Author: MK Raj

বিনোদন জগতে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতে এবার নতুন চমক নিয়ে এসেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব—‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। এই প্রথমবারের মতো সৌদি মাটিতে এমন বিশাল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত। আয়োজনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রিয়াদের বিখ্যাত মিডিয়াপাড়া, বুলেভার্ড সিটি। বিশ্বজুড়ে জনপ্রিয় সব স্ট্যান্ডআপ কমেডিয়ানদের অংশগ্রহণে জমে উঠবে এই উৎসব। ইতোমধ্যে কমেডির রাজা খ্যাত কেভিন হার্ট তার অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। তাকে…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটীয় নানা উন্নয়নে ব্যস্ত সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন ধরে কাজ করেছেন আইসিসির হয়ে। যে কারণে অনেক দেশের সঙ্গে কাছ থেকে কাজ করার অভিজ্ঞতার রয়েছে বুলবুলের। এবার জাতীয় দলের স্কোয়াড গঠন, মানদণ্ড ও কাঠামো নিয়ে তিনি কথা বলেছেন। গতকাল শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বুলবুল আফগানিস্তানের উদাহরণ টেনে বলেন, ‘কীভাবে ইমার্জিং ও হাইপারফরম্যান্স দল গঠন করা হবে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে হাইপারফরম্যান্স থেকে খেলোয়াড়রা জাতীয় দলে যাবে সেগুলো অত্যন্ত কঠোরতার সঙ্গে যাচাই করত আফগানিস্তান।’ খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছ ও কঠিন একটি পদ্ধতি থাকতে…

Read More

রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন আটক হওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন উমামা ফাতেমা। তিনি লিখেছেন, এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আটক পাঁচজনের ছবিসহ পোস্টটি দেন উমামা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা ‘আমার ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এসআই সাহেব আলী’ তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন…

Read More

প্রবল আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজায় অবশেষে ত্রাণ বর্ষণ শুরু করেছে ইসরায়েল। শনিবার রাতে গাজার কিছু এলাকায় আকাশপথে খাবারের বস্তা ছুড়ে ফেলে ইসরায়েলি সেনাবাহিনী। তবে সেই ত্রাণই হয়ে দাঁড়িয়েছে নতুন বিপদের কারণ। বস্তার আঘাতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। শনিবার ইসরায়েল ডিফেন্স ফোর্স (IDF) জানায়, গাজায় সাতটি বস্তায় ময়দা, চিনি ও ক্যানজাত খাবার ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়। তবে একটি ট্রাকেও যতটা খাবার বহন করা যায়, তার চেয়েও কম এই সরবরাহ—এমনটাই বলছেন পর্যবেক্ষকরা। রবিবার থেকে গাজায় প্রতিদিন নির্দিষ্ট সময় ‘সামরিক বিরতি’ চালু করার ঘোষণাও এসেছে ইসরায়েলের পক্ষ থেকে। বলা হয়েছে, আল-মাওয়াসি, দেইর…

Read More

বলিউডে এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হল গত শুক্রবার রাতের মুম্বাই। হিন্দি ক্রাইম থ্রিলার ‘So Long Valley’-এর প্রিমিয়ারে প্রকাশ্যে পরিচালক মান সিং-কে জুতা ছুঁড়ে মারলেন অভিনেত্রী রুচি গুজ্জার। মুহূর্তেই সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচনা-সমালোচনায় সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। জানা যায়, ছবির সহ-প্রযোজক করণ সিং চৌহান-এর বিরুদ্ধে আগেই ২৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন রুচি। তার দাবি, করণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রযোজক হিসেবে যুক্ত করে লাভের ভাগ দেওয়ার কথা বলে একাধিক কিস্তিতে অর্থ আদায় করেছিলেন। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে ঘটে এই লেনদেন। প্রিমিয়ারের দিন পরিচালক মান সিং-এর সঙ্গে মুখোমুখি হন রুচি। উত্তেজনার একপর্যায়ে ক্ষোভে…

Read More

যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর অংশ হিসেবে নাগরিকত্ব পরীক্ষাকে আরও কঠিন করার পাশাপাশি এইচ-১বি ভিসা ব্যবস্থায় পরিবর্তন এনে উচ্চ বেতনের চাকরিদাতাদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব এসেছে। এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো। শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এডলো বলেন, “বর্তমানে (নাগরিকত্ব পাওয়ার) পরীক্ষাটি খুব কঠিন নয়। খুব সহজেই উত্তর মুখস্থ করে পাস করা যায়। এতে আমরা প্রকৃত আইনের চেতনাকে অনুসরণ করছি না বলেই মনে হয়।” তিনি জানান, তার সংস্থা ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের…

Read More

২০২৪ সালের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাবপত্র জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রিজভী জানান, ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বর্তমানে দলের তহবিলে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। তিনি বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রির আয়, ব্যাংক সুদ ও এককালীন অনুদান থেকেই দলের আয়ের উৎস এসেছে। ব্যয় হয়েছে বিভিন্ন…

Read More

স্ত্রীর বিলাসী চাহিদা পূরণ করতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত জীবন আর সামাজিক সম্মান সব কিছু বিসর্জন দিলেন এক যুবক। বিবিএ পাস করা এই তরুণ ভালো বেতনের চাকরি ছেড়ে নাম লেখালেন অপরাধের জগতে। স্ত্রীর উচ্চাশা মেটাতে না পেরে শেষমেশ পেশা হিসেবে বেছে নিলেন চুরি। রাজস্থানের এই ঘটনায় হতবাক সবাই। ভারতের রাজস্থানে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের জালে ধরা পড়ার পর সামনে আসে যুবকের এই অপরাধ জগতে পা রাখার অপ্রত্যাশিত কারণ। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন-এর এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি জয়পুর শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় দিনে-দুপুরে এক নারীর গলা থেকে চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ…

Read More

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তরে দেশটির অভিবাসন মহাপরিচালক, ওয়াইবিএইচজি দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. শামীম আহসান। এই সাক্ষাতে হাইকমিশনার মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণে কৌশলগত আলোচনার মাধ্যমে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে মনে করে হয়। এছাড়া অভিবাসন এবং কর্মশক্তি ব্যবস্থাপনায় সহযোগিতার দিকগুলোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন উভয়ে। উল্লেখ্য, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের ৩০০-৫০০ রিঙ্গিত জড়িমানা দিয়ে কোনোরকম শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটি। তবুও থেমে নেই ধরপাকড়, প্রতিদিন কোথাও না কোথাও অভিযান চালিয়ে অসংখ্য অবৈধ অভিবাসীদের আটক করা হচ্ছে।…

Read More

বসতঘরের ভেতরে হাঁটুপানি, রান্নাঘর থেকে উঠান—সবই এখন পানির রাজত্বে। স্তব্ধ চোখে দাঁড়িয়ে আছেন নিঝুমদ্বীপের বাসিন্দা মো. মিলন। তার চোখে হতাশা, মুখে কথা নেই। স্ত্রী-সন্তান ঠাঁই নিয়েছেন খাটের উপর, গবাদিপশুগুলো কোনোভাবে টিকে আছে গ্রামীণ কাঁচা সড়কে। চারদিকে শুধু পানি আর নীরবতা—যেন নিঝুমদ্বীপের প্রতিটি ঘরেই এখন এমন করুণ চিত্র। শনিবার (২৬ জুলাই) সকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ। হাঁটু থেকে কোমর সমান পানি ঢুকে পড়েছে বাড়িঘর, দোকানপাট ও সড়কে। মাছের ঘের ভেসে গেছে, তলিয়ে গেছে শাকসবজি ও ধানের জমি। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। স্থানীয়রা জানান, জোয়ারের…

Read More