Author: MK Raj

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সামরিক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নিহতদের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। জানা যায়, আজ সকালে রুমার দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএ’র গোপন ঘাটিতে সেনাবাহিনীর অভিযানে দু পক্ষের গুলাগুলিতে কেএনএফের সামরিক শাখা কেএনএ এর দুই সদস্য নিহত হন। এ সময় সেনাবাহিনী ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে গোপন ঘাটির আশপাশে কেএনএর আরো সক্রিয় সদস্য অবস্থান করছে, শেষ…

Read More

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান দমন-পীড়ন ও সম্ভাব্য গণহত্যায় সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে জাতিসংঘ।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ এই প্রতিবেদন তৈরি করেছেন, যা আগামী বৃহস্পতিবার (৩ জুলাই) জেনেভায় উপস্থাপন করা হবে। প্রতিবেদনে বলা হয়, এসব কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের দখলদার নীতিকে সহায়তা করছে। এদের কার্যক্রম এখন ‘গণহত্যার অর্থনীতি’র অংশ হয়ে দাঁড়িয়েছে। অভিযুক্ত কোম্পানির তালিকায় গুগল, মাইক্রোসফট, অ্যামাজনসহ ৪৮ প্রতিষ্ঠান প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনক, এবং অ্যামাজন ইসরায়েলকে তাদের ক্লাউড ও এআইভিত্তিক প্রযুক্তির পূর্ণাঙ্গ সরকারি ব্যবহার নিশ্চিত করেছে।এছাড়া আইবিএম ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোকে প্রযুক্তি ও…

Read More

সারা জীবন নিঃস্বার্থভাবে কবর খুঁড়ে গেছেন—পরের শেষ আশ্রয়ের জন্য। এবার সেই মানুষটির নিজের জন্যই কবর খোঁড়া হলো। খুঁড়েছেন তারই হাতে গড়া শিষ্যরা।কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, ‘শেষ ঠিকানার নিপুণ কারিগর’ মো. মনু মিয়া (৬৭) চলে গেলেন না-ফেরার দেশে। জীবদ্দশায় ৪৯ বছরে যিনি ৩ হাজার ৫৭টি কবর খুঁড়েছেন, এবার তাকে চিরবিদায় জানিয়ে কবর খুঁড়লেন তার ছয়জন শিষ্য। গত শনিবার (২৮ জুন) আছরের নামাজের পর জয়সিদ্ধি গোরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে দাফন করা হয় মনু মিয়াকে। তার কবর খোঁড়েন—ইয়াছিন মিয়া (৫৫), রমজান (৬০), নিয়ামল মোল্লা (৩০), রওশন চৌধুরী (৩৫), অপু (৩২) ও গফুর মিয়া (৪৫)—যারা সবাই কোনো না কোনো সময়…

Read More

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বেঁচে আছেন।গত ১৩ জুন দখলদার ইসরায়েলের অতর্কিত হামলার পর তাকে মৃত বলে ধারণা করা হলেও, নিউইয়র্ক টাইমস নিশ্চিত করেছে—তিনি জীবিত। বুধবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শনিবার অন্যান্য কমান্ডারদের জানাজায় শামখানিকে উপস্থিত দেখা গেছে। ঘটনার দিন, তেহরানে শামখানির অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে মিসাইল হামলা চালায় দখলদার ইসরায়েল। বিস্ফোরণে ছাদ ধসে পড়ে এবং পুরো অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় তিন ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন শামখানি। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রথম দিকে নিউইয়র্ক টাইমসই পরিবারের সদস্য ও ইরানি কর্মকর্তাদের বরাতে জানায়, শামখানি ইসরায়েলি…

Read More

নারী ফুটবলে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথ অনেকটাই সহজ করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের নায়ক ছিলেন ঋতুপর্ণা—জোড়া গোলে তিনিই এনে দিয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক জয়। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই শুরু হয় বিজয়ের উল্লাস। খেলোয়াড়, কোচিং স্টাফ—সবাই যেন আনন্দে আত্মহারা। কারণ এই জয় মানে, ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপের মূল মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। উল্লেখযোগ্য যে, ১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলেছিল। কিন্তু নারী দল কখনোই এশিয়ার এই শীর্ষ আসরে পা রাখতে পারেনি। এবার সেই অপূর্ণতা পূরণের দ্বারপ্রান্তে…

Read More

ওপার বাংলার শোবিজ জগতে তারকাদের বিচ্ছেদের খবর নতুন কিছু নয়। তবে একইদিনে দুই জনপ্রিয় অভিনেত্রীর সংসার ভাঙার খবর শোনে রীতিমতো হতবাক ভক্তরা। নেটদুনিয়ায় এখন এই খবর ঘিরে চলছে তুমুল চর্চা, আলোচনা আর কাটাছেঁড়া। প্রথমেই আসে অভিনেত্রী সুস্মিতা রায় এবং তার স্বামী সব্যসাচীর বিবাহবিচ্ছেদের খবর। নিজের জন্মদিনের সকালেই সুস্মিতার স্বামী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘‘এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।’’ এই পোস্ট পরে সুস্মিতাও নিজের প্রোফাইলে শেয়ার করেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেন, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকুন। উল্লেখ্য, এর আগেও একবার আলাদা হয়ে গিয়েছিলেন তারা। তবে পরবর্তীতে ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।…

Read More

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের পর এবার ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ দল। রঙিন পোশাকে নতুন যাত্রার শুরু হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে মিরাজের নতুন অধ্যায়, আর বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটেও সূচিত হলো নতুন এক যুগ। দীর্ঘ দুই দশক পর এমন একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশ স্কোয়াডে নেই পঞ্চপাণ্ডব—মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল,…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে (৪০) দুই মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ফলে পালিয়ে যাওয়ার পর প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন শেখ হাসিনা ও শাকিল আকন্দ। বুধবার (২ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। গত ১৯ জুন আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে…

Read More

চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা ওসির পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন। বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে থানার প্রবেশপথে অবস্থান নিয়েছেন তারা। পুলিশ প্রধান ফটক বন্ধ করে থানার ভেতরে অবস্থান করছে। পটিয়া থানার সামনে অবস্থান নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ জানিয়েছেন, ‘আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে ততক্ষণ আমাদের অবস্থান থাকবে।’ খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে-কে ধরে থানায় সোপর্দ করতে যায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে ওই…

Read More

জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় উভয় দল পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সরকারকে চাপে রাখা, নির্বাচনী জোট গঠনসহ আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছে। সভা শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সভায় আশা প্রকাশ করা হয় উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করবে। তিনি…

Read More