Author: MK Raj

বিএনপি সরকারি দল হওয়ার পর সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ডাক বাংলোতে এনসিপির মহানগর কমিটির সাধারণ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন নাহিদ। নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণের রায় প্রতিফলন হয়েছে। ৭০ শতাংশ মানুষই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। বিএনপির দলীয় প্রধানও গণভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা করেছেন। এখন বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে। সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে সব সংস্কার বাস্তবায়ন করতে সরকারি দলের…

Read More

নাটকীয় পরিবর্তনের সুর বাজছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। আগ্রাসনমূলক কঠোর সব নীতি বাস্তবায়ন করতে গিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো ৫০ অঙ্গরাজ্য এবার ফুঁসে উঠেছে ‘নো কিংস’ আন্দোলনে। প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে রাস্তায় নেমে এসেছেন প্রায় ৮০ লাখ মানুষ; সবার কণ্ঠে এক দাবি, ‘ট্রাম্প হঠাও’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তৃতীয় দফার দেশব্যাপী বড় আন্দোলন। ‘ঘর থেকেই শুরু হোক রেজিম পরিবর্তন’ প্ল্যাকার্ড নিয়ে নিউইয়র্ক শহরে বিক্ষোভরত এক মার্কিন যুবক। ছবি: বিবিসি বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অন্তত ৩ হাজার ৩০০টি স্থানে…

Read More

সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতারের পর এক-এগারোর অন্য কুশীলবদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুশীলবদের মধ্যে বিদেশে অবস্থানকারীরা যেমন সতর্ক অবস্থানে চলে গেছেন, পাশাপাশি দেশে অবস্থানকারীরা চলে গেছেন আত্মগোপনে। খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক ওই দুই শীর্ষ কর্মকর্তার গ্রেফতারের পর কেউ কেউ দেশ ছাড়ারও চেষ্টা করছেন। তবে তাদের বিদেশ যাত্রার ওপর রয়েছে নিষেধাজ্ঞা। ওই কুশীলবরা কেউ বিমানবন্দর অতিক্রম করতে গেলে বাধার মুখে পড়বেন বলে গোয়েন্দা সূত্রে তথ্য মিলছে। সূত্র বলছে, দুই শীর্ষ কর্মকর্তা ছাড়াও এক-এগারোর সময় প্রভাবশালী কর্মকর্তাদের ছত্রছায়ায় কেউ কেউ নানা অপকর্মে…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। শনিবার (২৮ মার্চ) ‎দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই এ সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংস্কারে রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে, তার মধ্যে…

Read More

প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্ক, সক্ষম প্রত্যেক মুসলিমের উপর দিনে পাঁচবার নামাজ আদায় ও রমজান মাসে রোজা রাখা ফরজ। নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদতের বিধানের পাশাপাশি অক্ষমতা, অপারগতায় প্রতিবিধানও দিয়েছেন আল্লাহ তায়ালা। রোজার মাসে মুসাফির ও অসুস্থ ব্যক্তি, গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী নিজের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা থাকলে রমজানে রোজা না রেখে পরে তা কাজা করে নেওয়ার বিধান রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘সিয়াম বা রোজা নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে, তারা অন্য সময়ে এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আর যাদের রোজা পালনের সক্ষমতা নেই, তারা এর পরিবর্তে ফিদিয়া, (প্রতি রোজার জন্য) একজন মিসকিনকে…

Read More

কোনো জাতির স্বাধীনতা কখনো হঠাৎ করে আসে না। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, রক্ত আর আত্মমর্যাদাবোধের ভেতর দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসও সেরকম এক ইতিহাস—যেখানে এক ভাষাভিত্তিক জাতি তাদের সাংস্কৃতিক অস্তিত্ব, রাজনৈতিক অধিকার এবং মানবিক মর্যাদা রক্ষার জন্য অসাধারণ আত্মত্যাগের নজির স্থাপন করেছে। বাঙালির এই আত্মত্যাগ কেবল নতুন একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে তাই নয়, বাঙালির এই আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের এক অনন্য উদাহরণ হয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক রাজনৈতিক ঘটনা নয়। দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার পরিণতি। যার কেন্দ্রে ছিল বাঙালির রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক মর্যাদা এবং অর্থনৈতিক ন্যায়বিচারের দাবি। ১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনের পর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, যার দুটো…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইতিমধ্যে ‘শাসন পরিবর্তন’ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘বড় ধরনের আঘাত’ হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে একটি অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেছেন। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ‘ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে’ এবং ইরানের ‘আর কোনো বিমানবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।’ তিনি আরও বলেছেন, ‘আমরা সর্বোচ্চ নেতাকে হত্যা করেছি এবং মনে হচ্ছে তার ছেলে গুরুতর আহত হয়েছেন।’ ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ৩ হাজার ৪৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও ৩ হাজার ৪৫০টি লক্ষ্যবস্তু বাকি রয়েছে। ইরান সম্পর্কে পরবর্তী কী করা হবে তা তিনি পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান। ইরানকে…

Read More

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সেই নাসিমার জীবনের লড়াই শেষ পর্যন্ত থেমে গেল রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায়। গত বুধবার (২৫ মার্চ) বিকেলে ঢাকা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে, যাতে অন্যদের সঙ্গে নাসিমাসহ একই পরিবারের চারজন প্রাণ হারান। শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর স্থানীয় পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে নাসিমা তার ভাগনি, ভাগনি জামাই ও শিশুকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে বাসে রওনা হন। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি…

Read More

জুমার দিনকে মুমিন মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন উল্লেখ করে তিনটি গুরুত্বপূর্ণ আমল নিয়মিত পালনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আমলগুলো আঁকড়ে ধরার সংকল্প করা উচিত। প্রথম আমল হিসেবে তিনি জুমার দিন বেশি বেশি দরুদ শরিফ পাঠের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন—জুমার রাত ও জুমার দিনে তার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে। সাধারণত কোনো আমল ‘পরিমাণে বাড়ানোর’ কথা নবীজি খুব কমই বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা জিকির বেশি করার কথা বলেছেন, আর হাদিসে নবীজি বিশেষভাবে দরুদের পরিমাণ বাড়াতে বলেছেন। অর্থাৎ আমলের…

Read More

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য নতুন কঠোর নীতি ঘোষণা করেছে, যা লাখ লাখ প্রবাসীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে আগামী ১ জুন থেকে ‘এমপ্লয়মেন্ট পাস’-এর জন্য ন্যূনতম বেতনসীমা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালয়েশিয়া সরকারের ২০২৫ সালের জাতীয় পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে দেশটির মোট শ্রমশক্তির ১৪ শতাংশের বেশি বিদেশি কর্মী। এই হার ২০৩৫ সালের মধ্যে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে দেশটিতে অবস্থানরত প্রায় ৮ লাখ বৈধ বাংলাদেশি এবং আরও কয়েক লাখ অনিয়মিত কর্মীর চাকরি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা…

Read More