Author: MK Raj
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য ‘অবিলম্বে আলোচনা’ চান বলেও জানিয়েছেন তিনি। দাভোসে বক্তব্য দেয়ার সময় ‘ইউরোপ সঠিক পথে যাচ্ছে না’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। খবর বিবিসির। ‘ইউরোপকে চিনতে পারেন না’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ইউরোপকে ভালোবাসি, আমি এটিকে ভালো করতে দেখতে চাই। কিন্তু এটি সঠিক পথে যাচ্ছে না। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের প্রতি ‘অপরিসীম শ্রদ্ধা’ আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি (গ্রিনল্যান্ড) ‘বিশাল, প্রায় জনবসতিহীন এবং অনুন্নত, অরক্ষিত অবস্থায় বসে আছে’। যুক্তরাষ্ট্র প্রায় ২০০ বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন। গ্রিনল্যান্ডে…
আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হবে। আজ রাতে তিনি বিমানযোগে সিলেট পৌঁছাবেন এবং গভীর রাতে হজরত শাহজালাল (রহ)-এর মাজার জিয়ারত করবেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। নির্বাচনি প্রচারণা উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করা হবে। বিএনপির সিনিয়র…
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, হঠাৎ করে ইলিয়াস জাভেদ ভাইয়ের অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। সবাই তার জন্য দোয়া করবেন। জানা গেছে, বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থার কারণে ঘরবন্দি ছিলেন ইলিয়াস জাভেদ। এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার আগে ব্রেইন স্ট্রোক করেছিলেন। গত বছরের এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে উত্তরার একটি বেসরকারি…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার নিশ্চয়তা আগেই পেয়ে গিয়েছিলেন তাসনিম যারা। এবার তিনি তার কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীকও পেয়ে গেলেন। আসছে নির্বাচনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে প্রতীক সংগ্রহ করেন তিনি। আজ একটি ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি জানান তিনি। প্রতীক পাওয়ার প্রতিক্রিয়ায় তাসনিম জারা সংবাদ মাধ্যমকে বলেন, ‘গত কয়েকদিন ধরে যখন ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় অনেকের সঙ্গে কথা হয়েছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন যে, নির্বাচনের মার্কাটা কী? কোন মার্কায় তারা ব্যালট পেপারে দেখতে…
যদি ইরান তাকে হত্যা করে তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। ইরান গতকাল হুমকি দেয় যদি তাদের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না তাকে হত্যাও করা হবে। এর জবাবে পাল্টা এ হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, “ট্রাম্প জানেন যদি আমাদের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয়, তাহলে আমরা শুধু ওই হাতটিই বিচ্ছিন্ন করব না। আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা।” তিনি আরও বলেন, “আমরা পুরো বিশ্বে…
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ আটকে গেছে যদি-কিন্তু’র হিসাবে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে নিজেদের অবস্থান জানিয়ে আসছে বিসিবি। যদিও আইসিসি চায় ভারতেই যেন খেলতে যায় টাইগাররা, এজন্য তারা বিসিবি রাজি করানোর চেষ্টা চালাচ্ছে। একইভাবে উঠেছে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনার কথাও। সবমিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা যখন ধোঁয়াশায়, তখন পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির গভর্নিং বডি বিসিবির দৃঢ় অবস্থানের বিষয়ে সমর্থন দিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে। যা বিশ্ব ক্রিকেট সংস্থাটির অন্যান্য সদস্য দেশকেও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার…
প্রতিষ্ঠার ১৩৮ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ রাজস্ব আয় ও রাজস্ব উদ্বৃত্ত অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর। ২০২৫ অর্থবছরে সব ব্যয় বাদ দিয়ে বন্দরের হাতে উদ্বৃত্ত থাকছে প্রায় ৩ হাজার ১৪৩ কোটি টাকা, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ দশমিক ১৮ কোটি টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ২ হাজার ৩১৭ দশমিক ৫০ কোটি টাকা। ফলে রাজস্ব উদ্বৃত্ত হয়েছে ৩ হাজার ১৪২ দশমিক ৬৮ কোটি টাকা। গত পাঁচ অর্থবছরে বন্দরের আর্থিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৪ সালে রাজস্ব উদ্বৃত্ত ছিল ২ হাজার ৯২৩ দশমিক ১৭ কোটি টাকা,…
সাভারে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ভবঘুরে মশিউর রহমান সম্রাট (ছদ্মনাম) পুলিশের জিজ্ঞাসাবাদে ভয়ংকর ও লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানান, কাউকে অনৈতিক যৌনাচারে লিপ্ত অবস্থায় দেখলেই হত্যা করতেন, যাকে নিজের ভাষায় ‘থার্টি ফোর’ বা ‘সানডে–মানডে ক্লোজ’ বলে উল্লেখ করতেন। সাভার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, সম্রাট পাগল নন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানুষের জীবন নেওয়াই তার নেশায় পরিণত হয়। পুলিশ জানায়, মশিউর রহমান সম্রাট তার প্রকৃত নাম নয়। পরিচয় গোপন রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। তাঁর বাড়িও সাভারে নয়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও অপরাধ সংঘটনের পর সাভারে এসে ভবঘুরে জীবন বেছে…
অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড়ো শত্রু। অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে। বিএনপি মহাসচিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই নির্ধারিত হবে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে, নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে থাকবে।…
অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ- এমন পরিষ্কার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি। আমাদের মূল কথা, যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলে আমাদের ওপর চাপ সৃষ্টি করে; অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, তবে আমরা সে অযৌক্তিক শর্ত মানব না। ভেন্যু পরিবর্তনের বিষয়টি এর আগেও হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে,…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.