Author: MK Raj

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন। এর আগে ইউরোপের দুই পরাশক্তি—ফ্রান্স ও যুক্তরাজ্য—ও একই সিদ্ধান্ত নেয়। তবে কানাডার এমন অবস্থানের পরই হুমকি দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লেখেন, “বাহ! কানাডা এখন ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। (এমনটা হলে) কানাডার সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হয়ে যাবে।” মূলত কানাডার এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রবিরোধী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। এর আগেও ট্রাম্প কানাডার ওপর একাধিক পণ্যে শুল্ক আরোপ করেছিলেন,…

Read More

রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ১৫-১৬ ধরে বছর ধরে এতো কথা বলেছি যে এখন আর কথা খুঁজে পাই না। একটা কথা প্রায়ই হয়, রাজনীতিবিদরা সব নষ্টের গোড়া। তা সত্ত্বেও রাজনীতিবিদদের সব কাজ করতে হয় এবং এ কাজ সম্পাদন করতে গিয়ে অনেক কিছুই করতে হয়। তখন তারা জনগণের দ্বারা সমালোচিত হন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর এখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি হয়েছে।…

Read More

ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক— এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সম্প্রতি এক ইহুদি দাতাকে দেওয়া ব্যক্তিগত বার্তায় ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে।”প্রসঙ্গত, ওই ইহুদি দাতা রিপাবলিকান পার্টিকে নিয়মিতভাবে অর্থ সহায়তা দিয়ে থাকেন। যদিও সংবাদমাধ্যমটি তার নাম প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভেতরেই ইসরায়েলবিরোধী একটি শক্তিশালী অংশ তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যবিষয়ক একজন বিশেষজ্ঞ ফিন্যান্সিয়াল টাইমসকে জানান, এই নতুন মনোভাব হোয়াইট হাউজের নজরেও এসেছে। দীর্ঘদিন গাজা উপত্যকায় অবরোধ ও খাদ্য সংকটে প্রাণ হারাচ্ছে অসংখ্য শিশু। এমন হৃদয়বিদারক পরিস্থিতির ছবি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এক সময়ের আলোচিত রাজনৈতিক অভ্যুত্থান ও তার পরবর্তী ক্ষমতা বণ্টন নিয়ে এবার মুখ খুললেন সংশ্লিষ্ট এক সাবেক কর্মী। তিনি দাবি করেছেন, সাদিক কায়েম নামের একজন নেতা কখনোই চাঁদাবাজি বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না, বরং তিনি কেবল অভ্যুত্থানে তাঁর অবদান অনুযায়ী “যথাযথ হিস্যা” দাবি করেছিলেন। প্রতিবেদকের কাছে দেওয়া এক বর্ণনায় তিনি বলেন, “সাদিক ভাই কখনোই নিজের জন্য অন্যায় কিছু চাননি। তিনি শুধু বলেছেন, ‘যা ত্যাগ করেছি, সেই অনুযায়ী হিস্যা চাই।'” সূত্র মতে, অভ্যুত্থানের পর জামায়াত-শিবির ঘনিষ্ঠ এক সাবেক ঢাবি শিবির সভাপতি এবং আরেক শিবির নেতার স্ত্রী মূলত বিভিন্ন দপ্তরে ক্ষমতার অংশীদারিত্বের বিষয়টি পরিচালনা করতেন। আমলাতন্ত্র,…

Read More

অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তার অনুভূতি আর জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেন। সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি তুলে ধরেছেন জীবনের এক নির্মম অধ্যায়—কিভাবে সন্তানের বাবার বিশ্বাসঘাতকতায় তিনি চরম কষ্টের মধ্যেও খুঁজে পেয়েছেন নিজের আত্মশক্তি ও আত্মমর্যাদার পথ। বাঁধন বলেন, তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো এসেছে বই বা কারো উপদেশ থেকে নয়—এসেছে কষ্ট, অপমান আর বিশ্বাসঘাতকতার ভেতর দিয়ে বেঁচে থাকার সংগ্রাম থেকে। বিশেষ করে তার মেয়ের অভিভাবকত্ব মামলা চলাকালে, সাবেক স্বামী ও তার কিছু প্রভাবশালী সহযোগীদের সহযোগিতায় তার বিরুদ্ধে চলেছিল নোংরা অপপ্রচার। বাঁধনের ভাষায়, ‘‘তারা আমাকে ‘খারাপ মা’ ও ‘লজ্জাহীন নারী’ প্রমাণের জন্য সংবাদমাধ্যমে মিথ্যা গল্প ছড়ায়।…

Read More

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটি দিনও দেরি হবে না উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক। আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। শফিকুল আলম বলেন, একটা বিষয়ে নিশ্চিত থাকেন নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না। প্রেস সচিব বলেন, তিনি (ড. ইউনূস) প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে।…

Read More

৫ আগস্টের পর থেকে শিবির নেতা সাদিক কায়েম নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিলেও, এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না। কিন্তু ৫ অগাস্ট থেকে সে এই পরিচয় ব্যবহার করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিভিন্ন বিষয়ের অবতারণা করেন এনসিপির এ শীর্ষ নেতা। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি। তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট…

Read More

জাতীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে “অসত্য” আখ্যা দিয়ে পাল্টা দাবি তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। । তাদের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে তারা স্পষ্টভাবে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিল। এরপর ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকেও এ প্রস্তাব তুলে ধরা হয়। নাহিদ ইসলাম  তার ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে জানান। তাদের দাবি, ওই বৈঠকে তারেক রহমান এই প্রস্তাব গ্রহণ করেননি, বরং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনের পরামর্শ দেন। সেখানে ছাত্রনেতারা প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নামও প্রস্তাব করেন। পরবর্তীতে, ৭ আগস্ট ভোরে মির্জা ফখরুলের বাসায়…

Read More

দলীয় বিশৃঙ্খলা রোধ ও সাংগঠনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবার আরও কঠোর ও কৌশলী অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। চাঁদাবাজি-দখল ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলটি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ পর্যায়ে বিতর্কিত নেতাকর্মীদের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে। এদিকে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন, সংঘাত-হানাহানি সৃষ্টি, দলীয় এবং চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে গত মঙ্গলবার এক দিনেই ২০ নেতাকে বহিষ্কার ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মূলত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জেলায় সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, তদবির বাণিজ্য ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বিএনপির নীতিনির্ধারকরা এ বিষয়ে অত্যন্ত সতর্কতার…

Read More

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় এবং বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আরও তিন মামলায় অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলায় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন,…

Read More