Author: MK Raj

কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল ধরেছে। আর সেই কারণেই স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আপাতত মেট্রো চলবে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত, ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার দুপুরের দিকে স্বাভাবিকভাবেই যাত্রীদের চাপ ছিল মেট্রো স্টেশনগুলোতে। দুপুর ১টার সময় কবি সুভাষমুখী একটি মেট্রো শহীদ ক্ষুদিরাম স্টেশনে এসে থেমে যায়। এরপর দীর্ঘক্ষণ কেটে গেলেও চলাচল স্বাভাবিক হয়নি। পরে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আপ এবং ডাউন উভয় লাইনেই আংশিকভাবে মেট্রো চলাচল শুরু হয়। তবে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছিল, এবং খালি রেক পাঠানো হচ্ছিল কবি সুভাষ স্টেশনের দিকে। মেট্রো কর্তৃপক্ষের…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভুত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মিডটাউনে হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন যাদের মধ্যে চারজন মারা গেছেন। এই ঘটনায় নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি এম-ফোর রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিনসহ একটি রিভলবার পাওয়া গেছে। তার নেভাদা রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করার পর ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে নিউইয়র্ক…

Read More

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রামে গ্রুপকলে কথা বলা নিয়ে চাঁদাবাজি চলছে। আওয়ামী লীগ সরকারের পতন ও দলীয় প্রধান পালিয়ে যাওয়ায় বিপর্যস্ত দলটির অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিয়ে মুখ খুলেছেন দলটির একাধিক নেতা। আওয়ামী লীগের একাধিক সূত্র ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-কে জানিয়েছে, দলটি এখন বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। টেলিগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার নামে চাঁদাবাজি চলছে, বিভিন্ন অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে। এসব নিয়ে নেতাদের অনেকে চরম অস্বস্তিতে আছেন। এ ছাড়া এসব টেলিগ্রাম গ্রুপে গোয়েন্দা সংস্থাগুলোর অনুপ্রবেশ ঘটেছে। এসব গ্রুপের মাধ্যমে দলীয় কর্মীদের চিহ্নিত…

Read More

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আবারও দাউদাউ করে জ্বলছে। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। রবিবার (২৭ জুলাই) রাতে দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে এ হুমকি দেন তিনি। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সেখানে দাঁড়িয়েই ইরানকে আবারও হামলার হুঁশিয়ারি দেন কাটজ। একইসঙ্গে খামেনিকে লক্ষ্যবস্তু বানানোর হুমকিও দেন তিনি। ইসরায়েল কাটজ বলেন— “আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে সরাসরি বার্তা দিচ্ছি: যদি ইসরায়েলকে হুমকি দেওয়া বন্ধ না করেন, তবে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। এবার আগের চেয়ে বেশি শক্তি নিয়ে, আর আপনি নিজেও আমাদের লক্ষ্যবস্তু হবেন।” এই বিস্ফোরক মন্তব্যটি ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’-এ উদ্ধৃত হয়।…

Read More

ইসরায়েলের কঠোর অবরোধে ক্ষুধার্ত গাজা উপত্যকা—যেখানে দিনের পর দিন খাবারের জন্য হাহাকার। এই মানবিক সংকট আর সহ্য করতে না পেরে হৃদয় ছুঁয়ে যাওয়া এক উদ্যোগ নিয়েছেন মিসরের সাধারণ মানুষ। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সমুদ্রপাড়ে দাঁড়িয়ে মিসরের কয়েকজন নাগরিক ছোট ছোট বোতলের মধ্যে চাল-ডাল-মসুর ভরে সেগুলো গাজার দিকে ছুঁড়ে দিচ্ছেন। তাদের প্রত্যাশা, হয়তো স্রোতের টানে কোনোটাই গাজার উপকূলে পৌঁছাবে। অবশেষে সেই আশা সত্যি হয়েছে। গাজার এক জেলে সমুদ্রে মাছ ধরার সময় একটি বোতল উদ্ধার করেন, যেটির ভিতরে ছিল কিছু খাবার ও একটি ছোট্ট নোট। বোতল হাতে নিয়ে তিনি বলেন, “বলুন আল্লাহু আকবার! আমাদের মিসরের ভাইয়েরা চাল-ডাল পাঠিয়েছেন। আজ অন্তত কিছু…

Read More

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মোবাইল ফোনে ঢাকা পোস্টকে এ কথা বলেন তিনি। এ জেড এম জাহিদ হোসেন বলেন, যদি প্রয়োজন হয় তাহলে ম্যাডামকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা হয়নি। কিছু গণমাধ্যমে বলা হচ্ছে ‘খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন’- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি…

Read More

ভারতের জম্মু-কাশ্মিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই শুরু হয়েছে সেনা-পুলিশের যৌথ অভিযান ‘অপারেশন মহাদেব’। রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে দাচিগামের পাহাড়ি জঙ্গলে এ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মির পুলিশ। অভিযানে এখন পর্যন্ত ৩ জন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনীর ‘চিনার কোর’। নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে—সুলেমান, আবু হামজা ও ইয়াসির। তারা সবাই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক লস্কর-ই-তৈয়বা (LeT)-র সক্রিয় সদস্য ছিলেন বলে দাবি করা হচ্ছে। নিহত সুলেমান ছিলেন সিনিয়র এবং নেতৃস্থানীয় জঙ্গি। ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রায় ১৫০ জন সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে কাশ্মিরে অনুপ্রবেশ করেছে। দাচিগামের জঙ্গলে এদের একটি অংশ আত্মগোপন করে আছে এমন তথ্যের…

Read More

রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন শীর্ষ নেতার গ্রেপ্তার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৮ জুলাই) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত যুবদলের কর্মসূচিতে তিনি বলেন, “যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি।” অনুষ্ঠানে তিনি জানান, “দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জোর করে একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্যের কাছ থেকে ৫০ লাখ টাকা আদায় করেছে। এটাই কি আমরা চেয়েছিলাম? এত দ্রুত এমন ঘটনা ঘটলে ভবিষ্যৎ কী দাঁড়াবে?” গুলশান থানার তথ্য অনুযায়ী, ১৭ জুলাই আন্দোলনের নেতা আবদুর রাজ্জাক (রিয়াদ) ও কাজী গৌরব অপু সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে…

Read More

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তারই বাল্যবন্ধু সিফাতুর রহমান সৈকত থানা সূত্রে জানা গেছে, এই অভিযোগ এখনও জিডি হিসেবে গ্রহণ করা হয়নি, তবে বিষয়টি প্রাথমিক তদন্তাধীন। অভিযোগে বলা হয়েছে, কথাকাটাকাটির একপর্যায়ে তাসকিন সৈকতকে কিল-ঘুষি মারেন। মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন, “তারা একে অপরের পরিচিত। অভিযোগে সরাসরি মারধরের কথা না থাকলেও শারীরিক আঘাতের ইঙ্গিত রয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এই বিষয়ে তাসকিন বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দেড় লাখ পুলিশ সদস্যকে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফায় একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটি মিটিং করেছিলেন। আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হলো। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া…

Read More