Author: MK Raj

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দর্শকরা সাধারণত শান্ত, ধীরস্থির এবং মার্জিত এক অভিনেত্রী হিসেবে চেনেন। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওতে উঠে এসেছে তার এক অজানা ও বিস্ময়কর দিক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি একটি পুরনো সাক্ষাৎকারের, যেখানে দীপিকার পাশে বসে ছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই রণবীর মজার ছলে দীপিকার এক গোপন রাগী মুহূর্তের গল্প ফাঁস করেন। দীপিকা তাকে বারবার থামাতে চাইছিলেন, কিন্তু রণবীর হেসে বলেন— ‘একদিন দীপিকা ফোনে কিছু একটা অর্ডার করছিল। আমি তার সঙ্গে খুনসুটি করছিলাম। এতে দীপিকা এতটাই বিরক্ত হয়ে যায় যে রাগে ফোনটাই ভেঙে ফেলেছিল!’ এই বক্তব্যে পাশে বসে থাকা দীপিকা প্রথমে থামানোর চেষ্টা করলেও…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধের সময়ও আহতদের চিকিৎসা বন্ধ হয় না- এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অথচ জুলাই বিপ্লবের দিনগুলোতে বাংলাদেশে তার ব্যতিক্রম ঘটেছে। আন্দোলনের সময় চিকিৎসকদের ওপর হামলা ও হুমকি চালানো হলেও যারা আহতদের চিকিৎসা দিয়েছেন, তারাই এই জুলাইয়ের সত্যিকারের নায়ক। সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত ‘জুলাই স্মরণ অনুষ্ঠানে’ এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ড. ইউনূস। জুলাই বিপ্লবে চিকিৎসকদের মানবিক অবদানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় আহতদের চিকিৎসা না দেওয়ার সুস্পষ্ট নির্দেশ ছিল কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সেই বাধা ভেঙে আহতদের পাশে…

Read More

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় চারটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে যখন আলোচনার সূচনা হতে চলেছে, তখনই সংলাপ ত্যাগ করলেন বিএনপির প্রতিনিধি সালাহউদ্দীন আহমেদ। সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের শুরুতেই আলোচনায় ওঠে সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক (সিএজি) এবং ন্যায়পাল (ওম্বাডসম্যান) নিয়োগের বিষয়টি। এ সময় আলোচনার সূচনা করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। কিন্তু আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ এবং তাৎক্ষণিক সংলাপ কক্ষ থেকে ওয়াকআউট করেন। পরে অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তারা…

Read More

পুলিশের নিরবচ্ছিন্ন কর্মঘণ্টার জন্য বিশেষ বেতন কাঠামো চান গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি বলেন, ‘‘পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো নির্ধারিত সময়সীমা নেই। জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট অফিস সময় থাকলেও, পুলিশের কাজ ২৪ ঘণ্টার। রাত ২টা বা ৩টাতেও যদি কোনো জরুরি ঘটনা ঘটে, থানার অফিসার ইনচার্জ বা অন্য পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক ডিউটি পালন করতে হয়। এই বাস্তবতা বিবেচনা করেই কর্মঘণ্টা অনুযায়ী বেতন কাঠামো তৈরি করা উচিত।’’ রবিবার (২৭ জুলাই), রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর স্বাধীন পুলিশ কমিশন গঠনের আলোচনা সভায় এসব কথা বলেন…

Read More

২০২৩ সালের ফেব্রুয়ারি— তখনও ঘুম ভাঙেনি দক্ষিণ-পূর্ব তুরস্কের শহরগুলো। ভোর ৪টা ১৭ মিনিটে আচমকা কেঁপে উঠে মাটি, মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় শত শত ভবন। প্রাণ হারায় ৫৫ হাজারের বেশি মানুষ। অথচ, এমন ভয়াবহ বিপর্যয়ের আগে গুগল চাইলেই সতর্ক করতে পারতো ১ কোটির বেশি মানুষকে। কিন্তু পারেনি। সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে জানায়, ওই ভূমিকম্পের সময় গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়াক অ্যালার্টস সিস্টেম কার্যত ব্যর্থ হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভূমিকম্পের কম্পন শনাক্ত করে আগাম সতর্কতা পাঠানোর কথা। গুগলের ভাষ্য অনুযায়ী, ৭.৮ মাত্রার ওই ভূমিকম্পে ‘টেক অ্যাকশন’ সতর্কবার্তা পেয়েছিল মাত্র ৪৬৯ জন। অথচ, সময়মতো এই বার্তা পৌঁছালে মানুষ হাতে পেতো অন্তত ৩৫ সেকেন্ড, যা…

Read More

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এনসিপি আপসহীনভাবে কাজ করে যাবে। রবিবার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সময় দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি। এই পদযাত্রা দেশের একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণ-পরিষদের নির্বাচনের জন্য; যে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশের আগামীর সংবিধান নির্ধারণ করবে।’ পথসভায়…

Read More

এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও ঐকমত্যে এসেছেন দলগুলোর নেতারা। রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এ কথা জানান। সংলাপে আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের কাউকে ডাকা হয়নি। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রানৈতিক দল সংলাপে অংশ নিয়েছে। আলী রীয়াজ বলেন, আমরা একটা বিষয়ে একমত হয়েছিলাম কিন্তু সেটা বলা হয়নি। সেটা হলো এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করবেন। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব।…

Read More

অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলায় সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ১৪ কোটি ৮ লাখ…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা ব্যারাজ এবং দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক অঙ্গীকার। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে এই দাবি তোলে, তাহলে সেটি আর থামিয়ে রাখা যাবে না। রবিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত “পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি বলেন, “প্রায় ৮ কোটি মানুষের জীবন-জীবিকা পদ্মা ব্যারাজ ও পদ্মা সেতুর ওপর নির্ভরশীল। কিন্তু সাতবার সম্ভাব্যতা যাচাই সত্ত্বেও আজও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই, এই প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এগোনো সম্ভব নয়।…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নানা ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে উঠছে। কিন্তু এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নত হয়নি। রোববার (২৭ জুলাই) নির্বাচন কমিশনে দলের ২০২৪ সালের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে নির্বাচন কমিশন ছিল সরকারের হাতের পুতুল। দলীয় দৃষ্টিভঙ্গিতে গঠিত কমিশন গণতন্ত্রকে কবর দিয়েছে। কিন্তু বর্তমান কমিশনের কাছে দেশের মানুষ একটাই প্রত্যাশা— তারা যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করে। রিজভীর ভাষায়, “মানুষ চায় আর যেন শেখ হাসিনার প্রশাসনের নিপীড়ন ফিরে না আসে। এখনো অনেক কিছু সম্ভব হয়ে ওঠেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতিও…

Read More