Author: MK Raj

বর্তমান ক্রিকেট জগতে চলছে অর্থের ঝনঝনানি। ক্রিকেটারদের সামনে আসছে লোভনীয় চুক্তির প্রস্তাব। এজন্য জাতীয় দল থেকে দূরে থাকার উদাহরণও রয়েছে অনেক। যদিও আগস্টে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হোম টেস্ট সিরিজ ও দ্য হানড্রেডের সূচি সাংঘর্ষিক হওয়ার পরও অজি ক্রিকেটারদের অনেকে জাতীয় দলকে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু বিপুল অর্থের প্রস্তাব ফিরিয়ে দিয়ে জাতীয় দলে খেলার মানসিকতা কতদিন থাকবে, তা নিয়ে সন্দিহান অস্ট্রেলিয়ার তারকা প্যাট কামিন্স। ২০০৩ সালের পর প্রথমবার বাংলাদেশকে টেস্ট খেলতে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া। প্রায় একই সময়ে চলবে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা। যেখানে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা আয় করতে পারে প্রায় ৫ লাখ পাউন্ড বা ৮ কোটি টাকা। প্রতিপক্ষ বিবেচনায় এই বাংলাদেশ সিরিজে…

Read More

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সিনেমাটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘দাগি’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন। সিনেমাটি দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই নির্মাতা। তাতে উল্লেখ করেন, দম দেখলাম। চিত্রনাট্য আগেই পড়া ছিল তবুও নতুন লাগলো। এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে। সবচেয়ে দুর্দান্ত লেগেছে এই সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি। জরুরী রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংষ্কৃতির যুদ্ধ। সিনেমার নির্মাতা রেদওয়ান রনির নাম উল্লেখ করে শিহাব শাহীন লেখেন, অনেক ইম্পর্টেন্ট একটা সিনেমা বানিয়েছেন। সিনেমার…

Read More

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিলেন শিক্ষকরা, বন্ধও করেছিলেন শিক্ষকরা। আবার হাসিনা সরকার আসার পর দেশে নকলে সয়লাব হয়ে যায়। তিনি বলেন, এখন থেকে নকল করে পরীক্ষা আর চলবে না। সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এহসানুল হক মিলন বলেন, একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখে। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা। তিনি বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়ত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার…

Read More

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। এসময় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে…

Read More

উপসাগরীয় অঞ্চলের দেশগুলো জানিয়েছে, পুরো এলাকাজুড়ে হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে যেসব হামলার তথ্য পাওয়া গেছে, সেগুলো হলো: সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে, আর বাকি চারটি উপসাগরীয় জলসীমা অথবা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে। খবর বিবিসির। কুয়েত জানাচ্ছে সেদেশের প্রধান বাণিজ্যিক বন্দর শোয়াইখ লক্ষ্য করে শুক্রবার সকালে হামলা চালানো হয়। দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালামালের ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার ইরান থেকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নয়টি ড্রোন সফলভাবে ভূপাতিত…

Read More

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন শামস সুমন। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি সহকর্মীদের জানান। দ্রুত তাকে রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে অভিনেতা সুজাত শিমুল সংবাদমাধ্যমকে জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তার মৃত্যু হয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা…

Read More

জুন-জুলাইয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা নিয়ে ফুটবলভক্তদের উন্মাদনা আগে থেকেই ছিল, সেটিকে কাজে লাগিয়ে নিত্য-নতুন উদ্যোগ নিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। মাঠে বসে সরাসরি খেলা দেখতে টিকিট বিক্রি চলছে অনলাইনে, তবে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ম্যাচের টিকিটমূল্য ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এরই মাঝে স্ক্রিনের সামনে খেলা উপভোগ করা দর্শকদের জন্য নতুন পদক্ষেপ নিলো ফিফা। যদিও এর সেই উদ্যোগের নেপথ্যে কতটুকু দর্শক চাহিদা মিটবে আর কতটুকু বাণিজ্যিক স্বার্থ জড়িত সেই আলোচনা রয়েছে। বিশ্বকাপ নিয়ে সামাজিক ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে চুক্তি করেছে ফিফা। যার অধীনে বিশ্বকাপে প্রতিটি ম্যাচের অংশবিশেষ যোগাযোগমাধ্যমটিতে সম্প্রচার করা হবে। ফিফা বলছে, ‘গেম-চেঞ্জিং…

Read More

বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শিশুসহ আরও ৯ যাত্রী দগ্ধ হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতরা হলেন, ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীবোঝাই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’ বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।’ তিনি বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে…

Read More

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরয়েল ইতোমধ্যে বিজয় অর্জন করে ফেলেছে বলে দাবি করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। তবে যে লক্ষ্য নিয়ে এই যুদ্ধে নেমেছিল ইসরায়েল, তা এখনও পূরণ হয়নি বলেও স্বীকার করেছেন তিনি। গতকাল রাজধানী জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গিদেওন সার বলেন, “ইরানের সঙ্গে ‍যুদ্ধে ইতোমধ্যে আমরা বিজয় পেয়েছি। ইরান নাটকীয়ভাবে দুর্বল হয়েছে এবং এমন অবস্থায় পৌঁছেছে যে ২৮ ফেব্রুয়ারির আগে যেমন ছিল— সেই অবস্থায় আর ফিরতে পারবে না দেশটি।” “তবে যে লক্ষ্য নিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম, তা এখনও অর্জিত হয়নি। ইরানের ক্ষমতামীন সরকার আমাদের অস্তিত্বের জন্য হুমকি এবং আমরা সেই হুমকি সমূলে উপড়ে ফেলতে চাই। এখনও এটি…

Read More