Author: MK Raj
অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড়ো শত্রু। অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে। বিএনপি মহাসচিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই নির্ধারিত হবে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে, নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে থাকবে।…
অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ- এমন পরিষ্কার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি। আমাদের মূল কথা, যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলে আমাদের ওপর চাপ সৃষ্টি করে; অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, তবে আমরা সে অযৌক্তিক শর্ত মানব না। ভেন্যু পরিবর্তনের বিষয়টি এর আগেও হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে,…
এক যুগ ধরে নতুন কোনো অ্যালবাম প্রকাশ না করলেও একক গান দিয়ে শ্রোতাদের মন জয় করে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম। বিশেষ করে, বিভিন্ন সিনেমায় গান করে চলে আসেন আলোচনায়। বছর খানেক আগে ‘প্রিয়তমা’ সিনেমায় নিজের প্রত্যাবর্তন ঘটান; এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন। এবার নতুন অ্যালবাম প্রকাশের মাধ্যমে নিজের বিশেষ প্রত্যাবর্তন ঘটছে এই শিল্পীর। নিজের সাম্প্রতিক কাজ নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে বালাম জানালেন তারা পঞ্চম একক অ্যালবামের কথা। যার নাম রাখা হয়েছে ‘মাওলা’। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রকাশ পাবে তা। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে বালামের অ্যালবাম প্রেমী ভক্ত-শ্রোতাদেরও। বালাম জানিয়েছেন, মোট ৬টি গান নিয়ে সাজানো…
জনগণের ম্যান্ডেটে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, দল ছাড়াও যোগ্য লোকদের মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অনেক লোক আমাদের দেশে আছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা তিনি। ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে। বাংলাদেশের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সব…
যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনী মোতায়েন হবে। যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি সংসদ নেসেটে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “গাজা উপত্যকায়, আমরা ট্রাম্প পরিকল্পনার (যুদ্ধবিরতি) দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে : হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে।” আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের…
প্রশ্ন: স্ত্রী মারা গেলে বা তালাকের মাধ্যমে বিবাহ-বিচ্ছেদ ঘটলে তার আপন বোনকে বিয়ে করা কি জায়েজ? উত্তর: প্রাক্তন স্ত্রীর বোন বা প্রাক্তন শ্যালিকা মাহরাম নয়। স্ত্রী মারা গেলে তার আপন বোনকে বিয়ে করা জায়েজ। তালাকের মাধ্যমে বিবাহ-বিচ্ছেদ ঘটলে ইদ্দত পূর্ণ হওয়ার পর তার বোনকে বিয়ে করা জায়েজ। স্ত্রী জীবিত বা বিবাহবন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় অথবা স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ ঘটার পর ইদ্দত পূর্ণ হওয়ার আগে তার বোনকে বিয়ে করা বৈধ নয়। দুই বোনকে একই সঙ্গে বিবাহ বন্ধনে রাখা হারাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ওপর এটাও হারাম করা হয়েছে যে, তোমরা দুই বোনকে একত্রে বিবাহ বন্ধনে রাখবে। (সুরা নিসা: ২৩) এ আয়াতের…
১৬ জানুয়ারি ২০২৬ প্রথম আলো একযোগে একটি সম্পাদকীয় ও একটি সংবাদ প্রকাশ করেছে, যা আমাদের সমাজে ক্ষুদ্রঋণ ব্যবস্থার বাস্তব চিত্র নতুন করে সামনে এনেছে। বলা হয়েছে, ক্ষুদ্রঋণের অব্যবস্থাপনা ও অপব্যবহারের কারণে প্রান্তিক মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে রাজশাহীর বাঘা, চারঘাট, পবা, মোহনপুর ও তানোর উপজেলায় ঋণের ফাঁদে পড়ে মানুষ ভয়াবহ সংকটে নিপতিত হয়েছে। মাত্র পাঁচ মাসে ঋণ শোধ করতে না পেরে আটজনের অপমৃত্যু এবং বহু মানুষের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে—যা নিঃসন্দেহে আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। একই দিনে প্রকাশিত আরেকটি খবর এই সংকটের আরও ভয়াবহ রূপ তুলে ধরে। কেরানীগঞ্জে এনজিও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রী…
অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তাসনিয়া ফারিণ অনেক আগেই। এরপর গান গেয়েও চলে আসেন আলোচনায়। নিজের একটি সংগীতের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে তার। কাজ নিয়ে অনেক সময় ব্যস্ত থাকলেও সামাজিক মাধ্যমেও সরব হতে দেখা যায় অভিনেত্রীকে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফারিণের একটি পোস্ট নিয়ে আলোচনা! অভিনেত্রী পোস্টটি মজা ছলে দিয়েছেন কি না, তা বোঝা না গেলেও ভক্তরা মজা করেই তার উত্তর দেন। মূলত সেই পোস্টে ভক্তদের কাছে তাদের জেলার নাম জানতে চেয়ে কৌতূহল তৈরি করেন এই অভিনেত্রী। সম্প্রতি ফারিণ ফেসবুকে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, ‘একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও…
খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। ১৭ জানুয়ারি ছিল এই চিঠির জবাব দেওয়ার শেষ সময়। সে সময়ের ভেতরে তিনি সে জবাব দেননি। দিয়েছেন তা পেরিয়ে যাওয়ার পর। গতকাল অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বিসিবির এই পরিচালক। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ইতিবাচক বলেই ধারণা পেয়েছেন। জবাব পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার বিসিবিতে এসে নিজেই জমা দেন। তবে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন সেটাও নাকি জানিয়েছেন চিঠিতে। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার পর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা রোববার (১৮ জানুয়ারি) তাদের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.