Author: MK Raj
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে বিএনপি তরুণদের পরামর্শ নিতে চায় বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ যোগ দিয়ে তিনি এ কথা জানান। তারেক রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চাই। অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর্থিক অসুবিধায় পড়ে। তাদের সুবিধার্থে স্টুডেন্ট লোন কীভাবে দেওয়া যায়, সে পরিকল্পনা করছে বিএনপি। খাল খনন করলে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো যাবে জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের। বিএনপির…
যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেট্টি নামে ৩৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে অভিবাসনবিরোধী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) এক সদস্য। এতে করে এই শহরটিতে এক মাসের ব্যবধানে বর্ডার পেট্রোল অফিসারের হাতে দুজন প্রাণ হারালেন। অ্যালেক্স প্রেট্টি পেশায় একজন নার্স ছিলেন। তিনি হাসপাতালের আইসিইউ বিভাগে কাজ করতেন। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) তাকে গুলি করা হয়। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রেট্টি বর্ডার পেট্রোল একটি ৯ মিলিমিটারের আধাস্বয়ংক্রিয় হ্যান্ডগান অফিসারদের কাছে চলে এসেছিলেন । ওই সময় নিরাপত্তা হুমকি মনে করে তাকে গুলি করা হয়। কিন্তু তিনি অস্ত্রটি তাক করেছিলেন কি না সেটি স্পষ্ট করেনি নিরাপত্তা বিভাগ। তবে এক পথচারীর…
আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল- বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। আইসিসি এ বিষয়ে পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দিলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ। এরপরই কঠোর সিদ্ধান্ত নেয় আইসিসি। সংস্থাটি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয় বলে জানা গেছে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘সি’ গ্রুপে। স্কটল্যান্ড গ্রুপ পর্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দীতা করছেন আবুল খায়ের ভুঁইয়া। নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির এক পথসভায় দলের সাবেক নেতা বাহার উদ্দিন বক্তব্য দিতে গিয়ে বলেন, “আওয়ামী লীগের অনেক ভালো লোক আছে না, যারা চাঁদাবাজ না, সন্ত্রাস না, তাগো কাছে আপনারা ভোটেরল্লাই যাইবেন। যে ভাই, আমগোরে ভোট দাও, তোমরা মামলাও খাইতা ন, হামলাও খাইতা ন, এক ভাই হিসাবে চাইলাম। ধানের শীষে ভোট মারো, তোমরা তো আর জমাতে যাইতা ন।” গত শুক্রবার বিকেলে দেওয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি বাহার উদ্দিনের বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই আসনে জামায়াতে ইসলামীর…
সামরিক সক্ষমতা বাড়ালে ভারত বাংলাদেশকে সমীহ করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিশ্লেষক ইকরাম সেহগাল। তিনি বলেন, ভৌগোলিক ও ভূরাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ফলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়লে ভারত বাংলাদেশের দিকে তাকানোর আগে অন্তত দুইবার ভাববে। সম্প্রতি পাকিস্তান সফরকারী বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সামরিক সক্ষমতাসহ সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। ইসলামাবাদে পাকিস্তানের এক্সটারনাল পাবলিসিটি উইংয়ের মহাপরিচালক রাইসা আদিলের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময়ে ইকরাম সেহগাল বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক, দ্বিপক্ষীয় চ্যালেঞ্জ, আঞ্চলিক নিরাপত্তা, ভূরাজনীতি এবং সার্কের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন। বাংলাদেশ নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণও করেন তিনি।…
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আইসিসির সিদ্ধান্ত বদলাতে শেষ চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছে। তবে এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলে জানা গেছে। আইসিসি ইতোমধ্যে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যত কোণঠাসা হয়ে এই পথ বেছে নেয়। ডিআরসির প্রধান ইংল্যান্ডের মাইকেল বেলফ। বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘হ্যাঁ, বিসিবি ডিআরসির কাছে গেছে। তারা সব পথ ব্যবহার করতে চায়। ডিআরসি বিপক্ষে রায় দিলে তখন একমাত্র পথ হবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস।’ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই…
ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত চিত্রনায়ক মেহেদীর বাবা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় নায়কের বাবা মৃত্যুবরণ করেন। অভিনেতার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য-চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বাবার জন্য দোয়া চেয়ে মেহেদী বলেন, বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাবা। বেশকিছু দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। লাইফ সাপোর্টে থাকাকালীন তার মৃত্যু হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা পারিবারিক কবরস্থানে চিত্রনায়ক মেহেদীর বাবার দাফন হয়েছে। মেহেদী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বুলেট বাবু’। সর্বশেষ গত বছরের শেষ দিকে…
প্রায় ১৯ মাস আগে নওগাঁ জেলার আত্রাই উপজেলা থেকে নিখোঁজ হয়েছিলেন সুমন হোসেন (৩৯) নামে এক ব্যক্তি। তবে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কয়শা গ্রামের একটি ডোবার পানি সেচে ও মাটি খুঁড়ে তার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ২০ জুন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আত্রাই উপজেলার কয়শা গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুমন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের দুই দিন পর আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তী সময়ে পরিবারের লোকজন বাড়ির পাশে ইটের টুকরায় রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন।…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি। এছাড়াও তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে…
ইরানে দখলদার ইসরায়েল হামলার সুযোগ খুঁজছে বলে সতর্কতা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, তারা এমন ইঙ্গিত দেখতে পেয়েছেন। তার্কিস মন্ত্রী বলেছেন, ইসরায়েল এমন কিছু করলে এ অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সংবাদমাধ্যম এনটিভিকে এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, “আমি আশা করি তারা ভিন্নপথ খুঁজে পাবে। কিন্তু বাস্তবতা হলো, বিশেষ করে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে।” তাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই কি এমন সুযোগ খুঁজছে কি না। জবাবে তিনি বলেন, বিশেষ করে ইসরায়েল এমনটি চাইছে। তিনি আরও বলেন, “সম্প্রতি যখন আমি তেহরানে গিয়েছিলাম। আমি বন্ধু হিসেবে তাদের ওই সুযোগ সম্পর্কে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.