Author: MK Raj
আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি জানান। জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন-একসঙ্গে চলতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। তাই আগামী ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। যদি সেটা না হয়, তাহলে এর পরবর্তী দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশ নেই, এমন কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু…
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এটি ছিল দু’জনের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ, যদিও এর আগে টেলিফোনে তাদের মধ্যে আলোচনা হয়েছিল। এই বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। তিনি বলেন, “পাকিস্তান সর্বদা শান্তিপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।” বৈঠকে ইসহাক দার ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে বলেন, “পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ হলেও আমরা শান্তি চাই।” তিনি অভিযোগ করেন, “বিশ্বকে বিভ্রান্ত করতে এবং পাকিস্তানকে হেয় করার…
‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। যদি কেউ আইনসংগত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা এর বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে চাকরি থেকে বরখাস্ত করা। বুধবার (২৩ জুলাই) রাতে রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেছেন বলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন অধ্যাদেশে সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধানে বলা হয়েছে, আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন, যদি কোনো সরকারি কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসংগত কারণ ছাড়া সরকারের…
সন্তানের সামনে মাকে গণধর্ষণ!
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে দেখা যায় এক ভীতসন্ত্রস্ত মা তার শিশুসন্তানকে নিয়ে সেনানিবাসের সামনে দাঁড়িয়ে কান্না করছেন। শিশুটি কন্ঠে চিৎকার করছে, “তুমি ভালো না, অনেক খারাপ; আমার মায়ের সাথে খুব বাজে আচরণ করেছো।” ভিডিওতে একজন ব্যক্তি এগিয়ে এসে নারীর সান্তনা দেন এবং ভয়ের কিছু নেই বললেও মা ভয়ংকর এক ঘটনার বর্ণনা দিতে শুরু করেন। তিনি জানান, হাসপাতালের রুমে থাকা অবস্থায় ব্রিগেডিয়ার, একজন কমান্ডারসহ কয়েকজন ভারতীয় আর্মি অফিসার হঠাৎ এসে রুমে ঢুকে পড়েন। দরজা লাগিয়ে মোবাইল কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন। এরপরই তাদের দ্বারা তিনি গণধর্ষণের শিকার হন। এই নারী কর্নেল অমিত কুমারের স্ত্রী বলে জানা যায়। কর্নেল নিজেও…
বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খায়রুল হকের প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি বাংলাদেশের একজন বড় শুত্রু, যিনি বিশাল ক্ষতি করেছেন, বড় পদে থেকে। সেই পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন, সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক। খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে আকাশ-পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করে বিএনপি…
চাঁদা না পেয়ে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়ন পরিষদে তালা এবং স্থানীয় বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে বহিষ্কারও করা হয়েছে। আটকরা হলেন—লছমনপুর ইউনিয়নের বড় ঝাউয়েরচর এলাকার আলতাব হোসেনের ছেলে মো. সবুজ আহাম্মেদ (৩৫) ও কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন ইসলাম সাগর (২৬)। বুধবার রাতে লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের লছমনপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লছমনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সবুজ আহাম্মেদ ও বর্তমান স্থগিতকৃত সভাপতি আল…
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভিড় ঠাসা একটি ট্রেনের কামরায় একজন মাঝবয়সি পুরুষ হাত আড়াল করে অনেক কম বয়সি তরুণীকে চুমু খাচ্ছেন। ভিডিওতে ট্রেনের অন্য যাত্রী দাঁড়িয়ে আছেন, যাদের অনেকের বসার আসন নেই। মাঝবয়সি ওই ব্যক্তি বসে তরুণীর সঙ্গে আদর করে যাচ্ছেন, কিন্তু ঠোঁটের স্পর্শ আড়াল করতে হাত দিয়ে মুখ ঢেকে রাখছেন। তরুণী চোখ বন্ধ করে থাকলেও পরিস্থিতি স্পষ্ট। ভিডিওটি প্রথম পোস্ট করেন মনোজ শর্মা নামের এক সাংবাদিক। পরপর ভাইরাল হওয়া এই ভিডিওতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই যুগলের এই অশালীন আচরণকে নিন্দা জানিয়ে রেল কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এক নেটিজেন মন্তব্য…
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুইটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশি টাকায় ৫৩ কোটি টাকার বেশি মূল্যের বাড়ি দুইটি ভার্জিনিয়ায় অবস্থিত। যা কেনা হয়েছিল ২০২৪ সালের ৬ জুলাই ও ২০১৪ সালের ৫ মে। দুদক থেকে পাওয়া তথ্যানুযায়ী, শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের ভার্জিনিয়ায় একাধিক বাড়ির খোঁজ পাওয়া গেছে। যাচাই করে দেখা গেছে— তিনি বাংলাদেশের আয়কর নথিতে এসব বাড়ির তথ্য দেননি। নাম প্রকাশ না করার শর্তে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, সজীব ওয়াজেদ জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দুইটি বাড়ির সন্ধান পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তা…
গাজায় চলমান সংঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, দক্ষিণ গাজায় সংঘর্ষ চলাকালে তিনি আহত হন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৮৬৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায়। এর জবাবে গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২১৯ জন, আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৪৫ জন।অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে আরও ১০ জন ফিলিস্তিনি অনাহারে প্রাণ হারিয়েছেন বলে…
রাশিয়ার আমুর অঞ্চলে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবিমান নিখোঁজ হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের একটি আন-২৪ মডেলের ফ্লাইটের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এ ঘটনার পরপরই শুরু হয়েছে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান। আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে—বিমানে ছিল ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু, যার মধ্যে ৫ জন শিশু। তিনি বলেন, “বিমান খোঁজার জন্য সব ধরনের উদ্ধারকারী দল মোতায়েন করা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.