Author: MK Raj
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার কণ্ঠের জাদুতে মজে গানের দুনিয়া। হিন্দি কিংবা বাংলা, উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন। তবে সংগীত অনুরাগীদের জন্য এবার বড় এক দুঃসংবাদ দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। আর কোনো নতুন সিনেমার গানে (প্লেব্যাক) কণ্ঠ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে গত এতগুলো বছর ধরে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’ প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,…
আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ অপরিবর্তিত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান। তিনি বলেছেন, গ্রুপ বদল হলে দলের প্রস্তুতিতে প্রভাব পড়ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায়। এরপর বৈশ্বিক টুর্নামেন্টে থাকতে আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দেয় বিসিবি। তবে সেই প্রস্তাব আইসিসি ও আয়ারল্যান্ড দু’পক্ষই নাকচ করে দেয়। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। তাদের সবকটা ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে, যেখানে পিচ ভারত থেকে…
চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ঘটা এই সংঘাতের সময় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের একটি কার্যালয় ভাঙচুর করা হয়। এই ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রাম-১০ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। রাত ১০টার দিকে জামায়াত প্রার্থীর গণসংযোগ শেষে ফেরার পথে আমবাগান এলাকায় রেললাইনের পাশে থাকা বিএনপি সমর্থিত কোকো স্মৃতি সংসদের কার্যালয়ের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,…
ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি- এনসিপি নেতা অজিত পাওয়ারসহ বিমানে থাকা মোট পাঁচজন নিহত হয়েছেন। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৬৬ বছর বয়সী এই প্রভাবশালী নেতার প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। জানা গেছে, অজিত পাওয়ারকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বারামতী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্র জানিয়েছে, অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে আরোহী সবারই প্রাণহানি ঘটে। বিধ্বস্ত বিমানটি দিল্লির একটি চার্টার কোম্পানি ‘ভিএসআর’-এর মালিকানাধীন…
ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর চলমান গণহত্যা, ধর্ষণ ও অনাহারের মতো ভয়াবহ অপরাধের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি কমেডিয়ান গাই হোচম্যান। এর জেরে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের ‘ফাইন আর্টস থিয়েটার’ কর্তৃপক্ষ তার নির্ধারিত শো বাতিল করে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। চলতি সপ্তাহে বেভারলি হিলসের ওই ভেন্যুতে হোচম্যানের একটি স্ট্যান্ড-আপ কমেডি শো হওয়ার কথা ছিল। তবে তার বিতর্কিত পূর্ব কর্মকাণ্ডের জন্য আয়োজক প্রতিষ্ঠান ‘স্ক্রিনিং সার্ভিসেস গ্রুপ’-এর কাছে অসংখ্য অভিযোগ জমা পড়ে। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। থিয়েটার কর্তৃপক্ষের পক্ষ থেকে হোচম্যানকে একটি সুযোগ দেওয়া হয়েছিল। তাকে শর্ত দেওয়া হয় যে, তিনি যেন সামাজিক মাধ্যমে স্পষ্ট ঘোষণা দেন , তিনি ফিলিস্তিনিদের ওপর চালানো…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, ১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, আমাদের বোনেরা-মায়েরা, সাধারণ মানুষেরা যেন নির্ভয়ে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে। যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, আমরা ১০ দল…
তুষারঝড় ও তীব্র শীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম এপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরাকানসাস, কানসাসসহ, ম্যাসাচুসেটস, টেনেসিসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসছে মৃত্যুর খবর। নিউইয়র্ক অঙ্গরাজ্যর রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তার শহরে গত ২ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েক জন সড়ক ও অন্যান্য দুর্ঘটনার জেরে মারা গেছেন। বাকিরা মারা গেছেন হাইপোথার্মিয়ায়। ভয়াবহ ঠান্ডায় দীর্ঘ সময় কাটালে তীব্র কাঁপুনি, পানিশূন্যতাসহ অন্যান্য যেসব শারীরিক উপসর্গ দেখা দেয়— সেসব উপসর্গের সমষ্টিকে হাইপোথার্মিয়া বলে। উত্তর মেরু থেকে…
তীব্র তাপমাত্রা বৃদ্ধির ফলে ২০৫০ সালের মধ্যে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ছয়টি দেশ, যার একটি বাংলাদেশ বলে নতুন এক আন্তর্জাতিক গবেষণায় জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) গবেষণাটি নেচার সাসটেইনেবিলিটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে তাপপ্রবাহ সংকট ক্রমেই গভীর হচ্ছে—যার মারাত্মক প্রভাব পড়ছে দৈনন্দিন জীবন, অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর। জীবাশ্ম জ্বালানির বর্তমান ব্যবহার অব্যাহত থাকলে আগামী ২৫ বছরের মধ্যে চরম তাপে আক্রান্ত বৈশ্বিক জনসংখ্যার অনুপাত প্রায় দ্বিগুণ হতে পারে। শিল্প-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে চলতি শতাব্দীর মাঝামাঝি বিশ্বের ৪১ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় ৩৭৯ কোটি…
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান নাটক নতুন মোড় নিতে শুরু করেছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে গত শনিবার বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি। তবে এখন নতুন করে ক্ষীণ আশা জেগেছে, আইসিসি হয়তো বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে। তবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী শুক্রবার বা সোমবার তারা এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে গতকাল প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠক শেষে জানান বোর্ড প্রধান মহসিন নাকভি। আর পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলেই বাংলাদেশকে ফেরানো হবে। পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে সব…
সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (Sehri Iftar Time 2026) চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৭ হিজরি সালে রমজান শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ইতোপূর্বে সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হতো এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হতো। তবে এবার সাহরির সময় শেষেই ফজরের ওয়াক্তের সূচনা ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে সতর্কতামূলক সময়সূচি। হাদিসে সতর্কতামূলক সময়ের কোনো বর্ণনা না থাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও দেশের শীর্ষস্থানীয় মুফতিদের মাধ্যমে এই সময় নির্ধারণ করা হয়েছে। এ বছর ঢাকা ছাড়াও দেশের ৬৪ জেলার জন্য ৬৪টি আলাদা সময়সূচি প্রকাশ করেছে ফাউন্ডশেন।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.