখানে জন্ম নেওয়া শিশুদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন তিনি। বছরের পর বছর নিঃশব্দে এই মানবিক কাজটি করে যাচ্ছেন মিমি। এই উদ্যোগের পেছনের কারণ সম্প্রতি প্রকাশ করেছেন আফসানা মিমি। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন জীবনের নানা অজানা গল্প। পডকাস্টে নিজের নাম নিয়েও মজার এক…

Read More

ভারত থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরানোর অনুরোধকে ঘিরে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন সাবেক বিসিবি সাধারণ সম্পাদক ও সাবেক এসিসি প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। কুয়ালালামপুর থেকে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিকেট এখন রাজনীতিবিদদের হাতে জিম্মি হয়ে গেছে। আশরাফুল হক বলেন, ‘ভারত, বাংলাদেশ, পাকিস্তান—সব জায়গার ক্রিকেট ব্যবস্থাই রাজনীতিবিদদের হাতে হাইজ্যাক হয়ে গেছে। একটু ভেবে দেখুন। জগমোহন ডালমিয়া, আই এস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়া, এনকেপি সালভে বা এন শ্রীনিবাসনের মতো লোকেরা দায়িত্বে থাকলে কি এমন হতো? কখনোই না। তারা পরিণত মানুষ ছিলেন। তারা খেলাটা বুঝতেন। তারা এর প্রভাবও বুঝতেন।’ তিনি আরও বলেন, ‘এখন পুরো বিষয়টাই দখল হয়ে গেছে।…

Read More

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে তার এ সফর করার কথা ছিল।’ তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীয় ১১ জানুয়ারি থেকে জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালে ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের শ্রদ্ধা জানানো, তাদের কবর…

Read More

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি বলেছেন, ইরানে চলমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আটক করা উচিত, যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি আরও বলেন, ‘ট্রাম্পের অবস্থান বিবেচনায় যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে তার সব অঙ্গরাজ্য ও শহরে যেকোনো ধরনের অভিযান, এমনকি ধ্বংসাত্মক অভিযানও বৈধ হতে পারে, ঠিক যেভাবে তারা এখানে এসব কাজ করে থাকে… মার্কিন কর্মকর্তা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।’ ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সদস্য আজঘাদি আরও বলেন, ‘ইরানকে ট্রাম্পের সঙ্গে তাই করতে হবে, যা তারা মাদুরোর সঙ্গে করেছে। ট্রাম্পকে তার প্রেসিডেন্সির সময় কিংবা পরে হলেও মূল্য…

Read More

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কোনো দেশের আচরণে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন হলে সরকার অবশ্যই প্রতিক্রিয়া জানাবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক, বাণিজ্য এবং ক্রিকেট ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি চোখে চোখ রেখে সম্পর্ক আসলে আমরা কীভাবে সম্পর্কটা চাচ্ছি? এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, যার সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজনে তার সঙ্গে চোখে চোখ…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। একই সঙ্গে বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিশ্বব্যবস্থা ভেঙে তা যেন ‌‌‘‘ডাকাতদের আস্তানায়’’ পরিণত না হয়; সেই বিষয়ে সতর্ক থাকবেন। যাতে নৈতিকতা-বিবর্জিতরা যা খুশি দখল করে নিতে না পারে। গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের ঘটনার প্রতি ইঙ্গিত করে জামার্নির প্রেসিডেন্ট অস্বাভাবিক কঠোর ভাষায় এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট স্টেইনমায়ার বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্রের ওপর আগের যেকোনও সময়ের চেয়ে বড় আক্রমণ চলছে। এই ধরনের আক্রমণ আগে কখনও দেখা যায়নি। জার্মানির প্রেসিডেন্টের পদটি অলঙ্কারিক হলেও স্টেইনমায়ারের বক্তব্যের ওজন…

Read More

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এটা ‘অস্বাভাবিক’ নয় বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না। অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলো আছে? যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে। আপনারা আমেরিকানদের কৌশল দেখেছেন, যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে পয়সা নেয় তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। তিনি বলেন, তাহলে তারা যদি কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেটার মধ্যে বাংলাদেশ…

Read More

সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা এরই মধ্যে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি এবং আমরা তাদের ডেকে বোঝানোর চেষ্টা করছি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। সালাহউদ্দিন আহমদ বলেন, একটা বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকে যাদের প্রত্যাশা থাকে, তারা হয়তো তাদের প্রত্যাশা মনোনয়ন পায়নি। কিন্তু বৃহত্তর স্বার্থে, আমাদের আসন সমঝোতার স্বার্থে এবং পার্লামেন্টে আমরা মাল্টিপার্টি রিপ্রেজেন্টেশনের জন্য যেটা বলি আর কি, বহু পার্টির যে একটা প্রতিনিধিত্ব থাকবে, সেটার স্বার্থে আমরা আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা…

Read More

অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে ২৯৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোর মূল্য সরাসরি সরকার নির্ধারণ করে দেবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে। ১৯৮২ সালের ওষুধ নীতির পর দীর্ঘ সময় এই তালিকা অপরিবর্তিত ছিল, যার ফলে বাজারে থাকা ১৩০০-এর বেশি ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। সরকারের এই নতুন হস্তক্ষেপে আগের ১১৭টি ওষুধের তালিকার সাথে আরও ১৩৬টি নতুন ওষুধ যুক্ত হয়ে…

Read More