Author: MK Raj

সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এক মাসজুড়ে চলবে এই কর্মসূচি। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আগামী ১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করবো। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক অর্জন যেমন রয়েছে, তেমনি রয়েছে অপূর্ণতা। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।” নাহিদ ইসলাম আরও জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার সূচনা হবে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে এই কর্মসূচি…

Read More

| আন্তর্জাতিক ডেস্ক | চলমান ইসরায়েলি অবরোধ ও হামলার ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। গাজার সরকারি মিডিয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অপুষ্টিতে অন্তত ৬৬ শিশু মারা গেছে। সরকারি দপ্তর বলছে, দুধ, পুষ্টিকর খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেওয়াই এই বিপর্যয়ের প্রধান কারণ। আল জাজিরা রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে দপ্তরটি বলেছে, “ইসরায়েলের এই অবরোধ একটি যুদ্ধাপরাধ। এটি একপ্রকার ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড, যেখানে না খেতে দিয়ে ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে।” তারা আরও বলেছে, “গাজার শিশুদের ওপর চলমান এই অপরাধ এবং বিশ্ব সম্প্রদায়ের…

Read More

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছেন মুরাদ হাওলাদার নামের এক যুবক। অভিযোগ উঠেছে, তিনি স্থানীয় এক কাঠ মিস্ত্রির মো. ইয়াকুব মুন্সির স্ত্রী আয়েশা বেগম (৩৬), তাঁর ৬ সন্তানের মধ্যে তিন সন্তান, নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন মুরাদ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে সন্তানরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে মায়ের সন্ধান চান। ঘটনাটি ঘটেছে গত ২৪ জুন (মঙ্গলবার) বেলা ১১টার দিকে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাট মিস্ত্রি মো. ইয়াকুব মুন্সির স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে পালিয়ে যায় একই এলাকার আব্দুর…

Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান ও যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির ভেন্যু পরিদর্শনে এসে তিনি বলেন, “আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই-আগস্টেই তাদের প্রাপ্য সম্মান দিতে হবে।” তিনি জানান, ১ জুলাই থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করা হবে। এতে শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানানো হবে। ঐদিন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় সভা অনুষ্ঠিত হবে, যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই’ গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যারা কাজ করছেন, তাদের কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানাননি। এদিকে, ইসরায়েলের কৌশলগত বিষয়াবলীর মন্ত্রী রন ডেরমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সেখানে গাজা ও ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর গাজায় হামলা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছেন ট্রাম্প। তার লক্ষ্য— মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ করে আব্রাহাম চুক্তির আওতা আরও বাড়ানো, অর্থাৎ আরও আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক…

Read More

যশোর প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন নেতাকর্মী এবং একজন বাসের হেলপার। আহতরা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর আল করিম হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ৩টা ১০ মিনিটে, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২-এর মাঝামাঝি লন্ডন স্কুলের সামনে। দুর্ঘটনার সময় যশোর থেকে একটি বাসে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় আসছিলেন নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা সম্পাদক মোহাম্মদ আলী জানান, নিহতরা হলেন—মাওলানা মোস্তফা কামাল, দলের যশোর জেলা কমিটির পরিবার পরিকল্পনা সম্পাদকজালাল উদ্দিন (৬৫), সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতিজিল্লুর রহমান…

Read More

নিজস্ব প্রতিবেদক সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার (২৮ জুন) দুপুর ২টায় মহাসমাবেশের মূলপর্ব শুরু হওয়ার আগেই উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। এতে বক্তব্য রাখেন সারা দেশ থেকে আগত জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকেই রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, দোয়েল চত্বর, শহীদ মিনার এলাকায় বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের ভিড় লক্ষ করা যায়। দলীয় পতাকা ও ব্যানার হাতে তারা বাস ও মিছিলসহকারে সমাবেশস্থলের দিকে আসেন। এতে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশপথে দীর্ঘ জটলা…

Read More

নানা গুণে অনন্য জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। একদিকে পর্দায় সাবলীল অভিনয়ের দাপট, অন্যদিকে সামাজিক মাধ্যমে ঝড় তোলা উপস্থিতি— রিলস হোক বা রিয়েল লাইফ, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। সাহসী অবতারে হাজির হওয়ায় বরাবরই নজর কাড়েন এই অভিনেত্রী। ব্যক্তিত্বেও রয়েছে স্পষ্টতা আর সাহসিকতা। বর্তমানে ছুটির মুডে থাকা রুনা খান রয়েছেন দেশের বাইরে। সেখানে থেকেই ভিন্ন এক রূপে ধরা দিয়ে মুগ্ধ করছেন ভক্ত-অনুরাগীদের। কিছুদিন আগে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে এবার গন্তব্য তুরস্কের ইস্তানবুল। ঐতিহ্যবাহী এই শহর ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। সম্প্রতি ইস্তানবুলের রাস্তায় লাল রঙের স্লিভলেস থাই-হাই স্লিটেড গাউনে ধরা দেন সাহসী ফ্যাশনে— চোখে…

Read More

গত সপ্তাহে ইসরায়েলের দাবি অনুযায়ী নিহত হিসেবে প্রচারিত ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা আলী শামখানি জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার (২০ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র উদ্দেশে পাঠানো এক বার্তায় শামখানি বলেন, “আমি জীবিত এবং আত্মত্যাগে প্রস্তুত। বিজয় খুব কাছেই। ইরানের নাম ইতিহাসের উচ্চতায় আবারও উজ্জ্বল হবে।” এই বার্তাটি একযোগে প্রচার করেছে রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম ইরনা, তাসনিম এবং ফার্স নিউজ এজেন্সি। এর আগে, ১৩ জুনের হামলার পর ইসরায়েল ও কিছু ইরানি গণমাধ্যম আলী শামখানির মৃত্যুর খবর প্রকাশ করেছিল। তবে শুক্রবার ইরান সরকার জানায়, শামখানি ওই হামলায় গুরুতর আহত হলেও বেঁচে আছেন এবং বর্তমানে হাসপাতালে…

Read More

নিজস্ব প্রতিবেদক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান-কে অপসারণের দাবিতে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার সকাল থেকেই এনবিআরের ঢাকা কার্যালয়সহ সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট দফতরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।রাজধানীর এনবিআর ভবনের সামনে সকাল থেকেই সমবেত হয়েছেন তারা। আন্দোলনের প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর ব্যানারে চলছে এই কর্মসূচি। সকাল ৯টার মধ্যে যারা কার্যালয়ে প্রবেশ করেছেন তারা ভেতরে থাকলেও এরপর থেকে রাজস্ব ভবনের মূল ফটকে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ভবনের ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নিয়েছে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর ফটকের বাইরে ফুটপাত ও রাস্তার একাংশ জুড়ে অবস্থান…

Read More