Author: MK Raj
ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে…
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে মঙ্গলবার (২৯ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি জনগণকে হত্যা করে গণহত্যা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সবাইকে বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে স্বাগত…
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার হাতে এখন মাত্র ১০ থেকে ১২ দিনের সময় আছে। তা না হলে, রাশিয়াকে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা ও শুল্কের মুখোমুখি হতে হবে। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব। রাশিয়া মনে হয় যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্কসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হব।” ট্রাম্প আরও জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর ‘সেকেন্ডারি ট্যারিফ’-এর হুমকি দিয়েছেন। যার মানে, রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোকেও…
ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেছে, এসব নির্বাচন নির্ধারিত সময়ে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলকভাবে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী ছাত্রসমাজের দাবির প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক ও প্রশংসনীয়।” তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু, ১১ সেপ্টেম্বর জাকসু এবং ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা আশাবাদী, এসব নির্বাচন নিয়মতান্ত্রিক ধারায় ফিরে এসে নতুন নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতারা বলেন, জাতীয় নেতৃত্ব…
রাশিয়ার উপকূলে ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পের পর কুড়িল দ্বীপপুঞ্জে আছড়ে পড়ে ভয়ংকর সুনামি। এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বুধবার (৩০ জুলাই) ভোরে প্রশান্ত মহাসাগরে কম্পন শুরু হয় এবং এর কিছুক্ষণের মধ্যেই উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানে। স্থানীয় সময় অনুযায়ী সেভেরো-কুরিলস্ক শহর থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এই শহরের জনসংখ্যা প্রায় ২৫০০। সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পরেই সেভেরো-কুরিলস্কের উপকূলে সুনামির প্রথম ঢেউ পৌঁছায়। গভর্নর বলেন, “বাসিন্দারা এখন নিরাপদে উঁচু…
বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কে নিহত হন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। তার সঙ্গে একই হামলায় প্রাণ হারান আরও তিনজন। এছাড়া বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। বাংলাদেশি এ পুলিশ কর্মকর্তাকে নিয়ে কথা বলেছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানিয়েছেন, দিদারুল নিউইয়র্ককে ভালোবাসতেন এবং আল্লাহকে বিশ্বাস করতেন এবং ধার্মিক ছিলেন। তিনি বলেন, “তিনি এ শহরকে ভালোবাসতেন। আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছেন তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন এবং ধর্মীয় জীবনযাপনে বিশ্বাসী ছিলেন।” মেয়র এরিক অ্যাডামস আরও বলেছেন, “নিউইয়র্ক যেমন সেটির প্রতিনিধি হলেন দিদারুল। তিনি শুধুমাত্র নীল পোশাক নয়, এই শহরকে ভালোবাসার চেতনা ও শক্তিতেও তিনি সত্যিকারের…
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের জের ধরে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, গিয়াস কাদের চৌধুরী সম্প্রতি নিজ এলাকায় দলের অভ্যন্তরে হামলাসহ সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি উসকানিমূলক ভূমিকা রেখে এলাকায় অরাজক রাজনীতি চালিয়ে গেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় গঠনতান্ত্রিক বিধান অনুসারে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠিটি দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক…
গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্টার্মার। বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা।যুক্তরাজ্য জানিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার পর্যবেক্ষণে বসবেন তারা। সেখানেই চূড়ান্ত…
ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের আগে উত্তাপ চরমে। খেলা শুরু হতে এখনও দু’দিন বাকি, এরই মাঝে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। লন্ডনের ঐতিহাসিক ওভাল মাঠে ভারতীয় দলের অনুশীলনের সময় মাঠকর্মীদের সঙ্গে প্রকাশ্যেই বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। এমনকি, তাকে লক্ষ্য করে অভিযোগ দায়েরের হুমকিও দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ভারতের অনুশীলন ছিল ওভালে। সূত্রের খবর, মাঠের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্ট হন গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে প্রথমে স্বাভাবিকভাবে কথা বললেও, কিছুক্ষণের মধ্যেই মেজাজ হারান। আঙুল উঁচিয়ে চিৎকার করে বলতে থাকেন, “আমাদের কী করতে হবে সেটা আপনারা বলতে পারেন না।” পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে, ভারতের সহকারী কোচরা দ্রুত এগিয়ে এসে গম্ভীরকে সরিয়ে নেন।…
একসময়ের সাড়া জাগানো জুটি দেব-শুভশ্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের প্রেম ছিল আলোচনার কেন্দ্রে। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ আসার পর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে এই জুটি তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ নিয়ে। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি, আর এর সঙ্গেই নতুন করে আলোচনায় উঠে আসছেন দেব-শুভশ্রী। বিচ্ছেদের পর ‘ধূমকেতু’র কাজ শুরু হলেও নানা জটিলতায় ছবিটি আটকে ছিল। এদিকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই জুটিকে আবারও একসঙ্গে দেখার জন্য। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। ছবি মুক্তির আগে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেব তাদের সম্পর্ক এবং…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.